ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সোমবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে


সোমবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

লাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশের বেশ কয়েকটি স্থানে সোমবার (৬ জুলাই) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

রবিবার (৫ জুলাই) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টায় থেকে বিকেল ৫টায় লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে আটক থাকবে।

আব্দুল্লাহপুর ফিডার এবং কালীগঞ্জ ফিডারের আওতায় এলাকা গুলি হলো : হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া, ইকুরিয়া।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার

জাজিরা ফিডারের আওতাধীন এলাকাগুলি : স্ট্যান্ড বাজার, নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, খুনের চর, মধ্যের চর ও মোল্লা বাজার। লাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের মধ্যে স্থগিত থাকবে।

যখন কাজ সম্পন্ন হবে, তখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তারা সার্বিক সহযোগিতা চেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:১৫ এম


দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে রূপকথার সৃষ্টি করেছে কেপ ভার্দে। তারা স্পেন ও উরুগুয়ের পর সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বে ড্র করে। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউটে জায়গা নিতে সক্ষম হয় কেপ ভার্দে।

এছাড়াও, ৩২ দলের মধ্যে আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে তারা। দুইবার পিছিয়ে পড়লেও, তারা সমতায় ফিরে আসে এবং ম্যাচটি অতিরিক্ত সময়ে চলে যায়। অবশেষে, ৩–২ গোলে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কেপ ভার্দে।

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর, দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছেন কেপ ভার্দের ফুটবলাররা। বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার অন্যতম নায়ক গোলরক্ষক ভোজিনহা। সংবর্ধনার সময় তিনি বলেন, ‘আমরা খুব খুশি ও বিশ্বকাপযাত্রা নিয়ে গর্বিত। কিন্তু আমরা আরও কিছু চেয়েছিলাম।’

বিশ্বকাপে কেপ ভার্দের অবিশ্বাস্য যাত্রায় ভোজিনহার বিশাল অবদান ছিল। স্পেনের বিরুদ্ধে প্রথম বিশ্বকাপ ম্যাচেই তিনি সাতটি সেভ করে দলকে গোলশূন্য ড্র এনে দেন। এরপর উরুগুয়ের বিরুদ্ধে ২-২ ড্রয়ের ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করেন। সৌদি আরবের বিরুদ্ধে অনুষ্ঠিত গোলশূন্য ড্রতে আবারও নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন, সেদিন তার সেভের সংখ্যা ছিল তিনটি।

তবে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে। শেষ ৩২ সালের ওই রোমাঞ্চকর ম্যাচে, কেপ ভার্দে ৩-২ গোলে হেরে গেলেও, ভোজিনহা আটটি সেভ করেন। পুরো টুর্নামেন্টে চার ম্যাচে তিনি মোট ১৮টি সেভ করেছেন কেপ ভার্দের এই গোলরক্ষক। বয়সের তুলনায় তার ফিটনেস, প্রতিক্রিয়া এবং নেতৃত্ব সমর্থকদের হৃদয়গ্রাহী করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে দর্জিকে মারধর, গু-রুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:১৯ এম


কেরানীগঞ্জে দর্জিকে মারধর, গু-রুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় বিএনপি নেতা গাজী জাহাঙ্গীরের ছেলের বিরুদ্ধে আজগর আলী নামের এক দর্জিকে মারধরের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা হামলায় গুরুতর আহত দর্জি আজগর আলীকে উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে আজগর আলী বাসায় ফেরার জন্য আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে রিকশায় উঠতে গেলে পূর্ব শত্রুতার জেরে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য গাজী জাহাঙ্গীরের ছেলে গাজী সায়মনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়।

এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় আজগর আলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের বড় ভাই আবু অভিযোগ করে বলেন, গাজী সায়মনের নেতৃত্বে কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে আমার ভাইকে গুরুতর আহত করে। হামলার পর থানায় অভিযোগ করলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা গাজী জাহাঙ্গীর বলেন, আমার ছেলের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে সে কাউকে মারধর করেছে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে পরে আপনাকে জানাচ্ছি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনেছি ভিকটিম মিটফোর্ড হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি।

লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোমনায় সিএনজি ভাড়া চালকদের ইচ্ছেমতো বৃদ্ধি, যাত্রীরা ক্ষুব্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:২৪ এম


হোমনায় সিএনজি ভাড়া চালকদের ইচ্ছেমতো বৃদ্ধি, যাত্রীরা ক্ষুব্ধ

হোমনা, কুমিল্লা থেকে এফএনএস-এর মোর্শেদুল ইসলাম শাজুর রিপোর্ট অনুযায়ী, কুমিল্লার হোমনায় সিএনজিচালিত অটোরিকশার চালকরা কোনো নিয়ম কিংবা নীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে নিয়েছে। এই ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভাড়ার বৃদ্ধি করে এক মাস পার হলেও সিএনজিচালিত অটোরিকশার বাড়তি ভাড়া এখনো হ্রাস পায়নি। ঈদ ও নানা ধরনের অজুহাতে ভাড়া বৃদ্ধি করার এই অনৈতিক প্রথা বর্তমানে একটি স্থায়ী রূপ ধারণ করেছে। ফলস্বরূপ, প্রতিটি রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ টাকা বেশি আদায় করা হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, প্রশাসন কর্তৃক নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে চালকরা নিজেদের মতো করে হোমনা ব্রিজের নিচ থেকে শ্রীমদ্দি কালি বাড়ি ২.৫ কিলোমিটার ২০ টাকা, দড়িচর ৩ কিলোমিটার ২০ টাকা, আলীপুর ৪ কিলোমিটার ৩০ টাকা, দুলালপুর ৭ কিলোমিটার ৪০ টাকা, দৌলতপুর ৯ কিলোমিটার ৫০ টাকা, রামকৃষ্ণপুর ১১ কিলোমিটার ৬০ টাকা, ঘাড়মোড়া ৪ কিলোমিটার ২০ টাকা, শ্রীপুর ৫ কিলোমিটার ৩০ টাকা, কাশিপুর ৮ কিলোমিটার ৪০ টাকা, চান্দেরচর বাগের হাট ১০ কিলোমিটার ৬০ টাকা, চান্দেরচর ৯ কিলোমিটার ৫০ টাকা, ঘনিয়ারচর ৭ কিলোমিটার ৪০ টাকা, কলাগাছিয়া সাড়ে ৭ কিলোমিটার ৪০ টাকা এবং আসাদপুর ৬ কিলোমিটার ও মঙ্গলকান্দি সাড়ে ৪ কিলোমিটার ভাড়া ৩০ টাকা করে আদায় করছে।

চালকদের সাথে কথা বললে জানা গেছে যে, অতিরিক্ত ভাড়া আদায়ের পেছনে প্রশাসনের কোনো নির্দেশনা আগে ছিল, তবে এখন নেই। তারা নিজেদের মধ্যে বসে এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রতিদিন যাত্রীদের সঙ্গে চালকদের মধ্যে কথাকাটি ও মনোমালিন্যের ঘটনা ঘটছে। হোমনা-কাশিপুর রুটের নিয়মিত যাত্রী মো. দুলাল জানিয়েছেন, হোমনা থেকে কাশিপুর ৪০ টাকা ভাড়া নেওয়া স্পষ্ট 'জুলুম'। একই ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন হোমনা-চান্দেরচর ও রামকৃষ্ণপুর রুটে নিয়মিত যাত্রী তথা স্থানীয় সংবাদকর্মী মো. হারুন অর রশিদ এবং মো. রাসেল। রাসেল জানিয়েছেন, জনঅসন্তোষের এই বিষয়টি তিনি পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

হোমনা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেছন, পৌরসভার অভ্যন্তরে কিংবা কোনো রুটে প্রশাসনের নির্ধারিত তালিকার বাইরে সিএনজি চালকদের ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায়ের আইনগত কোনো সুযোগ নেই। যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ। জনভোগান্তির এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। দ্রুতই পৌর কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন যৌথভাবে ব্যবস্থা নেবো।

এ বিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেছেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। পৌরসভা যেহেতু স্ট্যান্ডগুলো ইজারা দেয়, সেহেতু পৌরসভার প্রশাসককে বলেছি সংশ্লিষ্টদের থেকে কারণ জেনে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। সমস্যা সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। পৌরসভা যেহেতু স্ট্যান্ডগুলো ইজারা দেয়, তাই এসি ল্যান্ডকে বলেছি, যথাযথ কারণ জেনে পদক্ষেপ নেওয়ার জন্য। পরে প্রশাসনিকভাবেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ কারাবাস ও অর্থনৈতিক সংকট কাটিয়ে আবারও সক্রিয় আসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:২৭ এম


দীর্ঘ কারাবাস ও অর্থনৈতিক সংকট কাটিয়ে আবারও সক্রিয় আসলাম

দীর্ঘ প্রায় নয় বছরের কারাবাস, একাধিক মামলা নিয়ে আইনি লড়াই এবং ব্যবসায়িক খাতে বড় ধরনের সংকট পেরিয়ে আবারও উত্তর চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী। তার দীর্ঘ অনুপস্থিতির পর রাজনৈতিক প্রত্যাবর্তনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক দুটি ক্ষেত্রেই তার পুনরায় সক্রিয়তা উত্তর চট্টগ্রামে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। আসলাম চৌধুরী একসময় উত্তর চট্টগ্রামের রাজনীতি ও ব্যবসায়ী অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। ২০১৩ সালে পরবর্তী রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের সময় তিনি সীতাকুণ্ড, মিরসরাই, সন্দ্বীপ, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া সহ বিভিন্ন এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, সাংগঠনিক দক্ষতা এবং মাঠভিত্তিক রাজনীতির মাধ্যমে তিনি দ্রুতই উত্তর চট্টগ্রামের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তবে, ২০১৬ সালে গ্রেপ্তারের পর তার রাজনৈতিক জীবনে একটি দীর্ঘ বিরতি আসে। পরবর্তী সময়ে ৭৬টি মামলায় জড়িয়ে তাকে দীর্ঘ ৯ বছর কারাগারে থাকতে হয়। এই দীর্ঘ সময়ের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তার গড়ে তোলা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও নানা সংকটের মুখোমুখি হয়। স্থানীয় ব্যবসায়ী ও শিল্প সংশ্লিষ্টদের মতে, নেতৃত্বের অনুপস্থিতি, বিনিয়োগ স্থবিরতা, আর্থিক চাপ এবং ব্যবস্থাপনা জটিলতার কারণে একসময়কার সক্রিয় ব্যবসায়িক কার্যক্রমের অনেকাংশ দুর্বল হয়ে পড়ে। দীর্ঘ প্রতিকূল সময় পেরিয়ে কারামুক্ত হয়ে আবারও রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন আসলাম চৌধুরী।

দলীয় সূত্র অনুযায়ী, উত্তর চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা, তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করছেন আসলাম চৌধুরী। তার প্রত্যাবর্তনে নেতাকর্মীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি হয়েছে বলেও তাদের ধারণা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ অনুপস্থিতির ফলে উত্তর চট্টগ্রামের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে, তবে আসলাম চৌধুরীর সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা এখনও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। ফলস্বরূপ, তার সক্রিয়তা স্থানীয় রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করতে পারে। সেই সাথে রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি ব্যবসায়িক খাতে নতুন করে মনোযোগ দিচ্ছেন তিনি। দীর্ঘদিন স্থবির হয়ে থাকা বিভিন্ন উদ্যোগ পুনর্গঠন এবং কর্মসংস্থানমুখী কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে কাজ চলছে বলে তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ কারাবাস ও অর্থনৈতিক সংকটের মতো কঠিন সময় অতিক্রম করার পর আসলাম চৌধুরীর পুনরায় সক্রিয় হওয়া শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তনের ঘটনা নয়, এটি উত্তর চট্টগ্রামের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনাও বটে। কর্মী-সমর্থকদের প্রত্যাশা, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তিনি আগামী দিনে উত্তর চট্টগ্রামের রাজনীতিতে আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%