ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ১২ নভেম্বর ঘোষণা


স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ১২ নভেম্বর ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে, এই তথ্যটি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য প্রকাশ করেন।

ইসি সানাউল্লাহ আরও জানান, ৭ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: টিনের চালের নিচে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার, অ্যানেসথেসিয়া চিকিৎসক নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবি ক্যাফেটেরিয়ায় বেহাল দশা, পরিচালকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল, বেরোবি প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


বেরোবি ক্যাফেটেরিয়ায় বেহাল দশা, পরিচালকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ক্যাফেটেরিয়ার পরিচালকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একাধিক প্রশাসনিক দায়িত্ব ও পরিসংখ্যান বিভাগের শিক্ষকতার পাশাপাশি ক্যাফেটেরিয়া পরিচালনার দায়িত্বে থাকায় তিনি নিয়মিত তদারকি করছেন না।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। সম্প্রতি ক্যাফেটেরিয়ায় খাবারের প্লেটে কুকুরকে মুখ দিতে দেখা গেছে বলেও জানান তারা। এছাড়া ক্যাফেটেরিয়ার ভেতর ও আশপাশের পরিবেশ দীর্ঘদিন ধরে নোংরা অবস্থায় পড়ে রয়েছে। টয়লেট ও হাত ধোয়ার স্থানগুলোও অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

তাদের দাবি, ক্যাফেটেরিয়ার মতো শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহার করা গুরুত্বপূর্ণ স্থাপনায় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত তদারকি করা পরিচালকের দায়িত্ব। কিন্তু বাস্তবে এসব বিষয়ে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাফেটেরিয়ার পরিচালক চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক। একাডেমিক দায়িত্বের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের অভিযোগ, একাধিক প্রশাসনিক দায়িত্বে থাকায় ক্যাফেটেরিয়া পরিচালনায় তিনি প্রয়োজনীয় সময় দিতে পারছেন না।

ক্যাফেটেরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তানভীর দিপু বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এভাবে চলতে পারে না। খাবারের নিম্নমান ও নোংরা পরিবেশের কারণে প্রতিদিন স্বাস্থ্যঝুঁকি নিয়ে খাবার খেতে হচ্ছে। পরিচালক পদে থেকে যদি তিনি দায়িত্ব পালন না করেন, তাহলে প্রশাসনের উচিত এ পদে দায়িত্ব পালনে সক্ষম কাউকে দায়িত্ব দেওয়া।

এ বিষয়ে জানতে ক্যাফেটেরিয়ার পরিচালক চার্লস ডারউইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, তিনি যেহেতু দায়িত্বে আছেন, অবশ্যই এ বিষয়ে তার দায়িত্বশীল আচরণ করা উচিত। আমি এ বিষয়ে ভিসি স্যারের সঙ্গে কথা বলে তাকে জানাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, উনার সঙ্গে আজকেই ক্যাফেটেরিয়ার বিষয়ে কথা হয়েছে। আশা করি, পরবর্তীতে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।

ক্যাফেটেরিয়ার পরিবেশ দ্রুত উন্নত করা, খাবারের মান নিশ্চিত করা এবং নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাটার ও কয়েকটি গামছা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বহনকারী একটি প্রোবক্স গাড়িও জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে পাঠানো হবে। এর আগে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরকলমী বাজারের চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সোনাইছড়ি এলাকার রফিকুল ইসলাম (৫৭), কুমিল্লার কোতোয়ালি থানার রাজগঞ্জ এলাকার মইনুল ইসলাম (২৮), সীতাকুণ্ডের জাহানাবাদ এলাকার মিজানুর রহমান (২৫), কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের চরকলমী এলাকার নুর নবী (৩৯), একই এলাকার নুর মোহাম্মদ (৩২) এবং গাড়িচালক সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার আজিজুল মোস্তফা (৩৫)।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমী বাজার চৌরাস্তা এলাকায় রাত্রিকালীন টহল দিচ্ছিল পুলিশ। এ সময় এসআই সুমন চন্দ্র দাসের সন্দেহ হলে একটি সিলভার রঙের প্রোবক্স গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়িটিতে চালকসহ ছয়জন ছিলেন। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাটার ও কয়েকটি গামছা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ছয়জনের মধ্যে রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ ও আজিজুল মোস্তফার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। জব্দ করা সিলভার রঙের প্রোবক্স গাড়িটি থানায় রাখা হয়েছে। ওই মামলায় আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলার রায়ে মো. সাইফুল ইসলাম ওরফে রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং নূর উদ্দিন ওরফে মো. শমীরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী বিশেষ জজ আদালতের জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় মামলার ছয় আসামিই এজলাসে উপস্থিত ছিলেন। হাজতি আসামি মো. সাইফুল ইসলাম ওরফে রুবেলকে জেল হাজত থেকে আদালতে হাজির করা হয়। অপর পাঁচ আসামি নূরউদ্দিন ওরফে সমীর, সিরাজ আলম ওরফে সিরাজুল ইসলাম, কাজুলী বেগম, রোকসানা বেগম ও আফরোজা বেগম হাজিরা দাখিল করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম ওরফে রুবেল কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ আলমের ছেলে। পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত নূর উদ্দিন ওরফে শমীর একই ওয়ার্ডের নূর নবীর ছেলে।

রায়ে সাইফুল ইসলাম ওরফে রুবেলকে দণ্ডবিধি-১৮৬০ এর ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নূর উদ্দিন ওরফে মো. শমীরকে দণ্ডবিধি-১৮৬০ এর ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, সিরাজ আলম ওরফে সিরাজুল ইসলাম, কাজুলী বেগম, রোকসানা বেগম ও আফরোজা বেগমের বিরুদ্ধে দণ্ডবিধি-১৮৬০ এর ৩২৩/৩০৭/৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের সলিম উল্লাহর বসতবাড়ির সামনে সীমানার করই গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের বিষয়ে সালিশি বৈঠক চলাকালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে মামলার বাদীর ছেলে সাইদুল ইসলাম শাহিনকে গলায় লোহার রড ঢুকিয়ে এবং এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই সাইদুল ইসলাম শাহিনের মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দাকে নিয়ে অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


গোবিন্দাকে নিয়ে অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য

গোবিন্দাকে নিয়ে বহুবার আলোচনা হয়েছে, সুনীতা আহুজাকে বিয়ের পরও সেই খবর দীর্ঘদিন গোপন রেখেছিলেন তিনি—এমন দাবি করা হয়েছে। অন্যদিকে, বলিউডের অন্দরমহলে অভিনেতার একাধিক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে।

তাদের মধ্যে নীলম কোঠারির নামটি সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে। পর্দায় তাঁদের জুটি যেমন জনপ্রিয় ছিল, তেমনি তাঁদের প্রেমের গুঞ্জনও জোরালোভাবে ছড়িয়েছে। তবে এবার সেই পুরোনো অধ্যায় নিয়ে মুখ খুলেছেন নীলম।

অভিনেত্রী জানান, গোবিন্দা যে বিবাহিত, সেটি নাকি তিনি জানতেন না। সম্প্রতি ‘টাইমস নাউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি সেই গুঞ্জন নিয়ে কথা বলেন। নীলম বলেন, গোবিন্দার বিপরীতে অভিনয় করার সময় তাঁর বয়স ছিল অনেক কম। পরিবারও ছিল অত্যন্ত কড়া। ফলে কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার সুযোগই ছিল না তাঁর।

নীলম বলেন, ‘তখন আমার বয়স ভীষণ কম। আমি পরে জানতে পারি গোবিন্দা বিবাহিত ছিলেন। আর সেই সময় আমার বয়স অনেকটাই কম ছিল, সব থেকে বড় কথা আমার বাবা মা এই বিষয় নিয়ে অত্যাধিক কড়া ছিলেন। তাই কোনও সম্পর্কে জড়ানোর সুযোগ ছিল না। আমি যেহেতু তখন খুব ছোট ছিলাম তাই শুটিং ফ্লোরে আমার সঙ্গে কেউ না কেউ আসছেন আমার পরিবার থেকে।’

পুরোনো সেই গুঞ্জন নিয়ে বর্তমানে নীলম কিংবা তাঁর স্বামী অভিনেতা সমীর সোনির কোনো অস্বস্তি নেই বলেও জানান অভিনেত্রী। সমীরের বক্তব্য, দুই দশক আগে আদৌ কিছু ঘটে থাকলেও সে বিষয়ে তাঁর কিছু জানা নেই। আর যে বিষয় সম্পর্কে তিনি জানেনই না, সেটিকে আঁকড়ে থাকার কোনো অর্থ নেই।

তবে গোবিন্দার পুরোনো বক্তব্যে উঠে এসেছিল নীলমকে ঘিরে তাঁর তীব্র আকর্ষণের কথা। ১৯৯০ সালের একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, নীলমকে বিয়ে করার জন্য তিনি সুনীতার সঙ্গে বাগদান পর্যন্ত ভেঙে দিয়েছিলেন। নীলমের প্রতি তাঁর আকর্ষণ এতটাই বেশি ছিল যে নিজেকে সামলাতে পারতেন না বলেও স্বীকার করেছিলেন তিনি।

এমনকি সেই সময় সুনীতাকে বারবার নীলমের মতো হতে বলতেন গোবিন্দা। দু’জনের মধ্যে তুলনাও করতেন বলে জানিয়েছিলেন অভিনেতা। তাঁর দাবি ছিল, সুনীতা বিয়ের জন্য চাপ না দিলে হয়তো তিনি নীলমকেই বিয়ে করতেন।

তবে গোবিন্দার সেই অনুভূতির বিপরীতে নীলমের বক্তব্য বরাবরই আলাদা। অভিনেত্রী একাধিকবার জানিয়েছেন, গোবিন্দার প্রতি তাঁর কখনোই কোনো আকর্ষণ ছিল না। ফলে পর্দার জনপ্রিয় জুটিকে ঘিরে বছরের পর বছর ধরে চলা প্রেমের গুঞ্জনের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%