১১:৪৪ এম
সিলেটের বহুল প্রচারিত জনপ্রিয় সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়া সংস্করণ যাত্রা শুরু করেছে নতুন আঙ্গিকে ১০ নভেম্বর ২০২৬ইং হতে। ডিজিটাল সাংবাদিকতার নতুন সংযোজন হিসেবে পরীক্ষামূলক প্রকাশে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়ার সংস্করণ। আধুনিক সংবাদ পরিবেশন, তথ্যের নির্ভুলতা এবং পাঠকবান্ধব উপস্থাপনাকে গুরুত্ব দিয়ে সিলেটের পজ্যষ্ঠ সাংবাদিক আবুল কাশেম রুমন এর সম্পাদনায় ২০০৮ সালের ০৪ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও সিলেটের প্রথম অনলাইন পোর্টাল হিসাবে কার্যক্রম শুরু হয়। বিভিন্ন কারণে দীর্ঘ ৫ বছর সুনামের সাহিত পরিচালিত হলে ২০১২ সালে ডিসেম্বরের দিকে অফিস কর্তপক্ষ বন্ধ করেন অনলাইন ভার্সন, তবে প্রিন্ট ভার্সন অব্যাহত ছিলো।
বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মে টিকে থাকতে নতুন করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন প্রাথমিক পর্যায়ে বিএম সিলেট ডটকম (বৈচিত্র্যময় সিলেট) এখন থেকে নিয়মিত ভাবে দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, খেলাধুলা ও বিনোদনসহ বিভিন্ন বিভাগের সংবাদ প্রকাশ করে যাচ্ছে। কর্তৃপক্ষের লক্ষ্য, সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য সংবাদ দিয়ে পাঠকদের পাশে থাকা।
পত্রিকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক এই সময়টিতে পাঠকদের মতামত ও প্রতিক্রিয়াকে গুরুত্ব দিয়ে কনটেন্টের মান আরও উন্নত করা হবে। একই সঙ্গে ওয়েবসাইটের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং ব্যবহারকারীদের জন্য সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ভবিষ্যতে মোবাইল অ্যাপ, ভিডিও রিপোর্ট এবং বিশেষ অনুসন্ধানী কনটেন্ট যুক্ত করার উদ্যোগ থাকবে বলে জানানো হয়।
দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরাই বৈচিত্র্যময় সিলেটের মূল লক্ষ্য। সংশ্লিষ্টরা আশা করছেন, স্বচ্ছতা ও পেশাদারিত্বের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই এই অনলাইন পোর্টালটি পাঠকদের আস্থা অর্জন করে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান গড়ে তুলবে। বিএম সিলেট ডটকম (বৈচিত্র্যময় সিলেট) এর লিংক হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন