প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজও এ বিষয়ে নির্দেশ প্রদান করেছেন। ইসরাইলি টেলিভিশন চ্যানেল–১২-এর বরাতে সংবাদমাধ্যম ডন এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে চলমান আক্রমণাত্মক অভিযান স্থগিত করতে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে যেসব এলাকায় ইসরাইলি সেনারা অবস্থান করছে, সেখান থেকে তাদের সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
চ্যানেল–১২ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই নেওয়া হয়েছে। তবে হামলা বন্ধের নির্দেশ কার্যকর হবে কখন অথবা কোন ধরনের সামরিক কার্যক্রম এর আওতায় থাকবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে, দক্ষিণ লেবাননের ইসরাইলি হামলার প্রতিবাদ হিসেবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে ওই প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে, ইরানি সামরিক কর্তৃপক্ষ জানায়, এটি একটি ‘প্রথম ধাপের প্রতিক্রিয়া’ এবং আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
দীর্ঘদিনের সংঘাত এবং হামলার কারণে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত এবং ১২ হাজার ১২১ জনের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ লেবাননের বাসিন্দা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন