০৪:৫১ এম
ভ্যান গাড়ি চালিয়ে জীবন যাপন করেন সুমন গৌড় ওরফে সুমন মেসি (৩৫)। তিনি গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে তাঁর উপার্জনের একমাত্র বাহন ভ্যান গাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন। সুমন আর্জেন্টিনার জার্সি কিনেছেন। জার্সির সাথে ম্যাচিং করে লুঙ্গীও কিনেছেন। আর্জেন্টিনার প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করতে এলাকায় বড় আকারের ১৬টি আর্জেন্টিনার পতাকা টানিয়েছেন।
এবছরই নয়, অনেক বছর ধরে আর্জেন্টিনার প্রতি তাঁর খুব ভালোবাসার কারণে এলাকাবাসী তাঁকে সুমন মেসি নাম দিয়েছেন। এখন তিনি এই নামেই পরিচিত। পাশাপাশি আশেপাশের কয়েকটি এলাকার মানুষ তাকে সুমন মেসি নামেই ডাকেন। মেসি নামে ডাকলে তিনি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন সুমন গৌড়। বর্তমানে তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করছেন। সুমনের এই আচরণে তিনি এলাকায় বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। তবে, সুমনের এই কাণ্ডে তাঁর হতদরিদ্র পরিবার বিব্রত হচ্ছে।
মঙ্গলবার ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া এক নম্বর মোড় এলাকায় দেখা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে পতাকা টানানোর জন্য বাঁশ পুঁতে রাখা হয়েছে। আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকায় সুশোভিত করা হয়েছে এই এলাকা। এখানে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী সুমন গৌড় একজন ভূমিহীন দরিদ্র ভ্যান চালক। তিনি ভ্যান চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে সংসার চালান। তাঁর এক ছেলে এবং এক মেয়ে রয়েছে, যার মধ্যে মেয়ে পুষ্প রানীর বিয়ে হয়ে গেছে। ১২ বছর বয়সী ছেলে দীগন্ত গৌড় ঢাকায় তাঁর বোনের সাথে থাকে। এই বছর বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে সুমন সম্প্রতি গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। সেই অর্থ দিয়ে তিনি তাঁর প্রিয় দলের প্রচার শুরু করছেন।
আরও পড়ুন: পরিবেশগত ছাড়পত্র বাতিল নির্দেশনা অমান্য করে সোনালী ব্রিক ফিল্ড প্রস্তুত হচ্ছে
সুমনের স্ত্রী আড়তি গৌড় বলেন, বিয়ের পর থেকে আমি স্বামীর এমন পাগলামি দেখে আসছি। অভাবের সংসারে অনেক কিছু বাদ দিয়েও, ফুটবল খেলা শুরু হলে তিনি কিছু মানেন না। সংসার চলে খুব কষ্টে। সপ্তাহে সাড়ে ৪ হাজার টাকা কিস্তি দিতে হয়। আজ কিস্তির লোক আসলে মাইস্যের কাছ থেকে টাইনা আইনা কিস্তি দিছি। অভাবের কারণে আমার ছেলে মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তিনি আরো বলেন, বিশ্বকাপ খেলা আসলে এক-দুমাস আগে থেকেই কাজকর্ম ছেড়ে খেলা নিয়ে পড়ে যান এবং পতাকা টাঙাতে শুরু করেন। আর্জেন্টিনা জিতলে মানুষকে বিরানি রান্না করে খাওয়ান। সংসারের ক্ষতি করে এই সব কিছু করছেন, তবুও জামাইকে মানান না।
ভ্যান চালক মেসি ওরফে সুমন গৌড় বলেন, ‘ছোট বেলায় থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনা ও মেসির প্রতি আমার আবেগ এবং ভালোবাসা। আর্জেন্টিনার প্রতি সেই ভালোবাসা থেকেই আমি নিজের ভ্যান গাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছি। এলাকায় বড় পতাকাও টানিয়েছি। গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে এসব করেছি। আমার ভক্তরা দেখলেই চা-পান খাওয়াতেই ভালোবাসি এবং আর্জেন্টিনার ভক্তদের নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। তাই দলকে ভালোবাসা থেকেই ঋণ করে এসব করছি।’
স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল বলেন, ‘সুমন আর্জেন্টিনার পাগল ভক্ত। ঋণ করে এসব পাগলামির দরকার নাই বুঝালেও সে কারও কথা শোনে না। এলাকাজুড়ে পতাকা টানিয়েছে, নিজের গাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছে, পোশাক পরেও ঘুরে। যারা এলাকায় খেলা দেখবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করার কথা বলতেছে। নিজের ঘরে ভাত না থাকলেও ঋণ করে এসব করছে। এলাকাবাসী কিছু বললেও সে বলে দলকে ভালোবাসে, সে কারণেই এমন করছে। দলকে সমর্থন করলেও ঋণ করে এই ধরনের পাগলামি যেন কেউ না করে।’
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন