ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি


অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় ‘কামরাঙ্গা’ নামে পরিচিত বাবুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

অভিনেতা জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। মাসে এক-দুবার গ্রামের বাড়িতে আসেন। প্রায় ১৫ দিন আগে বাড়িতে এসে দুই দিন অবস্থান করে আবার ঢাকায় চলে যান। 

আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত

সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে ফিরে লাইট জ্বালাতে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। পরে বাইরে গিয়ে দেখতে পান, বিদ্যুতের মেইন লাইনের তার চুরি হয়ে গেছে। এরপর ছাদে গিয়ে দেখতে পান, এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা আরও কিছু মালামালও চুরি হয়েছে। তিনি জানান, খোঁজ নিয়ে জানতে পারেন, শুধু তার বাড়িতেই নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একইভাবে বিদ্যুতের তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু তার বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে। সরকার এই লক্ষ্যে কাজ করছে। এই অঞ্চলের মানুষ বিদেশে যাওয়ার প্রবণতা বেশি। শুধু বিদেশ লোক পাঠালেই হবে না, একটু প্রশিক্ষণ করা লাগবে। ভাষা শেখার কোর্স সম্পন্ন করতে হবে। এজন্য সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় ৫টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। তবে শুধু প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলেই হবে না, সেখানে শিক্ষক ও শিক্ষার্থীও নিশ্চিত করতে হবে। এ জন্য জনপ্রতিনিধি ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। বিদেশগামীদের ভাষা দক্ষতা বাড়াতে ইংরেজি, আরবি, জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষা শিখতে হবে। প্রশিক্ষণ গ্রহণ করার পর বৈধ পথে বিদেশ যেতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত নিরাপদ অভিবাস ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী ভূমধ্যসাগরে নিহত অভিবাসন প্রত্যাশীদের পরিবারের করা মামলার আসামিদের এবং এর সঙ্গে জড়িত চক্রের বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর সিলেটের ডিআইজি ও সুনামগঞ্জের এসপিকে নির্দেশ দেন। একইসঙ্গে দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে সাগর পথে বিদেশে যাওয়া প্রতিরোধ করতে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা চালাতে হবে; মন্দির, মসজিদসহ বিভিন্ন স্থানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, যে ৯ জন সাগরে মারা গেলেন পাশাপাশি আরও যারা মারা গেলেন। তারা কোথা থেকে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, এর সাথে জড়িত যে চক্র আছে, এসব তথ্যসহ সবকিছু আমাদের মন্ত্রণালয়ে পাঠাবেন। শুধু তথ্য দিলেই হবে না, তারা প্রবাসে থাকলেও আমাদের তাদের ডাটা দিতে হবে। আমরা ওইসব দেশের সঙ্গে যোগাযোগ করে তাদের সেখান থেকে ধরে নিয়ে আসব।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলাম চৌধুরি, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পোল্ট্রি খাদ্যের দাম বৃদ্ধি

শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে খামারিদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে খামারিদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খামারিরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার জৈনাবাজারে শিমুলতলা পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের ব্যানারে উপজেলার শতাধিক খামারি এ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এতে প্রায় আধাঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি খামারি পরিষদের সাধারণ সম্পাদক রাসেল প্রধান বলেন, বিভিন্ন কোম্পানি সিন্ডিকেট করে প্রতিকেজি ফিডে প্রায় দুই টাকা করে দাম বাড়িয়েছে। প্রতিবস্তায় ১০০ থেকে ১১২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে পোল্ট্রি খামারির ডিম উৎপাদন খরচ বেড়ে গেলেও ডিমের দাম কমেছে।

ভেটেরেনারি চিকিৎসক ডা. এমরানুল হক স্বপন বলেন, ‘পোলট্রির ডিম উৎপাদনে খামারের মোট ব্যয়ের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশই খাদ্য বাবদ খরচ হয়। বর্তমানে প্রতিবস্তা ফিডের দাম ১০০ থেকে ১১২ টাকা পর্যন্ত বেড়েছে। এতে প্রান্তিক খামারিরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন।’

এ সময় খামারিরা অভিযোগ করেন, সরকার উৎসের কর প্রত্যাহারের আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। তারা ভুট্টা ও খাদ্য উপাদানের ওপর একাধিক ধাপে আরোপিত কর প্রত্যাহার, কৃষি ও প্রাণিসম্পদের মধ্যে বৈষম্য দূরীকরণ, কৃষির মতো পোল্ট্রি খাদ্যেও ভর্তুকি দেওয়া, বিদ্যুৎ বিলে ছাড় এবং পোল্ট্রি খামারের বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও একই রেট চালু করার দাবি জানান।

বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি খামারি পরিষদের সভাপতি আসাদুজ্জামান মামুন পোল্ট্রি সেক্টরের খাদ্যের দাম কমানোর দাবি জানান। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুমকি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম হার বাংলাদেশ এইচপি একাদশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


প্রথম হার বাংলাদেশ এইচপি একাদশের

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : প্রথম তিন ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ।

টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আজ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। ৪ ম্যাচের ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ৪ ম্যাচে ৬ পয়েন্ট আছে নর্দান টেরিটরি স্ট্রাইকার্সেরও। কিন্তু রান রেটে এগিয়ে শীর্ষে বাংলাদেশ।

ডারউইনের মারারা ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি একাদশ। ব্যাট হাতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করে অ্যাডিলেড।

অ্যাডিলেডের ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি বাংলাদেশের দুই বোলার স্পিনার মোহাম্মদ রুবেল ও পেসার আব্দুল গাফফার সাকলাইন। ৪ ওভার করে বল করে সাকলাইন ২১ রানে ৪টি এবং রুবেল ৩০ রানে ৩ উইকেট নেন। ফর্মের তুঙ্গে থাকা রুবেল এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন।  

অ্যাডিলেডের হয়ে থমাস কেলি সর্বোচ্চ ৩৮, হেনরি হান্ট ৩৫ ও নোয়া ম্যাকফাদিন ৩১ রান করেন।

জবাব দিতে নেমে প্রথম বলে ওপেনার জিশান আলমকে হারায় বাংলাদেশ এইচপি একাদশ। দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভালো অবস্থায় নেন আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান ও তিন নম্বরে নামা আরিফুল ইসলাম।

সোহান ২৩ রানে ফেরার পর দ্রুত ফিরেন সাব্বির রহমান ও অধিনায়ক ইরফান শুক্কুর। সাব্বির ৬ ও শুক্কুর ৫ রান করেন।

৮৮ রানে চতুর্থ উইকেট পতনের পর ৩৯ রানের জুটিতে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন আরিফুল ও শামীম হোসেন। কিন্তু ১৮তম ওভারে ৩ ও ১৯তম ওভারে ২ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে বাংলাদেশ। এসময় মাত্র ৩ রানে ৫ উইকেট হারায় তারা। ফলে ১৩০ রানে নবম উইকেট পতন হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের বেশি করতে না পারায় ম্যাচ হারে বাংলাদেশ।

৫ চার ও ২ ছক্কায় ৫৪ বলে ৬৬ রান করেও দলের হার এড়াতে পারেননি আরিফুল। শামীম করেন ১৮ রান।
ল্যাকলান ব্যাংস ২৯ রানে ৪ উইকেট শিকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোকসানের মুখে টাটা ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে ১.৫ বিলিয়ন ডলার চাইল এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


লোকসানের মুখে টাটা ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে ১.৫ বিলিয়ন ডলার চাইল এয়ার ইন্ডিয়া

রেকর্ড পরিমাণ আর্থিক ক্ষতির মুখোমুখি হয়ে মালিকপক্ষ টাটা সান্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে প্রায় ১.৫ বিলিয়ন ডলার চেয়েছে এয়ার ইন্ডিয়া। ২০২২ সালে সাবেক এই রাষ্ট্রীয় সংস্থাকে টাটা গোষ্ঠী অধিগ্রহণ করার পর থেকে এটি এয়ার ইন্ডিয়ার বৃহত্তম তহবিল আবেদনের একটি।

মার্চে শেষ হওয়া অর্থবছরে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যৌথভাবে প্রায় ২.৩৩ বিলিয়ন ডলার লোকসান গুনেছে, যা আগের বছরের চেয়ে দ্বিগুণ। অভ্যন্তরীণ এই সংকট বর্তমানে অংশীদার সিঙ্গাপুর এয়ারলাইন্সের মুনাফায়ও নেতিবাচক প্রভাব ফেলছে। প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করার প্রস্তাব থাকলেও এয়ার ইন্ডিয়া দ্রুতই এই মূলধন চেয়েছে, যা বাস্তবায়নে ২৫ শতাংশ শেয়ার থাকা সিঙ্গাপুর এয়ারলাইন্সের সম্মতিও জরুরি।

বিদ্যমান বিমানগুলোর আধুনিকায়ন এবং অভ্যন্তরীণ সংস্কার চালাতে গিয়ে এয়ার ইন্ডিয়া বহুমাত্রিক সমস্যার মুখোমুখি হচ্ছে। এর ওপর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার সংক্রান্ত নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক রুটের বিপর্যয় এবং একটি মারাত্মক বিমান দুর্ঘটনা এয়ারলাইন্সটির সংকট বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ক্ষতি কমাতে ও খরচ কমানোর উদ্দেশ্যে এয়ারবাস এবং বোয়িং থেকে শত শত বিমান সরবরাহের সময়সূচি পিছিয়ে দেওয়ার অনুরোধও জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%