ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

জর্ডানে দুই মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের


জর্ডানে দুই মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আঘাতের দাবি করেছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সোমবার ভোরে, তারা জানায়, মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে ইরানের লারাক দ্বীপে হামলা চালানোর পর জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের মাধ্যমে কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করে।

তাদের দাবি, হামলায় প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং যুদ্ধবিমান অবস্থান করা এলাকাগুলোতে আঘাত হানা হয়েছে, ফলে “ভারি ক্ষয়ক্ষতি” হয়েছে। গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যদি কোনো হামলা হয়, তাহলে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে।

আরও পড়ুন: স্ত্রীকে সুনামিতে হারিয়ে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

এর আগে রবিবার মার্কিন বাহিনী লারাক দ্বীপে ইরানের দুটি লঞ্চার ধ্বংস করে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, জুলাইয়ের শেষের পর প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে এ ধরনের হামলা চালানো হলো।

অভিযানে এমন সব সিস্টেমকে লক্ষ্য করা হয়, যেগুলো থেকে হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন বহনকারী রকেট নিক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। আইআরজিসি জানায়, ওই হামলায় বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন এবং তারা এর জবাব দেওয়ার অঙ্গীকার করে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছিল। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতের পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় একটি কাঠামোগত চুক্তি হলেও, জুলাইয়ে হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ে মতবিরোধের কারণে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহব্যাপী বোমা হামলা শুরু করে এবং নৌ অবরোধ পুনর্বহাল করে।

সূত্র:

আরও পড়ুন: ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত, দাম্মাম রুটে আবার ফ্লাইট চালু

আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯ দিনে দেশে এসেছে ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ এম


২৯ দিনে দেশে এসেছে ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ হাজার টাকার সমান (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন জানিয়েছেন, গত তিন দিনে (বৃহস্পতিবার থেকে শনিবার) প্রবাসী আয় এসেছে দুই হাজার ৬৩২ কোটি ২০ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। এই পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যাচ্ছে, চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

 

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজবেকিস্তানের রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৮ এম


উজবেকিস্তানের রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি

 

উজবেকিস্তান ও ভারতের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করার স্বীকৃতি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অফ ওলি দারাজালি দুস্তলিক’ প্রদান করা হয়েছে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে

প্রধানমন্ত্রী মোদি উজবেকিস্তানে পৌঁছানোর পর রাজধানী তাসখন্দে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের কাছ থেকে গ্রহণ করেন।

 

মোদি এই সম্মাননাকে দুই দেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি উৎসর্গ করেন। সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি এবং ডিজিটাল সংযোগসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথ সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, দুই নেতা তাদের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি—ভারতের ‘বিকশিত ভারত’ এবং উজবেকিস্তানের ‘ইয়াঙ্গি উজবেকিস্তান’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

এই রাষ্ট্রীয় সফর এবং সর্বোচ্চ সম্মাননা প্রদান অনুষ্ঠানটি নয়াদিল্লি ও তাসখন্দের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরদিনই হার্ট অ্যাটাক ড্রামার আদনান রুশদীর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৫ এম


ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরদিনই হার্ট অ্যাটাক ড্রামার আদনান রুশদীর

ডেঙ্গুর কারণে স্ত্রীর মৃত্যুর পরদিন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড্রামার আদনান রুশদী।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

 

আদনান রুশদী এবং শিরিন সুলতানা দম্পতির একটি চার বছর বয়সী সন্তান রয়েছে।

বাংলা ফাইভ ব্যান্ডে দীর্ঘ সময় ধরে নিয়মিত ড্রাম বাজিয়ে আসছেন আদনান রুশদী। কখনো কখনো ভোকালিস্ট হিসেবেও গান গেয়েছেন তিনি। এছাড়া, চিরকুটসহ দেশের বিভিন্ন নামকরা ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজানোর অভিজ্ঞতা রয়েছে তার।

 

সংগীতশিল্পী আদনান রুশদী ও তার পরিবারের এই কঠিন পরিস্থিতিতে গভীর শোক প্রকাশ করেছে ব্যান্ড ‘চিরকুট’।

একটি ফেসবুক বার্তায় তারা জানায়, ২০০৫-০৬ সালের দিকে চিরকুটের সহযাত্রী হিসেবে রুশদী কিছুদিন ব্যান্ডে ড্রামস বাজিয়েছিলেন। পরিবারের এই কঠিন অবস্থায় গভীরভাবে শোকাহত হয়ে চিরকুটের সদস্য ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং তার পরিবারকে শোক সামলে ওঠার শক্তি দেওয়ার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কওমি মাদ্রাসার ছাত্র হুজুর দ্বারা বলাৎকার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা জেলা প্রতিনিধি টাঙ্গাইল

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৮ এম


কওমি মাদ্রাসার ছাত্র হুজুর দ্বারা বলাৎকার

৩০/০৮/২০২৬ ইং, টাঙ্গাইল জেলার সদর থানার ১ নং মগড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভায়েটা গ্রামের মরহুম মৌলভী ময়েজ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় ঘটে এই ঘটনা। এলাকাবাসী এই কুলাঙ্গার শিক্ষককে মসজিদের ভেতরে আটকে রেখে বিচার প্রার্থনা দাবি করে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি'র নেতৃবৃন্দ, সদর উপজেলার ইউ এন ও, সাহেব টাঙ্গাইল সদর সার্কেল অফিসার এবং ওসি সহ উক্ত মসজিদে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার উপহার দেওয়ার আশ্বাস দেন। কুলাঙ্গার শিক্ষককে থানায় প্রেরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%