০৭:০১ এম
বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে ঘোষণা দিয়েছেন যে, চলমান ‘ইটারনাল সানশাইন’ বিশ্ব সফর শেষ হওয়ার পর তিনি কিছু সময়ের জন্য জনসম্মুখের কাজ ও উপস্থিতি থেকে বিরতি নেবেন। একই সঙ্গে এই ঘোষণা দিয়েছেন, তিনি লন্ডনে মঞ্চস্থ হতে যাওয়া জনপ্রিয় মিউজিক্যাল ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’ থেকেও সরে দাঁড়াচ্ছেন।
আরিয়ানার মুখপাত্র জানিয়েছেন যে, দীর্ঘদিন ধরে যিনি জনসমালোচনা এবং ব্যক্তিগত জীবন নিয়ে লাগাতার নজরদারির সম্মুখীন হচ্ছেন, তার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সফরটি সুন্দরভাবে সম্পন্ন করার পর তিনি স্বাস্থ্যকর ও স্বাভাবিকভাবে কিছুদিন বিশ্রাম নিতে চাচ্ছেন।
২০২৭ সালে লন্ডনের বার্বিকান থিয়েটারে মঞ্চস্থ হওয়ার কথা ছিল স্টিফেন সন্ডহাইমের বিখ্যাত মিউজিক্যাল ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’। যেখানে ‘উইকেড’ ছবির সহশিল্পী জনাথন বেইলির সঙ্গে অভিনয় করার কথা ছিল আরিয়ানার। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে যে, নাটকটি নির্ধারিত সময়েই মঞ্চস্থ হবে এবং আরিয়ানার পরিবর্তে নতুন শিল্পী নেওয়া হবে।
আরও পড়ুন: জুনিয়র মাস্টারশেফের সঞ্চালকের ভূমিকায় মেগান মার্কেল
সম্প্রতি আরিয়ানা তার অষ্টম স্টুডিও অ্যালবাম ‘পেটাল’ প্রকাশ করেছেন। অ্যালবামের শিরোনাম গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওজন কমে যাওয়া ও স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
এর আগে ২০২৪ সালের এক সাক্ষাৎকারে আরিয়ানা বলেছিলেন, কিশোরী বয়স থেকে মানুষ তাকে মন্তব্য এবং সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তিনি জানান, “১৬–১৭ বছর বয়স থেকেই আমাকে পরীক্ষাগারের নমুনার মতো দেখা হয়েছে। আমার চেহারা, শরীর, পোশাক সবকিছু নিয়ে মানুষ মন্তব্য করেছে। মানুষের শরীর বা চেহারা নিয়ে মন্তব্য করা শুধু অস্বস্তিকর নয়, বরং সবার জন্যই ক্ষতিকর।”
এছাড়া, তিনবারের গ্র্যামি জয়ী এই শিল্পীর ‘ইটারনাল সানশাইন’ সফরের শেষপর্ব আগামী আগস্টে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে। লন্ডনের ও–টু এরিনায় টানা ১০টি কনসার্টের পর ১ সেপ্টেম্বর তার এই বিশ্ব সফর শেষ হবে। এরপরই তিনি জনসম্মুখের কাজ থেকে বিরতিতে চলে যাবেন।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন