১০:৩৬ এম
নাগরিক সমস্যার সমাধানে শুধুমাত্র সরকারের ওপর নির্ভর না করে সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বুধবার (১ জুলাই) রাজধানীর শেওরাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক সমস্যা সমাধান অভিযান শেষে এই মন্তব্য করেন।
জামায়াতের আমির বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার তীব্র সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও দায়ী রয়েছে। আমরা নিজের গার্বেজটা ড্রেনে নিয়ে ফেলে দিই। সরকার তো প্রতিদিন ড্রেন পরিষ্কার করবে না। সরকার পরিষ্কার করে দেবে, কিন্তু নাগরিকদের সেটা রক্ষা করতে হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অংশগ্রহণে আজ যেসব সড়ক দিয়ে যাবে বিএনপির শোভাযাত্রা
তিনি এসময় বর্জ্য ড্রেনে ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিদ্যুৎ সংকট পরিষ্কারে সরকার আন্তরিকভাবে কাজ করছে এ কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সরকার, বিরোধী দল ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সহযোগিতা করার উপর গুরুত্বারোপ করে তিনি পরিবার থেকেই সন্তানদের চলাফেরা ও সঙ্গী সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।
এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ইতোপূর্বে উনার (ডা. শফিকুর রহমান) মতো দূরদর্শী নেতা সংসদে ছিলেন কি না, আমার জানা নেই। নিজ এলাকায় দায়িত্বও তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।
আরও পড়ুন: দেশে আদৌ কোনো সরকার আছে কি না, প্রশ্ন জামায়াত আমিরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন