ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সরকার শ্রমিকদের কল্যাণে বাস্তব উদ্যোগ গ্রহণ করছে


সরকার শ্রমিকদের কল্যাণে বাস্তব উদ্যোগ গ্রহণ করছে

শ্রমিকদের কল্যাণে সরকার শুধুমাত্র আশ্বাস প্রদান করছে না, বরং বাস্তব উদ্যোগও গ্রহণ করছে।

আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

আরও পড়ুন: সেন্টমার্টিনে ৮ শতাধিক পর্যটক নিয়ে জাহাজ চলাচল শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযুক্তির ব্যবস্থাপনায় স্মার্ট গরুর খামার গড়ে উঠছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ এম


প্রযুক্তির ব্যবস্থাপনায় স্মার্ট গরুর খামার গড়ে উঠছে

গত শতকের আশির দশকের প্রথম দিকে গ্রামাঞ্চলে কাজ করার সময় দেখা গেছে, কৃষকরা সাধারণত নিজেদের বাড়িতে একটি-দুটি গরু-গাভি পালন করতেন। দেশি গাভির মাধ্যমে দিনে সর্বোচ্চ দেড়-দুই লিটার দুধ পাওয়া যেত। কৃষকরা এই দুধ নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি গ্রামের বাজারে বিক্রি করতেন। ধানের খড় ও মাঠের ঘাস খাইয়ে দু-একটি গরু লালন-পালনে খুব বেশি খরচ হত না। পরে বিদেশি জাতের উন্নত গাভি লালনের জন্য কৃষকদের উৎসাহিত করা হয়। বেশি দুধ পাওয়ার আশায় কৃষকরা সেই গাভি পালন শুরু করেন। কিন্তু উন্নত জাতের গাভির খাবারের খরচ বেশি হওয়ায়, নিজের পরিবারের খাবার জোগাতে হিমশিম খেতে হয় কৃষকদের। গাভির খাবার জোগাতে যখন তারা কষ্ট পেতে শুরু করেন, তখন ১৫ থেকে ২০ লিটার দুধ নিয়ে বাজারে গিয়ে ন্যায্য দাম না পেয়ে অভিমানে কৃষকরা দুধ ফেলে দেন। এর ফলে দেশের দুগ্ধ খাত প্রত্যাশিতভাবে বিকশিত হয়নি। তবে উন্নত বিশ্বের অনেক দেশ সুপরিকল্পিতভাবে দুগ্ধ খাতে সফলতা অর্জন করেছে।

২০১৫ সালে নেদারল্যান্ডসের ডো মার্কে গরুর খামারে গিয়ে আমি অত্যন্ত অবাক হয়েছিলাম। আধুনিক প্রযুক্তির ব্যবহারে মনে হয়েছিল, আমি গরুর খামার নয়, বরং কোনো শিল্পপ্রতিষ্ঠানে এসেছি। ইন্টারনেট অব থিংস (আইওটি) কৃষিতে যে বৈপ্লবিক রূপান্তর আনছে, তা ছিল স্মার্ট প্রযুক্তির উদাহরণ। বর্তমান সময়ে স্মার্ট মানে হলো ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকা। মুহূর্তে সব তথ্য হাতের মুঠোয়। চলতি শতাব্দীতে আমরা স্মার্ট যুগে প্রবেশ করেছি। নেদারল্যান্ডসের গরুর খামারটিও ছিল একটি স্মার্ট খামার। গরুর খাদ্য দেওয়া থেকে শুরু করে দুধ সংগ্রহ পর্যন্ত সবকিছু যান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত হয়। ডো মার্কের দুধ দোয়ানোর আধুনিক পদ্ধতি চমকপ্রদ। সেখানে গাভি যখন উপলব্ধি করে যে তার দুধ দেওয়ার সময় হয়েছে, তখন সে লাইন ধরে দুধ দোয়ানোর কেন্দ্রে উপস্থিত হয়। গাভির উপলব্ধি দিয়ে যন্ত্র সন্তুষ্ট হয় না, যন্ত্র যখন তার হিসাব দিয়ে বুঝতে পারে যে গাভি প্রস্তুত—তখনই তা স্বয়ংক্রিয়ভাবে দুধ দোয়ানো শুরু করে।

১০০ গরুর মাঝে কোনো নির্দিষ্ট গরুকে চেহারা দেখে আলাদা করা সম্ভব নয়। আমাদের কাছে সব গরুই দেখতে একই রকম। চোখে দেখে শুধু রং ও আকারের পার্থক্য করা যায়। কিন্তু আধুনিক যন্ত্র মুখে ক্যামেরা ধরে গরুর নম্বর, শারীরিক অবস্থা এবং খাদ্য গ্রহণের পরিমাণ জানাতে পারে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং আইওটি উৎপাদন ব্যবস্থাকে নিয়ে যাচ্ছে অবিশ্বাস্য এক প্রান্তে, যা কিছুদিন আগেও বৈজ্ঞানিক কল্পকাহিনি ছিল, আজ তা বাস্তব। একজনের পক্ষে একটি বিশাল খামার পরিচালনা করা কঠিন কাজ নয়।

২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার চুংনাম প্রদেশের থম্বক গ্রামের খামারি কিমের খামারে যাওয়ার সুযোগ হয়েছিল। কিম একাই দুই শতাধিক গরুর একটি খামার পরিচালনা করছিলেন। অফিসকক্ষে বসে কম্পিউটারে সব নিয়ন্ত্রণ করছিলেন। গরুর খাবার দেওয়া থেকে শুরু করে দুধ দোয়ানো ও দুধ প্রক্রিয়াকরণ হচ্ছিল অটোমেটিক যন্ত্রের সাহায্যে। চলতি বছর এপ্রিলে নেদারল্যান্ডসের ফ্রেইডোপিল এলাকায় আরেকটি ডেইরি ফার্ম দেখার সুযোগ হয়েছিল। এক হাজার ১০০ হেক্টর জমির ওপর বিশাল এক খামার। খামারে দুই হাজার ৬০০টি গাভি রয়েছে। প্রতিটি গাভি বছরে ১১ হাজার লিটার দুধ দেয়। অথচ খামারটিতে মাত্র দুজন কর্মী রয়েছে। গাভির গোসল, খাবার দেওয়া, দুধ দোয়ানো সবই করছে যন্ত্র। উৎপাদিত দুধ চিলিং হয়ে অটোমেটিক প্যাকেটজাত হয়ে যাচ্ছে। দেখে বিস্মিত হতে হয়!

আমাদের দেশে স্মার্ট গরুর খামার গড়ে উঠতে শুরু করেছে। নারায়ণগঞ্জের কাঞ্চনে ব্যবসায়ী এম এ সবুর তাঁর খামারটি স্মার্ট গরুর খামার ব্যবস্থাপনায় নিয়ে এসেছেন। এই ব্যবস্থাপনায় প্রতিটি গরুর জন্য একটি করে চিপ থাকে। চিপটি গলার কলারে বা কানে যুক্ত থাকে, যা গরুর শারীরিক ও পারিপার্শ্বিক সব তথ্য সংগ্রহ করতে সক্ষম। যেমন—গরুর দেহের তাপমাত্রা, রক্ত সঞ্চালন, জাবর কাটা এবং প্রজনন সময়ের নির্ভুল তথ্য দেয়। মাতৃ গরুর শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য দিয়ে অসময়ে গর্ভপাত রোধ করতে সাহায্য করে। গরুর কী ধরনের পুষ্টির প্রয়োজন, কী পরিমাণ আলো-বাতাস লাগবে, এমনকি গাভির দুধ দেওয়ার সময় সম্পর্কে তথ্য ইন্টারনেটের মাধ্যমে যুক্ত বেইস স্টেশন থেকে সরাসরি খামারির মোবাইল ফোনে চলে আসে। জানি না কী কারণে গ্রামীণ ফোনের ডিজি কাউ আর অগ্রসর হতে পারেননি। তবে আদর্শ প্রাণিসেবা লিমিটেডের ফিদা হক তাঁর বোলাস কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কদিন আগে আশুলিয়ায় একটি খামারে আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখেছি। ডাচ ডেইরি বা আমেরিকান ডেইরির কথা অনেকে হয়তো জানেন। তারা আধুনিক প্রযুক্তির বিশাল খামার গড়ে তুলেছে।

