ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

চতুর্থ সংসদ অধিবেশন বিকেলে, উত্থাপন হবে তিনটি অধ্যাদেশ


চতুর্থ সংসদ অধিবেশন বিকেলে, উত্থাপন হবে তিনটি অধ্যাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অধিবেশনে তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হবে।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চতুর্থ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে, তবে সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) বাদে প্রতিদিন একই সময়ে অধিবেশন অনুষ্ঠিত হবে।

অধিবেশনে উত্থাপিত হবে তিনটি অধ্যাদেশ, যেগুলো হলো-পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। তৃতীয় ও চতুর্থ অধিবেশনের বিরতির মধ্যে এই অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল।

আরও পড়ুন: মহাপরিচালক আবদুল মোতালেবের উদ্বোধন, আনসার সদস্যদের নতুন ব্যারাক 'প্রত্যয়'

এর আগে রোববার (০৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম নিষ্পন্ন করার জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর এই অধিবেশন শেষ হবে। তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, এ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। তাছাড়া, তৃতীয় অধিবেশনের পর এবং চতুর্থ অধিবেশনের আগে তিনটি অধ্যাদেশ জারি হয়েছে। এগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। এই অধ্যাদেশগুলো অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের জন্য ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে ককটেল হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব করলে উপস্থিত সকল সদস্য তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী সংসদের সাউন্ড সিস্টেমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালে সংসদের বিদ্যুতের চাহিদা প্রায় ছয় মেগাওয়াট। ফলে চাহিদা মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখেই সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অংশগ্রহণ করেন। এ ছাড়া ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট কার্যক্রম এবং জাতীয় সংসদে শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতি কমিটিকে অবহিত করেন।

আরও পড়ুন: কাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন, সংসদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বৈঠকে সাচিবিক দায়িত্ব পালন করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১০ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়। এরপর ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চতুর্থ অধিবেশনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, শিক্ষার্থীদের ধাওয়ায় আটক অটোচালক

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ এম


বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, শিক্ষার্থীদের ধাওয়ায় আটক অটোচালক
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে ছুরি দেখিয়ে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক অটোচালকের বিরুদ্ধে। পরে শিক্ষার্থীদের ধাওয়ায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেললাইনসংলগ্ন নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। আটক অটোচালকের নাম রাহুল মিয়া। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার মরাখোলা এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী কাদের সিদ্দিকি (২০) নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে বেড়াতে এসেছিলেন। ঢাকা বাইপাস থেকে কেওয়াটখালী এলাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য ৭০ টাকায় একটি মিশুক ভাড়া করেন তিনি। তবে চালক নির্ধারিত পথ অনুসরণ না করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে যেতে থাকেন।
ভুক্তভোগী জানান, ক্যাম্পাস সম্পর্কে ধারণা না থাকায় প্রথমে বিষয়টি বুঝতে পারেননি তিনি। চালক বিভিন্ন স্থানে ঘোরানোর পর একটি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে ছুরি বের করে তার কাছে থাকা জিনিসপত্র দিতে বলেন। ভয়ে তিনি নিজের মোবাইল ফোনটি চালকের হাতে তুলে দেন। পরে চালক দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করলে তিনি পেছনে দৌড়ে চিৎকার শুরু করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এগিয়ে আসেন। এক শিক্ষার্থী মোটরসাইকেলে করে অটোর পিছু নেন। পরে করিম ভবন এলাকায় শিক্ষার্থীরা অটোচালককে আটক করতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ জানান, বাসা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ফার্স্ট গেট থেকে জব্বারের দিকে যাওয়ার সময় তিনি পেছন থেকে ছিনতাইয়ের চিৎকার শুনতে পান। পরে এক ব্যক্তিকে অটোর পেছনে দৌড়াতে দেখে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন। জব্বারের মোড় ও দেবদারু রোড হয়ে অটোটি করিম ভবনের দিকে গেলে চালক বারবার ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে করিম ভবন থেকে ছেলেদের হলের সড়কে নামার সময় অটোর নিচে আগুন ধরে যায়। তখনই চালককে আটক করা হয়।
ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে ক্যাম্প পুলিশের কাছে নিয়ে যান। সেখান থেকে উদ্ধার হওয়া চাকু ও মোবাইল ফোনসহ তাকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, রাত সাড়ে ৮টার দিকে ছিনতাইয়ের খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করেছিলেন। তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেওয়া হলে তাদের কাছে অভিযুক্তকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হবে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কোচ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি রাহুল মিয়াকে তাদের কাছে হস্তান্তর করেছে। তবে ভুক্তভোগী অভিযোগ বা মামলা করতে আগ্রহী নন বলে জানিয়েছেন। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%