ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

পিরলো-গার্দিওলাদের সাবেক ক্লাবের দেউলিয়া ঘোষণা


পিরলো-গার্দিওলাদের সাবেক ক্লাবের দেউলিয়া ঘোষণা

১১৪ বছর পুরনো ইতালিয়ান ক্লাব ব্রেসিয়া ক্যালসিও দেউলিয়া হয়ে গেছে। মঙ্গলবার ইতালির একটি আদালত এই ক্লাবটিকে দেউলিয়া ঘোষণা করে।

২০২৫ সালে আর্থিক অনিয়ম ও বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে ব্রেসিয়াকে ইতালির পেশাদার ফুটবল লিগ থেকে বহিষ্কার করা হয়েছিল। ক্লাবটির পতনের কারণ ছিল প্রায় ২ কোটি ইউরো ঋণের বোঝা, যার মাধ্যমে ইতালিয়ান ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের যাত্রার অবসান ঘটে।

ক্লাবের মালিক মাসিমো চেলিনো তার ৭০তম জন্মদিনে এই দুঃসংবাদ পান। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ব্রেসিয়াকে বাঁচানোর চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। জুনের শেষের দিকে তিনি ক্লাবটির নিবন্ধন পুনরায় চালু করার উদ্যোগ নেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার এই উদ্যোগ সফল হয়নি।

আরও পড়ুন: নেইমারের মন্তব্যে হতাশ বার্সেলোনা সমর্থকরা, সান্তোসে ফিরে গেছেন তিনি

ব্রেসিয়া কখনওই ইতালির শীর্ষ ক্লাবগুলোর কাতারে স্থায়ীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়নি এবং তাদের সর্বোচ্চ ইউরোপীয় সাফল্য ছিল বিলুপ্ত উয়েফা ইন্টারটোটো কাপে খেলা। তথাপি, ক্লাবটি ফুটবল বিশ্বের বহু কিংবদ্ধ কিংবদন্তির ঠিকানা ছিল।

কিংবদন্তি ফুটবলার আন্দ্রেয়া পিরলো, রোবের্তো বাজ্জিও এবং পেপ গার্দিওলার মতো খেলোয়াড়রা ব্রেসিয়ার বিখ্যাত নীল জার্সি গায়ে খেলেছিলেন। বিশেষ করে ১৯৯০-এর দশকের শেষভাগ এবং ২০০০-এর দশকের শুরুতে ব্রেসিয়া এমন একটি ক্লাব হিসেবে পরিচিত পায়, যেখানে বহু তারকা খেলোয়াড় নিজেদের ক্যারিয়ার নতুনভাবে গড়ে তুলেছিলেন।

এছাড়া ব্রেসিয়ার হয়ে খেলেছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্রাঙ্কো, আর্জেন্টাইন মিডফিল্ডার মাতিয়াস আলমেইদা। সাম্প্রতিক সময়ে মারিও বালোতেল্লি, সান্দ্রো তোনালি এবং বর্তমান কোচ রোবের্তো দে জেরবিও ব্রেসিয়ার জার্সি পরেছিলেন।

আরও পড়ুন: ধর্মীয় শিক্ষককে মক্তব শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষায় জলাবদ্ধতা নিরসনে রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


বর্ষায় জলাবদ্ধতা নিরসনে রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানোর জন্য এবং নগরীজুড়ে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নগরজুড়ে ড্রেন পরিষ্কার ও কাদামাটি অপসারণ কার্যক্রম জোরদার করেছে। বিভিন্ন ওয়ার্ডে ড্রেন থেকে ময়লা-আবর্জনা, পলি ও কাদামাটি অপসারণের পাশাপাশি ঝোপঝাড় ও আগাছাও পরিষ্কার করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় এই কার্যক্রমটি পরিচালিত হয়েছে। এর অংশ হিসেবে ১৪ নম্বর ওয়ার্ডের উপশহর, গ্রেটার রোড সংলগ্ন এলাকা এবং পদ্মা আবাসিক এলাকার বিভিন্ন ড্রেন থেকে জমে থাকা কাদামাটি অপসারণ করা হয়েছে। দীর্ঘদিন পরিষ্কার না হওয়ার কারণে অনেক স্থানে পানি চলাচল ব্যাহত হচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাসিক সূত্র জানায়, বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং নাগরিক দুর্ভোগ কমানোর লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে আবাসিক এলাকা ও তার আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার কার্যক্রমও চলমান রয়েছে।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ড্রেন পরিষ্কার, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ, সবুজায়ন ও নগর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

দড়িখরবোনা এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম পলাশ জানিয়েছেন, গ্রেটার রোড এলাকায় ড্রেন দীর্ঘ দিন পরিষ্কার না হওয়ায় বৃষ্টির সময়ে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হচ্ছিল এবং সড়কে জলাবদ্ধতা দেখা দিত। বিষয়টি রাসিক প্রশাসকের নজরে আনার পর দ্রুত পরিষ্কারের কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসী আজ স্বস্তি পেয়েছেন।

ড্রেন পরিষ্কার কার্যক্রমের তদারকি করেন রাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং-মশক) জুবায়ের হোসেন মুন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার জিতু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) আশরাফুজ্জামান সজিবসহ পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজাররা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে সাদেকা হালিমসহ তিন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


ঢাবিতে সাদেকা হালিমসহ তিন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক ও একজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বিভিন্ন কারণে। অভিযোগগুলির মধ্যে রয়েছে শ্রেণিকক্ষে ও বাইরে অশিক্ষকসুলভ আচরণ, নৈতিক স্খলন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা পরিপন্থী কার্যক্রম এবং গবেষণা ও নিয়োগে অনিয়ম। বিশ্ববিদ্যালয়ের আরো চারজন শিক্ষককে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সর্বশেষ ২৮ জুলাই অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে গ্রাহ্য করা হয়েছে তার শ্রেণিকক্ষে ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ এবং নৈতিক স্খলনজনিত অপরাধের কারণে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার জন্য।

এছাড়া, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ ও গবেষণা কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. আফরোজা শেলীকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা পরিপন্থী কার্যক্রম, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারবিরোধী অপপ্রচার এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান গ্রহণের অভিযোগে ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মুহিতকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও, তাকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।

একই অভিযোগে, ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামকে (রফিক শাহরিয়ার) অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফারসি ভাষা এবং সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনকে এমফিল ও পিএইচডি থিসিসে সাদৃশ্যমূলক চৌর্যবৃত্তির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবশ্যই উল্লেখ্য, অফিস শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ কে এম মাহবুব মুস্তাফাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি বালিয়াডাঙ্গী

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৬ টায় বালিয়াডাঙ্গী অডিটোরিয়াম হলরুমে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মোঃ জুলফিকার আলী শাহ। সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান চৌধুরী (রাশেদ)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী।

এছাড়া সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মোঃ মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব মোঃ কামারুজ্জামান কামু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান।

বক্তারা উল্লেখ করেন যে, দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, ঐক্য বজায় রাখা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কর্মী সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

 সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানের হামলার পর বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই ঢাকা সফরের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।

ঢাকাস্থ ইউএই দূতাবাস আজ জানায়, প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের কাছে পাঠানো একটি চিঠিতে ইউএই প্রেসিডেন্ট বাংলাদেশকে কঠিন সময়ে সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় শেখ মোহাম্মদ শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারদের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ইউএই প্রেসিডেন্ট পুনর্ব্যক্ত করলেন, অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে।

প্রধানমন্ত্রীর দেওয়া বাংলাদেশ সফরের আমন্ত্রণকে তিনি আন্তরিকতার সঙ্গে স্বাগত জানান এবং সুবিধাজনক প্রথম সুযোগে সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহও প্রকাশ করেন।

শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেছেন, এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করে তুলবে।

চিঠিতে আরও বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%