০৬:১২ পি.এম
জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এ সংক্রান্ত তথ্য শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাকে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’
অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের আরো একটি পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীকে রাজনৈতিক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে, এই উপদেষ্টা পদের অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। উল্লেখ্য, জহির উদ্দিন স্বপন ত্রয়োধশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন