১০:৫৬ এম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলের এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
বুধবার রাতে সিনিয়র শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে হাবিবসহ বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের হলের কমনরুমে নিয়ে র্যাগিং করা হয়। একপর্যায়ে হাবিব অসুস্থ হয়ে পড়েন। ওই রাতে প্রথমে তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে হয়।
তদন্ত কমিটি গঠন
বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মাসুদুর রহমানকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটিতে প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মো. আব্দুর রহিম ও সহযোগী অধ্যাপক মো. ফয়সালকে সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলামকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তিন কার্যদিবসে কমিটিকে তদন্ত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ ও সুস্পষ্ট মতামত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন