ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার


ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দেশে ফিরে এসেছেন। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে আজ রাত ১১টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

স্পিকার গত ২ জুলাই ঢাকা ত্যাগ করে তেহরানের উদ্দেশ্যে যান। সেখানে তিনি ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যানুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজনটি ভাবগাম্ভীর্যপূর্ণ ছিল। সেই অনুষ্ঠানে নিহত আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করা হয়।

স্পিকার সেখানে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করে শোকবার্তা পৌঁছে দেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান।

আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাত বরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।

আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ায় বার্ষিক কর্মঘণ্টা কমছে!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:০৯ এম


দক্ষিণ কোরিয়ায় বার্ষিক কর্মঘণ্টা কমছে!

দক্ষিণ কোরিয়ায় কর্মীদের বার্ষিক গড় কর্মঘণ্টা ধারাবাহিকভাবে কমতে থাকছে। ২০২৫ সালে, দেশটির একজন কর্মী গড়ে ১ হাজার ৮৩৩ ঘণ্টা কাজ করেছেন, যা আগের বছরের তুলনায় ৩২ ঘণ্টা কম। তবে, এই অগ্রগতি থাকতে সত্ত্বেও, দেশটি এখনো অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) সদস্য দেশগুলোর মধ্যে দীর্ঘ সময় কাজ করার দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে।

রোববার (৫ জুলাই) প্রকাশিত অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সর্বশেষ তথ্য বলছে, ২০২৫ সালে ওইসিডির গড় বার্ষিক কর্মঘণ্টা ছিল ১ হাজার ৭৩৬ ঘণ্টা। অর্থাৎ, দক্ষিণ কোরিয়ার কর্মীরা এখনও ওইসিডির গড়ের তুলনায় ৯৭ ঘণ্টা বেশি কাজ করছেন।

দক্ষিণ কোরিয়া সরকার ২০১৮ সালে সপ্তাহে সর্বোচ্চ ৫২ ঘণ্টা কর্মব্যবস্থা চালু করেছে যেন কর্মঘণ্টা কমানো যায়। এর পর থেকে দেশটির প্রকৃত কর্মঘণ্টা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে, ওইসিডির তথ্যপ্রাপ্ত ৩৬টি দেশের মধ্যে দক্ষিণ কোরিয়ার অবস্থান ষষ্ঠ রয়েছে। সবচেয়ে বেশি কর্মঘণ্টার দেশ হলো মেক্সিকো, যেখানে বছরে গড়ে ২ হাজার ২০৫ ঘণ্টা কাজ করা হয়। এরপরের দেশগুলো হলো কোস্টারিকা, চিলি, গ্রিস ও ইসরাইল।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার কর্মীরা গত বছর যুক্তরাষ্ট্রের কর্মীদের তুলনায় ৩৩ ঘণ্টা, জাপানের কর্মীদের তুলনায় ২৩৫ ঘণ্টা এবং জার্মানির কর্মীদের তুলনায় ৫০১ ঘণ্টা বেশি কাজ করেছেন। ওইসিডি সদস্য দেশগুলোর মধ্যে জার্মানিতেই বার্ষিক গড় কর্মঘণ্টা সবচেয়ে কম, মাত্র ১ হাজার ৩৩২ ঘণ্টা।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ কোরিয়ার দীর্ঘ কর্মঘণ্টার একটি বড় কারণ হলো সেলফ-এমপ্লয়েড বা স্বনিযুক্ত কর্মীর হার। ২০২৫ সালে দেশের স্বনিরোজিত কর্মীর হার ছিল ২২ দশমিক ৪ শতাংশ, যা ওইসিডি সদস্যদের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। ব্যবসা পরিচালনার পাশাপাশি প্রস্তুতি ও অন্যান্য কাজও নিজেই করার কারণে তাদের কর্মঘণ্টা তুলনামূলকভাবে বেশি হয়ে যায়।

দক্ষিণ কোরিয়া সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বার্ষিক গড় কর্মঘণ্টা ১ হাজার ৭০০ ঘণ্টার পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়ায় ভারতীয় মাদকসহ মাদক ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:১০ এম


ব্রাহ্মণপাড়ায় ভারতীয় মাদকসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. কামাল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

গ্রেফতার হওয়া মো. কামাল হোসেন ওই গ্রামে বাস করেন।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযানের কার্যক্রম পরিচালনা করেন। গঠিত টিমের নেতৃত্বে ছিলেন উপপরিদর্শক (এসআই) মো. শামীম। পুলিশ জানায়, গ্রেফতার কামাল হোসেনের বসতঘরের পাশে খালের পাড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নেশা জাতীয় ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলজিয়ামের বিপক্ষে খেলতে বাধা নেই লাল কার্ড দেখা বালোগানের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:১৩ এম


বেলজিয়ামের বিপক্ষে খেলতে বাধা নেই লাল কার্ড দেখা বালোগানের

বসনিয়ার বিপক্ষে অনুষ্ঠিত শেষ ৩২–এর ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সেরা খেলোয়াড় ফোলারিন বালোগান। ফাউলের দায়ে তিনি লাল কার্ড পেয়ে ছিলেন। এই শাস্তিকে সবাই লঘু পাপে গুরুদণ্ড হিসেবেই গ্রহণ করেছিলেন। স্বাভাবিকভাবেই, এর ফলে মার্কিন তারকা এক ম্যাচ নিষিদ্ধ হয়ে পড়েছিলেন।

তবে আজ যুক্তরাষ্ট্রের জন্য সুখবর এসেছে। ফিফা নিষেধাজ্ঞাটি স্থগিত করেছে। এর ফলে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলার জন্য বালোগানের জন্য আর কোনো বাধা রইল না। ফিফা জানিয়ে দিয়েছে যে আসন্ন এক বছরের মধ্যে যদি বালোগান আবার এমন কোনো ফাউল না করেন, তাহলে তাঁর উপর থেকে পুরোপুরি শাস্তি উঠে যাবে।

বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে জানিয়েছে যে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:১৪ এম


সোমবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

লাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশের বেশ কয়েকটি স্থানে সোমবার (৬ জুলাই) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

রবিবার (৫ জুলাই) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টায় থেকে বিকেল ৫টায় লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে আটক থাকবে।

আব্দুল্লাহপুর ফিডার এবং কালীগঞ্জ ফিডারের আওতায় এলাকা গুলি হলো : হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া, ইকুরিয়া।

জাজিরা ফিডারের আওতাধীন এলাকাগুলি : স্ট্যান্ড বাজার, নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, খুনের চর, মধ্যের চর ও মোল্লা বাজার। লাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের মধ্যে স্থগিত থাকবে।

যখন কাজ সম্পন্ন হবে, তখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তারা সার্বিক সহযোগিতা চেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%