বাণিজ্যিক কৃষি মানে প্রযুক্তির কৃষি। আর প্রযুক্তির কৃষি মানে বড় বিনিয়োগের কৃষি। একজন ক্ষুদ্র কৃষকের পক্ষে এককভাবে বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগ করা সম্ভব নয়। তবে সম্মিলিতভাবে বিনিয়োগ করা কঠিন কিছু নয়। অনেক শিল্পোদ্যোক্তা বাণিজ্যিক কৃষিতে অগ্রসর হচ্ছেন। আগেই বলেছি, আমাদের দেশে দুগ্ধ খাতে বাজার রয়েছে। বাজার ব্যবস্থাপনা ঠিক করে সুপরিকল্পিত নীতিমালা প্রণয়নের মাধ্যমে এখনই আগামীর পথে হাঁটার সময়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক শ্রমিকদের আন্দোলন নয়, বিদেশি ইন্ধনে চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ এম


পোশাক শ্রমিকদের আন্দোলন নয়, বিদেশি ইন্ধনে চলছে

এই আন্দোলনটি মূলত পোশাক শ্রমিকদের দ্বারা পরিচালিত নয়, বরং এটি পার্শ্ববর্তী দেশ থেকে প্রাপ্ত ইন্ধনের মাধ্যমে চালিত হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে প্রার্থী হলে আমরাই জিততাম: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ এম


নির্বাচনে প্রার্থী হলে আমরাই জিততাম: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, "আমি যদি ব্যালটে থাকতাম, তাহলে আমরাই জিততাম।"

বুধবার, তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ মন্তব্য করেন।

ট্রাম্প আরও বলেন, নির্বাচনী প্রচারের সময় তার সমাবেশগুলোতে সমর্থকদের কাছ থেকে যে বিপুল ভালোবাসা ও সমর্থন তিনি পেয়েছেন, তা রিপাবলিকান পার্টির প্রার্থীদের ভোটে রূপান্তরিত করতে পারেনি।

তিনি উল্লেখ করেন, "সেখানে ভালোবাসার পরিমাণ ছিল অভাবনীয়। সত্যিই অসাধারণ ছিল।"

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা কাউন্সিল সদস্যদের জন্য ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ এম


ফিফা কাউন্সিল সদস্যদের জন্য ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা অবশেষে উয়েফার প্রবল চাপ এবং আইনি পদক্ষেপের আলটিমেটামের প্রেক্ষিতে নরম হতে বাধ্য হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্প, যা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে পরিচিত, এর মূল নথিপত্র ফিফা কাউন্সিল সদস্যদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। উয়েফার আইনি হুঁশিয়ারি এবং কঠোর অবস্থানের পর নির্দিষ্ট সময় বেঁধে ফিফা এই পদক্ষেপ গ্রহণ করেছে।

ফিফা জানিয়েছে, কাউন্সিল সদস্যরা এই নথিপত্র দেখতে পারবেন, তবে তাদের সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার প্রধান কার্যালয়ে গিয়ে কঠোর গোপনীয়তা নীতি অনুসরণ করতে হবে। উয়েফা তহবিল বরাদ্দ, বিতর্কিত পুরস্কার প্রদান এবং বিভিন্ন নীতিনির্ধারণী প্রক্রিয়া নিয়ে একশটিরও বেশি প্রশ্ন তুললেও, ফিফা জানিয়েছে যে এই পরিদর্শন প্রক্রিয়াটি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং সীমিত পরিসরে সম্পন্ন হবে।

আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে এই ঘটনা জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রকল্পের স্বচ্ছতা, তহবিল ব্যবস্থাপনা এবং সুশাসন নিয়ে উয়েফা ও ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর ধারাবাহিক প্রশ্নের মুখে ইনফান্তিনোর পুনর্নির্বাচন প্রক্রিয়াটি এখন নতুন রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার সম্মুখীন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%