ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

শেরপুর থানার পুলিশ পরিদর্শক জয়নুল আবেদীন বগুড়ার সেরা তদন্ত কর্মকর্তা


শেরপুর থানার পুলিশ পরিদর্শক জয়নুল আবেদীন বগুড়ার সেরা তদন্ত কর্মকর্তা

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন ২০২৬ সালের আগস্ট মাসে বগুড়া জেলার 'বেস্ট ইনভেস্টিগেটিং অফিসার' হিসেবে বিশেষ সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন। তাকে এই স্বীকৃতি প্রদান করা হয় একটি চাঞ্চল্যকর ক্লুলেস শিশু হত্যা এবং চুরির মামলার রহস্য অত্যন্ত দ্রুততম সময়ে ও দক্ষতার সাথে উদঘাটন করায়।

সোমবার রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ আশিক সাঈদ তার কার্যালয়ে জয়নুল আবেদীনের হাতে অর্থ পুরস্কার তুলে দেন। এর আগে গতকাল রবিবার বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ তাকে বগুড়া জেলার 'বেস্ট ইনভেস্টিগেটিং অফিসার' হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট শেরপুর থানার ররোয়া পশ্চিমপাড়া গ্রামের ৯ বছর বয়সী শিশু রাজু হোসেন নিখোঁজ হয়। বাদীর প্রতিবেশী মোত্তাকিন (২২) বিস্কুট ও চকোলেটের প্রলোভন দেখিয়ে একটি ব্যাটারিচালিত মিশুক গাড়িতে করে শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে চুরির ঘটনা জানাজানি হওয়ার ভয়ে মোত্তাকিন ও তার সহযোগী আব্দুল করিম (৪২) মিলে সিরাজগঞ্জের তাড়াশ থানার গাবরগাড়ী গ্রামের একটি ধান ক্ষেতে শিশু রাজুকে শ্বাসরোধ করে এবং কাদার নিচে মাথা চেপে ধরে নির্মমভাবে হত্যা করে লাশ গুম করে।

আরও পড়ুন: শিল্পবন্দরের চাপে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিপর্যস্ত

তদন্তকারী কর্মকর্তা জয়নুল আবেদীন মামলাটির দায়িত্বভার গ্রহণের পর কোনো ক্লু না থাকা সত্ত্বেও তথ্য-প্রযুক্তির সহায়তা ও কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মূল আসামি মোত্তাকিন এবং শেরপুর থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধান ক্ষেত থেকে শিশু রাজুর মরদেহ উদ্ধার এবং লুণ্ঠিত মিশুক গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোত্তাকিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা দিয়েছে। চাঞ্চল্যকর এই ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনায় জয়নুল আবেদীনের পেশাদারিত্ব পুলিশ বিভাগে প্রশংসিত হয়েছে এবং এরই প্রেক্ষিতে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


কয়রায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত

কয়রা সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটি (ইউডিসিসি) এর দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উত্তরণের অ্যাকসেস প্রকল্পের সহযোগিতায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান। প্রকল্পের ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান সভাটির পরিচালনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আঃ মালেক, ইউপি সদস্য শেখ আবুল কালাম, মাসুম বিল্লাহ, এস এম শফিকুল ইসলাম, আবু হুরাইরা খোকন, হরেন্দ্রনাথ সরকার, মিজানুর রহমান কোহিনূর, সরদার নাজমুছ সাদাত, শেখ সোহরাব হোসেন, শাহানারা জামাল, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার লাইলী, শিক্ষক আঃ রাজ্জাক, সমাজ কর্মী মোল্লা মনিরুজ্জামান, সানা মুনছুর রহমান, নিকাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুস আলী, এ্যাসিস্টেন্ট প্রজেক্ট অফিসার মেহেদী হাসান টিটু প্রমুখ।

সভায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


কয়রায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত

কয়রায় স্টেকহোল্ডার বা অংশীজন নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, যেখানে ফেইথ ইন এ্যাকশান- মুক্তির আহবান (সিফরআর) প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়। সভাটিতে সহযোগিতার হাত বাড়িয়েছে কিন্ডারনটহিলফে (কেএনএইচ)- জার্মানী।

উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্রকল্পের ব্যবস্থাপক ফারাহানা জাহান, চাইল্ড প্রটেকশান ফোকাল আইজ্যাক শিমুল হালদার, কমিউনিটি ফেসিলিটেটর রাজর্শী মন্ডল, প্রিংয়ান্কা বিশ্বাস, ফাইমা খাতুন, প্রজেক্ট একাউন্টেন্ট জনপল কর্মকার, অগ্রগামী এবং প্রত্যাশা জন সংগঠনের শরমিন আক্তার, মোহসিনা খাতুন, মুর্শিদা আক্তার, মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, জন সংগঠনের সদস্য, সিপিসি সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নালিতাবাড়ীতে জমি বিরোধে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


নালিতাবাড়ীতে জমি বিরোধে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

শেরপুর জেলার নালিতাবাড়ীতে জমির বিরোধের কারণে ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত অটোরিকশাচালক চাচা রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। সোমবার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর রফিকুল ইসলামের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়। ঘটনাটি ঘটে উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া নদীরপাড় এলাকায়। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত সোহরাব আলীর পুত্র। অভিযুক্ত আহসান (৩৩) হলেন তাঁর বড় ভাই বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের সঙ্গে তাঁর ভাতিজা আহসানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি আহসান রফিকুল ইসলামের ভোগদখলে থাকা জমিতে কলাগাছের চারা রোপণ করেন। পরে রফিকুল ইসলাম ওই চারাগুলো কেটে ফেলেন। এই ঘটনার পর ক্ষিপ্ত হয়ে আহসান গত ১ সেপ্টেম্বর রফিকুল ইসলামকে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। রফিকুল ইসলাম গুরুতর আহত হলে তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু ঘটে। ময়নাতদন্তের পর সোমবার বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি ফরিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির রোল নম্বর ১ থেকে ১০ পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘আব্দুল লতিফ সরদার শিক্ষাবৃত্তি’ এবং ‘ড. প্রদীপ কুমার ঘোষ স্মৃতি বৃত্তি’র অর্থ বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আমিরুল ইসলাম স্যার অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

সভাপতি অধ্যাপক কাজী ফরিদুল হক, সাবেক সভাপতি আব্দুল লতিফ সরদার, কল্যাণ কুমার ঘোষ, এবং অভিভাবক সদস্য জনাব সমীর কুমার ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা উল্লেখ করেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ঝরে পড়া রোধে এ ধরনের শিক্ষাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান শিক্ষার্থীদের আগামী দিনে আরও বেশি দূর এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%