ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যশোর জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা রউফ গ্রেপ্তার


যশোর জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা রউফ গ্রেপ্তার

নাশকতার অভিযোগে যশোর জেলা পরিষদের সাবেক সদস্য এবং অভয়নগর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ধোপাদী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুর রউফ মোল্যা ধোপাদী গ্রামের আব্দুর রহিম মোল্যার পুত্র।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে জানান, ‘যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্যাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় কিশোর এমদাদুলকে পিটিয়ে হত্যা, নাইস আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২১ এম


আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় কিশোর এমদাদুলকে পিটিয়ে হত্যা, নাইস আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি তুচ্ছ ঘটনার জেরে এমদাদুল হক নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত নাইস খন্দকার নামের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক (১৭) উপজেলার নওদাবন্ডবিল গ্রামের রেজাউল হকের পুত্র। অপরদিকে, অভিযুক্ত নাইস খন্দকার নতুন বাসস্ট্যান্ড এলাকার মজনু খন্দকারের সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে এমদাদুল একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় তুচ্ছ বিষয় নিয়ে নাইসের সঙ্গে তার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নাইস এমদাদুলকে মারতে উদ্যত হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিছুদূর যাওয়ার পর এমদাদুল পড়ে গেলে নাইস হাতের কাছে থাকা একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে এমদাদুল গুরুতর রক্তাক্ত জখম হন।

পরে স্থানীয়রা এমদাদুলকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস খন্দকারকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে যৌথ বাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৪ এম


রাজধানীতে যৌথ বাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

 

রাজধানীর খিলক্ষেতে চোরাই সোনা উদ্ধারে গিয়ে র‍্যাব ও পুলিশের যৌথ আভিযানিক দল হামলার শিকার হয়েছে। এই ঘটনায় খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান রেনুর বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়া, উসকানি দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে খিলক্ষেতের টানপাড়া এলাকার একটি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ হামলায় র‍্যাব ও পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মো. সাজু (২৯) নামের একজনকে গ্রেপ্তার করলেও বিএনপি নেতা রেনুসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, রাজশাহী বোয়ালিয়া মডেল থানার একটি মামলার পলাতক আসামি মো. রিয়াজুল ইসলামকে (৪৫) গত সোমবার বিকেলে খিলক্ষেতের টানপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে তিনি জানান, মামলার আলামত হিসেবে আট আনা এক পয়েন্ট ওজনের একটি সোনার চেইন নিকুঞ্জ-২ আবাসিক এলাকার 'অনন্যা জুয়েলার্সে'র মালিক রবীন্দ্রনাথ সরকারের কাছে বন্ধক রাখা আছে।

স্বীকৃতিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে চেইনটি উদ্ধারে র‍্যাব ও পুলিশের ৯ সদস্যের একটি যৌথ দল অনন্যা জুয়েলার্সে যায়। আইনি প্রক্রিয়া শুরুর পরপরই বিএনপি নেতা মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি জুয়েলার্সের সামনে জড়ো হন।

মামলার এজাহার অনুযায়ী, আসামিরা শুরুতেই আভিযানিক দলকে চারদিক থেকে ঘেরাও করেন। এ সময় রেনু সোনা ফেরত না দিতে উপস্থিত জনতাকে উসকানি দেন এবং ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে পরিবেশ উত্তপ্ত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলার একপর্যায়ে রেনু লোহার রড দিয়ে কনস্টেবল মাহবুবুল হোসেন তপনের মাথায় আঘাতের চেষ্টা করেন। হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে কনস্টেবল তপনের ডান হাত ও হাঁটুতে গুরুতর আঘাত লাগে। অন্যদিকে, গ্রেপ্তার সাজুর বিরুদ্ধে র‍্যাবের ল্যান্স কর্পোরাল মো. ইসরাইল হোসেনকে শারীরিকভাবে প্রহার ও ধারালো ছুরি দিয়ে জখম করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া আসামি বাবলু লাঠি দিয়ে আঘাত করে কনস্টেবল গোলাম মোর্শেদকে রক্তাক্ত করেন।

পরে অতিরিক্ত পুলিশ পৌঁছালে মূল অভিযুক্ত রেনু ও বাবলু পালিয়ে যান, তবে ঘটনাস্থল থেকে সাজুকে গ্রেপ্তার করা হয়। আহত তিন সদস্যকে উদ্ধার করে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় খিলক্ষেত থানার পুলিশ পরিদর্শক এ কে এম জামাল উদ্দিন খান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় বেআইনি সমাবেশ, সরকারি কাজে বাধা প্রদান, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং হত্যাচেষ্টার ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করছেন থানার ওসি (অপারেশনস) মো. হাফিজুর রহমান।

ঘটনাসম্পর্কে ওসি (অপারেশনস) মো. হাফিজুর রহমান জানান, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়া অত্যন্ত গুরুতর অপরাধ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। বিএনপি নেতা রেনু ও বাবলুসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৭ এম


প্রথমে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে গুলি ও কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থান করছিলেন ছাত্রদল নেতা শাকিল। এ সময় বিদ্যুৎ চলে গেলে মোটরসাইকেল আরোহী হেলমেটধারী ২ যুবক প্রথমে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে শাকিল দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তখন দুবৃর্ত্তরা তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করতে পারেনি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, কে বা কারা, কী কারণে শাকিল ইসলামকে কুপিয়েছে, এ বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে পুলিশ ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই গোলে পিছিয়ে থেকেও রোমাকে ৪-৩ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ এম


দুই গোলে পিছিয়ে থেকেও রোমাকে ৪-৩ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

কামব্যাক তো এটাকেই বলে!

৫৮ মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদ ছিল ২ গোলে পিছিয়ে। স্কোরলাইন ছিল ৩-১। এই অবস্থায় তাদের হার নিশ্চিত ধরে নেওয়া স্বাভাবিক ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদ অবিশ্বাস্যভাবে জয় তুলে নেয়। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে তারা রোমাকে ৪-৩ গোলে পরাজিত করে।

স্টেডিও অলিম্পিকোতে ম্যাচের শুরুতেই রোমা এগিয়ে যায়। ডি রুনের ২০ মিনিটের গোলের পর কিলিয়ান এমবাপ্পে দ্রুত সমতা ফেরান। তবে ৫১ ও ৫৮ মিনিটে পরপর দুই গোল হজম করে জোসে মরিনিয়োর শিষ্যরা।

দুই গোলে পিছিয়ে পড়ার পর প্রায় ২৫ মিনিট পর রিয়াল দ্বিতীয় গোলটি করে। কিছুক্ষণ পর এন্দরিকের গোলে তারা ৩-৩ সমতা অর্জন করে। এই অবস্থায় রিয়াল কামব্যাকের স্বপ্ন দেখতে শুরু করে। রুডিগার সেই স্বপ্নকে সত্যি করে তোলেন। আর্দা গুলারের কর্নার কিক থেকে বল পেয়ে তিনি জালে বল পাঠান।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ লিগ পর্বে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে। অন্যদিকে, রোমা ১ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে রয়েছে। ৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটির জালে ৪ গোল দেওয়া পিএসজি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%