ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে যৌথ বাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা


রাজধানীতে যৌথ বাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

 

রাজধানীর খিলক্ষেতে চোরাই সোনা উদ্ধারে গিয়ে র‍্যাব ও পুলিশের যৌথ আভিযানিক দল হামলার শিকার হয়েছে। এই ঘটনায় খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান রেনুর বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়া, উসকানি দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে খিলক্ষেতের টানপাড়া এলাকার একটি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ হামলায় র‍্যাব ও পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মো. সাজু (২৯) নামের একজনকে গ্রেপ্তার করলেও বিএনপি নেতা রেনুসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, রাজশাহী বোয়ালিয়া মডেল থানার একটি মামলার পলাতক আসামি মো. রিয়াজুল ইসলামকে (৪৫) গত সোমবার বিকেলে খিলক্ষেতের টানপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে তিনি জানান, মামলার আলামত হিসেবে আট আনা এক পয়েন্ট ওজনের একটি সোনার চেইন নিকুঞ্জ-২ আবাসিক এলাকার 'অনন্যা জুয়েলার্সে'র মালিক রবীন্দ্রনাথ সরকারের কাছে বন্ধক রাখা আছে।

স্বীকৃতিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে চেইনটি উদ্ধারে র‍্যাব ও পুলিশের ৯ সদস্যের একটি যৌথ দল অনন্যা জুয়েলার্সে যায়। আইনি প্রক্রিয়া শুরুর পরপরই বিএনপি নেতা মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি জুয়েলার্সের সামনে জড়ো হন।

মামলার এজাহার অনুযায়ী, আসামিরা শুরুতেই আভিযানিক দলকে চারদিক থেকে ঘেরাও করেন। এ সময় রেনু সোনা ফেরত না দিতে উপস্থিত জনতাকে উসকানি দেন এবং ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে পরিবেশ উত্তপ্ত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলার একপর্যায়ে রেনু লোহার রড দিয়ে কনস্টেবল মাহবুবুল হোসেন তপনের মাথায় আঘাতের চেষ্টা করেন। হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে কনস্টেবল তপনের ডান হাত ও হাঁটুতে গুরুতর আঘাত লাগে। অন্যদিকে, গ্রেপ্তার সাজুর বিরুদ্ধে র‍্যাবের ল্যান্স কর্পোরাল মো. ইসরাইল হোসেনকে শারীরিকভাবে প্রহার ও ধারালো ছুরি দিয়ে জখম করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া আসামি বাবলু লাঠি দিয়ে আঘাত করে কনস্টেবল গোলাম মোর্শেদকে রক্তাক্ত করেন।

আরও পড়ুন: দুর্গাপুরে ‘হাত ধোয়ার বীর হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

পরে অতিরিক্ত পুলিশ পৌঁছালে মূল অভিযুক্ত রেনু ও বাবলু পালিয়ে যান, তবে ঘটনাস্থল থেকে সাজুকে গ্রেপ্তার করা হয়। আহত তিন সদস্যকে উদ্ধার করে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় খিলক্ষেত থানার পুলিশ পরিদর্শক এ কে এম জামাল উদ্দিন খান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় বেআইনি সমাবেশ, সরকারি কাজে বাধা প্রদান, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং হত্যাচেষ্টার ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করছেন থানার ওসি (অপারেশনস) মো. হাফিজুর রহমান।

ঘটনাসম্পর্কে ওসি (অপারেশনস) মো. হাফিজুর রহমান জানান, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়া অত্যন্ত গুরুতর অপরাধ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। বিএনপি নেতা রেনু ও বাবলুসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।”

আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৭ এম


প্রথমে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে গুলি ও কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থান করছিলেন ছাত্রদল নেতা শাকিল। এ সময় বিদ্যুৎ চলে গেলে মোটরসাইকেল আরোহী হেলমেটধারী ২ যুবক প্রথমে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে শাকিল দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তখন দুবৃর্ত্তরা তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করতে পারেনি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, কে বা কারা, কী কারণে শাকিল ইসলামকে কুপিয়েছে, এ বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে পুলিশ ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই গোলে পিছিয়ে থেকেও রোমাকে ৪-৩ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ এম


দুই গোলে পিছিয়ে থেকেও রোমাকে ৪-৩ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

কামব্যাক তো এটাকেই বলে!

৫৮ মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদ ছিল ২ গোলে পিছিয়ে। স্কোরলাইন ছিল ৩-১। এই অবস্থায় তাদের হার নিশ্চিত ধরে নেওয়া স্বাভাবিক ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদ অবিশ্বাস্যভাবে জয় তুলে নেয়। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে তারা রোমাকে ৪-৩ গোলে পরাজিত করে।

স্টেডিও অলিম্পিকোতে ম্যাচের শুরুতেই রোমা এগিয়ে যায়। ডি রুনের ২০ মিনিটের গোলের পর কিলিয়ান এমবাপ্পে দ্রুত সমতা ফেরান। তবে ৫১ ও ৫৮ মিনিটে পরপর দুই গোল হজম করে জোসে মরিনিয়োর শিষ্যরা।

