মাসুদ রানা জেলা প্রতিনিধি টাঙ্গাইল
০৮:৪৮ এম
৩০/০৮/২০২৬ ইং, টাঙ্গাইল জেলার সদর থানার ১ নং মগড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভায়েটা গ্রামের মরহুম মৌলভী ময়েজ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় ঘটে এই ঘটনা। এলাকাবাসী এই কুলাঙ্গার শিক্ষককে মসজিদের ভেতরে আটকে রেখে বিচার প্রার্থনা দাবি করে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি'র নেতৃবৃন্দ, সদর উপজেলার ইউ এন ও, সাহেব টাঙ্গাইল সদর সার্কেল অফিসার এবং ওসি সহ উক্ত মসজিদে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার উপহার দেওয়ার আশ্বাস দেন। কুলাঙ্গার শিক্ষককে থানায় প্রেরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষাটি আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ‘ইন্ট্রোডাকশন অব সোশ্যাল ওয়ার্ক’ বিষয়টির নতুন সিলেবাসের পরীক্ষা ওই দিন দুপুর দেড়টায় শুরু হবে।
রবিবার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
এর আগে অনিবার্য কারণে ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পত্রকোড ২১২১০৯-এর নতুন সিলেবাসের পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। সেই সময় জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
নতুন বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিনের পরীক্ষার নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২০০ গ্রাম সোনার গহনা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা প্রবাসীর স্বজনকে শারীরিকভাবে হেনস্তা করেছেন, নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য পরিচয় দিয়ে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। শনিবার (২৯ আগস্ট) রাতে এবং রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ জানান, এক প্রবাসীর ভাইয়ের দায়ের করা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
গত ২৯ আগস্ট মো. সুমন নামে এক ব্যক্তি বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ৪৬। এজাহার থেকে জানা যায়, মামলায় বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে এক নম্বর, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপনকে দুই নম্বর, সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে তিন নম্বর এবং বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে চার নম্বর আসামি করা হয়েছে।
ভুক্তভোগী মামলায় অভিযোগ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী।
গত ২৮ আগস্ট তার বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য বড় ভাই মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণের গহনা পাঠান। বাদী তার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে ওই দিন রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণের গহনা ও বন্ধু রোহানের কাছে থাকা আরো ১০০ গ্রাম গয়না নিয়ে ভাড়া করা হায়েস গাড়িতে ওঠেন।
এজাহারে আরো বলা হয়, রাত ৮টা ৫ মিনিটের দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে আসামিরা তাদের গাড়ির গতিরোধ করেন। তারা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য পরিচয় দিয়ে এবং তাদের কাছে বোমা রয়েছে বলে ভয় দেখান। এরপর তারা বাদী ও তার বন্ধুকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে শুরু করেন।
এক পর্যায়ে আসামিরা তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণের গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এ সময় একজন পথচারী তাদের রক্ষা করার চেষ্টা করেন। অন্য এক পথচারী কৌশলে মোবাইল ফোনের ক্যামেরায় ঘটনার ভিডিও ধারণ করেন। আরো লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে আসামিরা সোনার গয়না নিয়ে পালিয়ে যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ফলে তিনটি দোকান, যা টিন ও কাঠের নির্মিত, ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বেলতলা জোড় ব্রিজ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে সম্পূর্ণ নির্বাপণ করে।
অগ্নিকাণ্ডের ফলে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দোকানগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিকস, মুদি মালামাল এবং খাবারের দোকান। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিক হলেন বাবুল হোসেন, রাজন ও আনোয়ার।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন সামরিক নেতারা মনে করছেন যে, ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ও বৃহৎ আকারের সামরিক অভিযান অব্যাহত রাখা যুক্তরাষ্ট্রের নিজেদের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। পেন্টাগনের প্রধান পিট হেগসেথকে দেওয়া এক মূল্যায়নে এই বিষয়ে সতর্কবার্তা প্রদান করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে, বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামগ্রিক সামরিক সক্ষমতা ও প্রস্তুতি দুর্বল হয়ে পড়তে পারে।
পেন্টাগনের শীর্ষ জেনারেল এবং চার-তারকা কমান্ডাররা প্রতিরক্ষামন্ত্রী পিটকে দেওয়া তাদের নিয়মিত প্রতিবেদনে (এসডিওবি) এই উদ্বেগ প্রকাশ করেছেন। ইউরোপ, এশিয়া এবং লাতিন আমেরিকা অঞ্চলের দায়িত্বে থাকা মার্কিন কমান্ডগুলো থেকে জাহাজ, বিমান এবং অন্যান্য সরঞ্জাম ইরান সংঘাতের কাজে ব্যবহৃত হচ্ছে। এর ফলে নিজেদের নিয়মিত অভিযান এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে সামরিক নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিশেষ করে মার্কিন নৌবাহিনীর উপর সবচেয়ে বেশি চাপ পড়ছে।
নৌপ্রধান সতর্ক করেছেন যে, সংঘাতের কোনো নির্দিষ্ট সমাপ্তির তারিখ না থাকায় বর্তমান স্তরের সমর্থন বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। এছাড়া, মধ্যপ্রাচ্যে অবস্থানরত ৮২তম এয়ারবোর্ন ডিভিশন, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ইউনিট এবং বিমানবাহিনীর বেশ কিছু ইউনিটের মোতায়েন দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় বাহিনীর উপর চাপ আরো বৃদ্ধি পাচ্ছে।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদনে
তালাশ বিডি/মিডিয়া লিঃ