মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:০৩ এম
বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে একটি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ঝালকাঠি জেলার সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্পষ্ট দৃষ্টির চশমা বিতরণ এবং সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ প্রদান করা হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি সরকারি কলেজ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য বিভাগ ও ডব্লিউসিসি ঝালকাঠির সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।
বাংলাদেশে ৩৫ বছরের বেশি বয়সি প্রতি ১০ প্রাপ্তবয়স্কের মধ্যে ছয়জনই প্রেসবায়োপিয়ায় ভুগছেন। নারীদের মধ্যে (৬৩.১%) এর প্রাদুর্ভাব বেশি, যা পুরুষদের (৬০.২%) তুলনায় বেশি, তবে আক্রান্তদের মধ্যে মাত্র ৩ থেকে ১৩ শতাংশ মানুষ চশমা ব্যবহার করেন। তৃণমূল পর্যায়ে সাশ্রয়ী ও টেকসই চক্ষু সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি শ্রমিক, কারিগর, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাজের উৎপাদনশীলতা, আয় বৃদ্ধি এবং সামগ্রিক জীবনমান উন্নত করতে সরাসরি ভূমিকা রাখছে। একটি গবেষণায় দেখা গেছে, চশমা ব্যবহারের ফলে একজন ব্যক্তির আয় ৩২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সক্রিয় সহযোগিতায় আয়োজিত এই চক্ষু ক্যাম্পে ৭৮৭ জনের চক্ষু পরীক্ষা করা হয়। ৪৯১ জনের প্রেসবায়োপিয়া শনাক্ত হয় এবং তাদের মাঝে ৪৯১টি চশমা বিতরণ করা হয়। এছাড়া ৩৬ জন ছানি রোগী শনাক্ত করা হয়, ১০২ জন অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীকে চিহ্নিত করা হয় এবং ৭৯ জন সাধারণ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (সংসদ সদস্য, ঝালকাঠি-২)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, এবং ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই সময়ের মধ্যে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়ার অন্যান্য তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের আমবাগানে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস ছিল এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের তেতুলিয়ায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা ৫৮ মিনিটে সূর্যোদয় ঘটবে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বাজারে সোনার দাম ওঠানামা করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের মাধ্যমে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা না আসায় মঙ্গলবার (২০ অক্টোবর) পূর্ব নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।
বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে সোনার এই দাম কার্যকর হয়েছে। এর আগে, ৯ অক্টোবর সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করেছিল বাজুস। সেই সময়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
এদিকে, সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমেছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, সোনা ও রুপার গহনা তৈরির মজুরি নকশাভেদে নির্ধারণ করা হবে। গহনা বিক্রির ক্ষেত্রে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না।
এছাড়া অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা রয়েছে। অলংকার ও পুরোনো সোনা কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনা প্রতিদ্বন্দ্বিতা করবে পিএসজির বিরুদ্ধে। অন্যদিকে, গেবেখায় চলছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ।
ক্রিকেট
জাতীয় ক্রিকেট লিগ
সিলেট–রংপুর
ময়মনসিংহ–ঢাকা
খুলনা–চট্টগ্রাম
রাজশাহী–বরিশাল
সরাসরি, সকাল ৯–৩০ মি.,
বিসিবি ইউটিউব
গেবেখা টেস্ট
৩য় দিন
দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া
সরাসরি, দুপুর ১–৪৫ মি.,
ট্যাপম্যাড
ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তান–ইংল্যান্ড
সরাসরি, দুপুর ২টা,
টি স্পোর্টস
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ফেনেরবাচে–স্লাভিয়া প্রাগ
সরাসরি, রাত ১০–৪৫ মি.,
সনি স্পোর্টস ১
সাবাহ–ডর্টমুন্ড
সরাসরি, রাত ১০–৪৫ মি.,
সনি স্পোর্টস ২
লিভারপুল–ভিয়ারিয়াল
সরাসরি, রাত ১টা,
সনি স্পোর্টস ১
পিএসজি–বার্সেলোনা
সরাসরি, রাত ১টা,
সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি–এইকে এথেন্স
সরাসরি, রাত ১টা,
সনি স্পোর্টস ৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কেনাকাটার জন্য সাধারণত সকলকেই মার্কেট বা দোকানে যেতে হয়। তবে যদি রাজধানীতে তীব্র যানজট অতিক্রম করে গিয়ে দেখা যায় যে সব দোকানপাট বন্ধ রয়েছে, তাহলে আপনার সমস্ত চেষ্টা বিফলে যাবে। এই ভোগান্তি থেকে রেহাই পাওয়ার জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ রাখা হয়।
কোন দিন কোন এলাকায় দোকানপাট বন্ধ থাকে, তা জানা থাকলে ভোগান্তিতে পড়তে হবে না। তাই ঝামেলা এড়াতে আগে থেকেই জানা প্রয়োজন কোথায় কখন দোকানপাট বন্ধ থাকে।
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার দোকান ও শপিং সেন্টার বন্ধ, তা এক নজরে দেখে নেওয়া যাক-
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