দুই গোলে পিছিয়ে পড়ার পর প্রায় ২৫ মিনিট পর রিয়াল দ্বিতীয় গোলটি করে। কিছুক্ষণ পর এন্দরিকের গোলে তারা ৩-৩ সমতা অর্জন করে। এই অবস্থায় রিয়াল কামব্যাকের স্বপ্ন দেখতে শুরু করে। রুডিগার সেই স্বপ্নকে সত্যি করে তোলেন। আর্দা গুলারের কর্নার কিক থেকে বল পেয়ে তিনি জালে বল পাঠান।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ লিগ পর্বে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে। অন্যদিকে, রোমা ১ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে রয়েছে। ৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটির জালে ৪ গোল দেওয়া পিএসজি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানসিটির জালে পিএসজির ৪ গোল, বারকোলার হ্যাটট্রিকে লিভারপুলের ৬-৩ জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ এম


ম্যানসিটির জালে পিএসজির ৪ গোল, বারকোলার হ্যাটট্রিকে লিভারপুলের ৬-৩ জয়

মাঠের বাইরের সময়টা ম্যানচেস্টার সিটির জন্য সুখকর নয়। ১১৪টি আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া দলটি এবার মাঠে পিএসজির কাছে তিক্ততার স্বাদ পেল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ফরাসি জায়ান্টরা তাদের ৪-২ গোলে পরাজিত করেছে।

ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে সিটির জালে পিএসজির তিনটি গোল পড়ে যায়। ১৩ মিনিটে ম্যাচের সূচনা করেন দেজিরে দুয়ে। ১৫ মিনিটে ওসমান দেম্বেলে এবং ৩২ মিনিটে গোল করেন ভিতিনহা।

পিএসজির আরেকটি গোল ম্যাচের ৬৩ মিনিটে আসে। ৫৩ ও ৭৫ মিনিটে আরলিং হল্যান্ডের দুটি গোল কেবল ব্যবধান কমিয়েছে, কিন্তু ফলাফল পরিবর্তন করতে পারেনি। সিটির বিপক্ষে এই জয় দিয়ে পিএসজি টেবিলের শীর্ষস্থান দখল করেছে। তাদের পয়েন্ট ২ ম্যাচে ৬। অন্যদিকে সিটি ৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে অবস্থান করছে।

অন্য একটি ম্যাচে লিভারপুল অস্ট্রিয়ান ক্লাব লিনজার অ্যাথলেটিককে ৬-৩ গোলে পরাজিত করেছে। এটি ছিল পিএসজির থেকে লিভারপুলে যোগ দেওয়া ব্রাডলে বারকোলার প্রথম গোলের ম্যাচ। প্রথম গোল পাওয়ার ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছেন। লিভারপুলের বাকি তিনটি গোল করেছেন রোনাল্ড আরাওহো, জেরেমি ফ্রিমপং এবং লুইস কোমাস।

অ্যাস্টন ভিলাও ফেনারব্যাচকে ৬ গোল দিয়েছে। তবে বিপরীতে তারা কোনো গোল হজম করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৯ এম


উত্তরায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। তাঁরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন বৃদ্ধি ও বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে শ্রমিকরা সড়কে জড়ো হতে শুরু করেন। সকাল ১১টার দিকে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন।

শ্রমিকদের এই অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, বিমানবন্দর সড়ক, বিআরটি লেন এবং উত্তরার বিভিন্ন সেক্টরের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। অফিসগামী যাত্রী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। দীর্ঘ সময় বাস আটকে থাকায় অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।

শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন। দাবি আদায় না হওয়ায় বিভিন্ন কারখানার শ্রমিকরা একত্র হয়ে সড়ক অবরোধ করেন। গতকালের কর্মসূচি শেষ হলেও আজ বৃহস্পতিবার আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন তাঁরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক মারুফা আক্তার বলেন, “সব জিনিসের দাম বেশি। যা বেতন পাই, তা দিয়ে আর চলছে না। হয় জিনিসপত্রের দাম কমাতে হবে, নইলে আমাদের বেতন বাড়াতে হবে।” শহিদুল নামের এক শ্রমিক বলেন, “চাকরি করেও যদি ঠিকঠাক দিন না চলে, তাহলে চাকরি দিয়ে কী করমু? তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কাল আবার নামব।”

উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবেল হক কালের কণ্ঠকে জানান, সকালে কয়েক শ শ্রমিক বিমানবন্দর থেকে জসীমউদ্দীন পর্যন্ত সড়ক অবরোধ করেছিলেন। পুলিশ বারবার অনুরোধ করার পরও তাঁরা সড়ক ছাড়ছিলেন না। এক পর্যায়ে সাধারণ মানুষ ও বিভিন্ন পরিবহনের যাত্রীরা প্রতিবাদ জানান। শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে ধাপে ধাপে সড়ক খালি করা হয়। দুপুর দেড়টার দিকে শ্রমিকরা সব সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এর আগে গত সোমবার উত্তরার আজমপুর এলাকায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। সেদিন দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিকের বিক্ষোভে মহাসড়কের এক পাশে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ জানায়, গতকালের বিক্ষোভের শেষ দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্যঃসাবেক সদস্যসচিব হাজি মোস্তফা জামান নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্যঃসাবেক আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপুসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তবে তাঁরা ঘটনাস্থলে যাওয়ার আগেই সড়ক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রমিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%