ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি সরকারে থাকলেই নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় গুরুত্ব দিয়েছে : রিজভী


বিএনপি সরকারে থাকলেই নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় গুরুত্ব দিয়েছে : রিজভী

বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, তখন নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিএনপি বিশেষ গুরুত্ব দিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী উল্লেখ করেন, নারীদের শিক্ষিত করে গড়ে তোলা হলে এর সুফল শুধুমাত্র পরিবারেই সীমাবদ্ধ থাকে না; বরং সমাজ ও রাষ্ট্রও এর সুফল লাভ করে। নারীর শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে একটি পরিবারকে যেমন উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব, তেমনি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতেও ভূমিকা রাখা যায়।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তিনি বলেন, বিএনপি নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য স্নাতক (অনার্স) পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রস্তাব দিয়েছেন। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, একটি জাতির অগ্রগতির জন্য শিক্ষা ও শিক্ষাব্যবস্থার গুরুত্ব অপরিসীম। শিক্ষাকে অবহেলা করা হলে কোনো জাতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে না। অথচ গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে।

তিনি জানান, একসময় শিক্ষার গুরুত্বকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। শিক্ষাব্যবস্থার বিভিন্ন স্তরে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পুরো জাতির ওপর পড়েছে।

রিজভী অভিযোগ করেন, অনেক সময় প্রশ্নপত্রে শুধু প্রশ্ন লেখা হয়েছে। শিক্ষার মান নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি ক্ষমতাশালী জায়গা থেকে ফোন করে শিক্ষার্থীদের পাস করানোর জন্য চাপ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চলার ফলে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির বিভিন্ন শাখায় প্রতিযোগিতা করতে হলে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে হবে। কিন্তু দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে পরিচালনা করা হয়েছে, যাতে প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাধাগ্রস্ত হয়। ‘আমাদের নিষ্ক্রিয় করার জন্য ব্যবস্থা করা হয়েছিল’ বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো, প্রযুক্তিগত সরঞ্জাম ও জ্ঞানভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের শুধুমাত্র প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষা একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। কোনো জাতি শিক্ষার যথাযথ সুযোগ ও প্রণোদনা ছাড়া এগিয়ে যেতে পারে না। তাই শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষায় বিনিয়োগ ও প্রণোদনা বাড়ানোর পাশাপাশি শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য বিনিয়োগ ও প্রণোদনা প্রয়োজন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তি ও শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার বিকল্প নেই।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

অনুষ্ঠানে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ২০ গ্রেডের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১১টি পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১ অক্টোবর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। হার্ডকপি জমা দেওয়ার জন্য শেষ সময় ৫ অক্টোবর ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: রেজিস্ট্রার

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

২. পদের নাম: পরিচালক

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

৩. পদের নাম: পরিচালক

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

৪. পদের নাম: পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার)

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৭) ২৯,০০০-৬৩,৪১০ টাকা

৫. পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ২

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৬. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৪

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের নিয়ম

আবেদন করতে হবে jobs.cstu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্রটি প্রিন্ট করে দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দিতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৭ সেট এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫ সেট আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

অনলাইনে আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

হার্ড কপি ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে রেজিস্ট্রারের কার্যালয়ে পৌঁছাতে হবে।

ঠিকানা: রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস, হোল্ডিং নং-০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেইট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।

আবেদন ফি

১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা; ৫ ও ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা। অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা। সার্ভিস চার্জ প্রযোজ্য।

নির্দেশনা

২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যেসব প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল, তাদের পুনরায় আবেদন করতে হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওটিটিতে মুক্তি পেল জয়ার ‘আজও অর্ধাঙ্গিণী’ সিনেমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


ওটিটিতে মুক্তি পেল জয়ার ‘আজও অর্ধাঙ্গিণী’ সিনেমা

প্রেক্ষাগৃহে টানা ৭৫ দিন প্রদর্শনের পর এবার দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’। শুক্রবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সিনেমাটি মুক্তি পেয়েছে। ফলে বাংলাদেশের দর্শকদের জন্যও এই আলোচিত সিনেমাটি দেখা সম্ভব হলো।

নির্মাতা কৌশিক গাঙ্গুলী পশ্চিমবঙ্গের প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের একটি পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন। পোস্টারটি তাঁর সর্বশেষ সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’র। গত ১০ জুলাই মুক্তির পর সিনেমাটি ৭৫ দিন ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। প্রযোজনা সংস্থার মতে, এটি ‘ব্লকবাস্টার হিট’ হিসেবে চিহ্নিত হয়েছে।

মুক্তির পর থেকেই ‘আজও অর্ধাঙ্গিণী’ দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। কৌশিক গাঙ্গুলীর পোস্টের নিচে সিনেমাটি নিয়ে অনেক দর্শক মন্তব্য করেছেন। অরিন্দম চ্যাটার্জি নামের এক দর্শক লিখেছেন, ‘কোনো সিনেমার পার্ট টু যে এত ভালো হতে পারে, আমার জীবনে সেটা প্রথমবার অভিজ্ঞতা হলো। অসাধারণ সিনেমা, প্রত্যেকেরই দেখা উচিত।’

‘অর্ধাঙ্গিণী’র সাফল্যের পর ‘আজও অর্ধাঙ্গিণী’র সাফল্য নিয়েও উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় সিক্যুয়াল ভাগ্যটাই আমার বোধ হয় ভালো। কারণ “বিজয়া”, “বিসর্জন”-এর পর “অর্ধাঙ্গিণী” থেকে “আজও অর্ধাঙ্গিণী”...মজা করে বললাম আর কী। সত্যি বলতে ভালো গল্প হলে, ভালো কনটেন্ট হলে দর্শক দেখতে আসেন। আমরা যে বলি দর্শক হলে যায় না, সেটা কি ঠিক? প্রমাণ হচ্ছে “আজও অর্ধাঙ্গিণী”। যে প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা সংলাপে মানুষ হাততালি দিচ্ছে, নিজেকে রিলেট করতে পারছে, আবেগপ্রবণ হচ্ছে...এটা দেখে আমি সত্যিই খুশি।’

সিনেমাটির সাফল্য নিয়ে অভিনেত্রী আরো বলেন, ‘আমি খুবই খুশি। কারণ, এমন একটি কাজ করতে পেরেছি, যেটা আসলে সমাজের মানুষের দৈনন্দিন সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। মানুষ এখনো সিনেমাটি দেখছে, কথা বলছে; এটাই তো সবচেয়ে বড় পাওয়া, তাই না?’

এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিণী’ সিনেমার সিক্যুয়াল। আগের কিস্তির মতো এই সিনেমাতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


বগুড়া পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘বগুড়া পদাতিক’-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আনন্দময় কিছুক্ষণ’ শীর্ষক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা দক্ষতার সাথে করেন আতাউর রহমান।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন বগুড়া রিয়েল এস্টেট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও রানা প্লাজার পরিচালক মো. সাইরুল ইসলাম। এছাড়া, জাসাস বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জামাল পাশা রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বগুড়া পদাতিকের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম উক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ছালু ও যুগ্ম সম্পাদক বাদল আকনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে, সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ও আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় আয়োজক সংগঠনের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্যবিষয়ক প্রধান আলোচক হে লাইফেং। তার এই সফরের উদ্দেশ্য হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের আসন্ন বৈঠকের আগে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা।

শনিবার এই তথ্য প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

সংবাদটি এসেছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির প্রেসিডেন্টরা আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে বৈঠকে মিলিত হবেন। এই বৈঠকের অন্যতম লক্ষ্য হচ্ছে বাণিজ্য, প্রযুক্তি এবং বৃহত্তর কৌশলগত বিভিন্ন ইস্যুতে দুই দেশের চলমান উত্তেজনা কমানো।

প্রায় এক বছর ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক আরোপের ক্ষেত্রে একটি সাময়িক সমঝোতা বজায় থাকলেও, দীর্ঘমেয়াদি কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে এখনও দুই দেশ সক্ষম হয়নি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া, দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হে লাইফেং ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর একটি চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। সেখানে দুই দেশের পারস্পরিক উদ্বেগের বিষয় হয়ে থাকা অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনাগুলি দুই দেশের নেতাদের মধ্যে আগে হওয়া ‘গুরুত্বপূর্ণ ঐকমত্যের’ ভিত্তিতে পরিচালিত হবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চলতি সপ্তাহে জানিয়েছেন, তিনি সপ্তাহান্তে হে লাইফেংয়ের সঙ্গে বৈঠক করবেন।

বেসেন্টের বক্তব্য অনুযায়ী, আলোচনায় ইরান ইস্যুও উঠে আসতে পারে। চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে মতবিরোধের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে ট্রাম্প ও শির বৈঠকে বাণিজ্যসংক্রান্ত বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর তার শুল্কনীতিকে কেন্দ্র করে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র বাণিজ্য উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের অক্টোবরে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি একটি নাজুক বা ভঙ্গুর সমঝোতায় পৌঁছায়।

ওই সমঝোতার ফলে দুই দেশের মধ্যে আরও বড় ধরনের বাণিজ্য সংঘাতের আশঙ্কা কিছুটা কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%