০৯:১১ পি.এম
বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট বাজারে মরা গরুর মাংস বিক্রির বিরুদ্ধে অভিযোগ আসার পর দুই মাংস বিক্রেতাকে ৭ দিনের জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকালে ফয়লাহাট বাজারে মনিটরিং করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী, এবং এই জেল-জরিমানা আরোপ করেন। এ সময় রামপাল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমারও উপস্থিত ছিলেন।
জেল-জরিমানা প্রাপ্তদের মধ্যে একজন হলেন বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের সাহেব আলী শেখের ছেলে হারুন অর রশিদ (৪৫) এবং অন্যজন বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের আবু সাঈদ হাওলাদারের ছেলে ইয়ামিন হাওলাদার (৩০)।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, ফয়লাহাট বাজারে মরা গরুর মাংস বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জনের করণীয় বিষয় তুলে ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দুই বিক্রেতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং উভয়কে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এরপর মরা গরুর পচা মাংস মাটি চাপা দেয়া হয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে ওসির বদলি আদেশের প্রতিবাদে থানার সামনে মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন