০৭:১১ পি.এম
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করার উদ্দেশ্যে একটি সংসদীয় ককাস গঠন করা হয়েছে।
এ তথ্য আজ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নবগঠিত সংসদীয় ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এছাড়া, পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আরও পড়ুন: নেতানিয়াহুর জোট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারাল, কমিশন জালিয়াতির প্রমাণ পায়নি
ককাসের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদ সদস্য ফাহিমা নাসরিনকে চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে।
ককাসে অন্তর্ভুক্ত সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন— মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম এবং আন্না মিনজ।
এটি উল্লেখযোগ্য যে, সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সমন্বয় জোরদার করার লক্ষ্যে ১০ সদস্যের এই বিশেষ ককাস গঠন করা হয়েছে।
আরও পড়ুন: জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, রাজীব ঘোষ মুচলেকায় মুক্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন