০৪:১৪ এম
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, 'আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই'। শনিবার (২০ জুন) দুপুরে তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে বক্তব্য দিচ্ছিলেন।
দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ডা. জাহিদ হোসেন এ বক্তব্য দেন। তিনি উল্লেখ করেন, 'যে মানুষ রাস্তায় ভিক্ষাবৃত্তি করে, যে মানুষ এসি রুমে থাকে, সবার কথা চিন্তা করে এবারের বাজেট ঘোষণা করা হয়েছে। ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণি পেশা ও গোষ্ঠীর মানুষের কথা চিন্তা করে বাজেট ঘোষণা করা হয়েছে।'
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, 'সরকারি কর্মচারীদের পয়লা জুলাই থেকে পে স্কেলটা কীভাবে দেয়া হবে সেটাও বাজেটে বলা আছে। অর্থাৎ আমরা কোনো জনগোষ্ঠীকে অবহেলা অথবা বেশি সুবিধা কোনোটাই নই। সবার জন্য যে সুবিধাটা দরকার সেই লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। উদ্দেশ্য একটাই, আমরা সবাই যদি একসঙ্গে ভালো থাকি তাহলেই দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো।'
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
তিনি বলেন, 'এই দেশের মালিক হলেন আপনারা, আপনারা ভোট দিয়ে আমাদের দায়িত্ব দিয়েছেন আপনাদের সেবা করার। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে এখন আপনাদের সুবিধা-অসুবিধা দেখার এবং পাশে দাঁড়ানোর। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই কাজ করছি।'
অনুষ্ঠানের পূর্বে কৃষকদের সার ও বীজ বিতরণ, দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ, গরীব অসহায় দুস্থ মানুষদের মাঝে চাল বিতরণ ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ টাকা সহায়তা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন: হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনতাসির মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানাসহ অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন