ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

টুঙ্গিপাড়ায় বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগ আ. লীগের বিরুদ্ধে


টুঙ্গিপাড়ায় বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগ আ. লীগের বিরুদ্ধে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিসের ওপর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনার সূচনা ঘটে।

স্থানীয়দের মতে, রাতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলের এক পর্যায়ে তারা নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়।

অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিসও ভাঙচুরের শিকার হয়। এই ঘটনার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সন্দ্বীপে ১৬ ডিসেম্বর ক্রিকেট উৎসব, অংশ নেবে ৮ দল

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জানান, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি অবগত হয়েছেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, "খবরটি জানতে পেরে টুঙ্গিপাড়া থানার ওসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ কেজি স্বর্ণ-হীরা নিয়ে পালিয়েছে ইউটিউবার নিশান্ত, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ এম


৫ কেজি স্বর্ণ-হীরা নিয়ে পালিয়েছে ইউটিউবার নিশান্ত, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার

পুলিশ একটি স্বর্ণালংকারের দোকান থেকে প্রায় ১৫ কোটি রুপির স্বর্ণ ও হীরার গয়না চুরির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পলাতক ইউটিউবার নিশান্তের বাবা সুরেশ এবং তার প্রেমিকা মীনাক্ষী অন্তর্ভুক্ত রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৫ কেজি স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে মূল অভিযুক্ত নিশান্তকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে তানিষ্কে সংঘটিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাদুরাইয়ের বাইপাস সড়কে অবস্থিত তানিষ্কের নতুন শোরুমে গত বৃহস্পতিবার সকালে কর্মীরা এসে চুরির বিষয়টি জানতে পারেন। আগের রাতে দোকানে প্রবেশ করে এক ব্যক্তি বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার গয়না নিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য, শোরুমটির উদ্বোধন ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল।

প্রাথমিক হিসাব অনুযায়ী, দোকানে বিক্রির জন্য প্রদর্শিত অলংকারের প্রায় ৩০ শতাংশ চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে কালো পোশাক ও মুখোশ পরা এক ব্যক্তিকে দোকানের ভেতরে দেখা যায়। পুলিশের দাবি, চুরির ঘটনায় মূল অভিযুক্ত নিশান্ত একজন ইউটিউবার এবং তিনি এখনও পলাতক রয়েছেন। নিশান্তের বিরুদ্ধে প্রেমিকা মীনাক্ষীর সঙ্গে মিলে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে, তবে পুলিশ তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।

তদন্তকারীদের ধারণা, ভবনটির লিফট স্থাপনের কাজ চলাকালীন তৈরি হওয়া একটি ফাঁকা জায়গা ব্যবহার করে চোর ভেতরে প্রবেশ করেছে। এ কারণে লিফটের কাজে ব্যবহৃত দড়ি এবং ভবনের পেছনে থাকা লোহার কাঠামোও পরীক্ষা করছেন তদন্তকারীরা।

চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ এর আগে নয়টি বিশেষ দল গঠন করেছে। শোরুমের সাবেক কর্মী, নির্মাণকাজে যুক্ত শ্রমিক এবং সাজসজ্জার কাজে নিয়োজিত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা চুরির ঘটনায় দোকানের ভেতরের কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছেন।

এদিকে, চুরির ঘটনায় এক ক্রেতা বিপাকে পড়েছেন। পান্ডি নামের ওই ব্যক্তি বন্ধুর বিয়ের জন্য অলংকার কিনে মূল্য পরিশোধ করেছিলেন। পরদিন সেগুলো সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন, তার কেনা গয়নাও চুরি হয়েছে। শোরুম কর্তৃপক্ষ তাকে অন্য শাখা থেকে একই ধরনের অলংকার দেয়ার আশ্বাস দিয়েছে।

এ ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দল এআইএডিএমকের নেতা এদাপ্পাদি কে পালানিস্বামী প্রশ্ন তুলেছেন। তিনি চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ের হতাশায় গ্যালারিতে আগুন দিলেন বাংলাদেশের দর্শকরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ এম


বিদায়ের হতাশায় গ্যালারিতে আগুন দিলেন বাংলাদেশের দর্শকরা

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ ১-০ গোলে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে গেছে। ম্যাচের শেষের দিকে হতাশা ও ক্ষোভের ফলে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন লাগিয়ে দেন কিছু দর্শক।

পরে মাঠে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে, মাঠে ফ্লেয়ার ছোড়ার কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা ম্যাচটিকে নাটকীয় করে তোলে।

মুহূর্তের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের ফুটবলারদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মাঠের ঘটনার পরেও দর্শকরা গোল হজমের বিষয়টি মেনে নিতে পারেননি। ম্যাচের শেষের দিকে গোল হওয়ার পর দর্শকেরা স্মোক ফ্লেয়ার ছুড়ে মারেন। খেলা ২-৩ মিনিটের জন্য বন্ধ ছিল।

আগুন লাগার পর হামজা গ্যালারির কাছে গিয়ে দর্শকদের অনুরোধ করেন যাতে তারা এটি বন্ধ করে দেন। পরে বাংলাদেশের তারকা ফুটবলারের অনুরোধে দর্শকরা সাড়া দেন। কিছুক্ষণ পর খেলা আবার শুরু হয়। তবে ম্যাচের পর গ্যালারির এক পাশে ব্যানার-প্ল্যাকার্ডে আগুন ধরিয়ে দেন দর্শকরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে লড়াই ছিল সমানে সমান। তবে কখনো গোলপোস্টের বাধা, কখনো গোলরক্ষকের দৃঢ়তায় গোলের সুযোগ হাতছাড়া হয়েছে। মেহেদী হাসান শ্রাবণ ৮৫ মিনিট পর্যন্ত দারুণ কিছু সেভ করেন। কিন্তু তিনি আর বেশিক্ষণ বাংলাদেশের রক্ষক হিসেবে থাকতে পারেননি। আবদুল সামাদের পাস থেকে বক্সের বাঁ দিক থেকে আলী খানের ডান পায়ের শট ফিরিয়ে দেন শ্রাবণ। কিন্তু শ্রাবণই ভুল করে বসেন। থ্রো করে তিনি বল দেন খাট্টাকের কাছে। সেই খাট্টাক দারুণ এক পাস দেন সামাদের কাছে। বক্সের ডান দিকে পেয়ে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আবদুল সামাদ। গোলের পর যোগ করা সময়ে দর্শকদের স্মোক ফ্লেয়ারের কারণে খেলা পাঁচ মিনিট বন্ধ ছিল। বাকি সময়টুকু আপ্রাণ চেষ্টা করেও বাংলাদেশ সমতায় ফিরতে পারেনি, শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্বাগতিক ফুটবলাররা কান্নায় ভেঙে পড়েন।

বাংলাদেশকে হারিয়ে আজ প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছে পাকিস্তান। ১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে। আজ বিকেলে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহায়তার আকুতি থামল মৃত্যুতে, কাঁদছেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম , স্টাফ রিপোর্টার

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ এম


সহায়তার আকুতি থামল মৃত্যুতে, কাঁদছেন স্বামী

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): জীবনের শেষ দিনগুলোতে একটু চিকিৎসা, নিরাপদ আশ্রয় ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা ছিল তাঁর। স্বল্প সামর্থ্য নিয়ে স্ত্রীকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন স্বামীও। বিভিন্ন মহলে সহযোগিতার আবেদন, সংবাদ প্রকাশ এবং সহায়তার আকুতি-সবকিছুর পরও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের এক অসহায় নারীকে।

শনিবার (১৫ নভেম্বর) তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্ত্রীর নিথর দেহের পাশে স্বামীর কান্না ও অসহায়ত্বের দৃশ্য নাড়া দিয়েছে স্থানীয় মানুষের হৃদয়। যে মানুষটি জীবনের কঠিন সময়গুলোতে স্ত্রীর পাশে ছায়ার মতো ছিলেন, আজ সেই মানুষটিকেই চিরবিদায়ের বেদনা নিয়ে একা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা ও অসহায়ত্বের মধ্য দিয়ে দিন কাটছিল ওই নারীর। তাঁর চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ করা হয়। মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, সমাজসেবী, জনপ্রতিনিধি ও বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছিল। এমনকি সংশ্লিষ্ট মন্ত্রী শামীম কায়সার লিংকনকেও বিষয়টি অবগত করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে।

তবে এত আবেদন ও প্রচেষ্টার পরও প্রয়োজনীয় চিকিৎসা ও আশ্রয়ের নিশ্চয়তা পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত চিকিৎসার অভাবের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। যদিও মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিৎসাসেবার সুযোগ পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

স্ত্রীর নিথর দেহের পাশে স্বামীর আহাজারিঃ

একজন মানুষের জীবনে সবচেয়ে কঠিন সময়গুলোর একটি হলো প্রিয়জনকে হারানো। আর সেই প্রিয় মানুষটি যখন দীর্ঘদিনের কষ্ট ও অসহায়ত্বের মধ্য দিয়ে পৃথিবী ছেড়ে চলে যান, তখন স্বজনদের বেদনা আরও গভীর হয়ে ওঠে।

এই নারীর মৃত্যুর পর তাঁর স্বামীর কান্না যেন এক নিঃশব্দ আর্তনাদ হয়ে উঠেছে। সীমিত সামর্থ্যের মধ্যেও স্ত্রীকে আগলে রাখার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত প্রিয় মানুষটিকে বাঁচিয়ে রাখতে পারেননি। স্ত্রীর নিথর দেহের পাশে তাঁর অসহায় কান্না স্থানীয় মানুষের মনে গভীর বেদনার সৃষ্টি করেছে।

বারবার সংবাদ প্রকাশ, তবুও মেলেনি প্রত্যাশিত সহায়তাঃ

অভিযোগ রয়েছে, ওই নারীর অসহায়ত্ব ও চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ করা হয়েছিল। বিভিন্ন মহলে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়েছিল। মানবিক সংগঠন, সমাজসেবী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা, আশ্রয় এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো কি শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ?

একজন অসহায় মানুষের জীবন রক্ষায় সময়মতো চিকিৎসা, আর্থিক সহায়তা ও নিরাপদ আশ্রয় কতটা গুরুত্বপূর্ণ, এই ঘটনা তা আবারও সামনে নিয়ে এসেছে। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, মানবিক সংগঠন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে অসহায় মানুষের দুর্দশা লাঘবে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

বিশেষ করে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত, আশ্রয়হীন ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য স্থানীয় পর্যায়ে কার্যকর সহায়তা ব্যবস্থা থাকা জরুরি। কোনো অসহায় মানুষের দুরবস্থার খবর প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ গ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একটি মৃত্যুর পর শোক প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

রেখে গেলেন অনেক প্রশ্নঃ

আজ ওই নারী আর বেঁচে নেই। তাঁর জীবনের কষ্টের অধ্যায় শেষ হয়েছে মৃত্যুর মধ্য দিয়ে। কিন্তু তাঁর মৃত্যু ঘিরে রয়ে গেছে অনেক প্রশ্ন। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা গেলে কি তাঁর জীবন রক্ষা করা সম্ভব হতো? অসহায় মানুষের দুর্দশার খবর সংশ্লিষ্ট মহলের কাছে পৌঁছানোর পরও কেন দ্রুত কার্যকর সহায়তা নিশ্চিত করা যায়নি? সামাজিক ও রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থার আওতায় এমন মানুষদের কাছে কীভাবে দ্রুত সেবা পৌঁছে দেওয়া সম্ভব?

এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখা এবং ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যকর ব্যবস্থা নিশ্চিত করাই এখন গুরুত্বপূর্ণ।

শোক ও প্রার্থনাঃ

মৃত ওই নারীর আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয়রা। একই সঙ্গে শোকাহত স্বামীর প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা।

মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত স্বামীকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।

মানবিক সমাজের প্রত্যাশা-আর কোনো অসহায় মানুষ যেন চিকিৎসা, আশ্রয় কিংবা প্রয়োজনীয় সহযোগিতার অভাবে অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে জীবন হারাতে না হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিত্র কুরআনে দেনমোহর সম্পর্কে যা বলা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ এম


পবিত্র কুরআনে দেনমোহর সম্পর্কে যা বলা হয়েছে

নারী ও পুরুষের মধ্যে আকর্ষণ একটি স্বাভাবিক বিষয়। বৈধ ভালোবাসায় সিক্ত হওয়ার জন্য বিয়েকে হালাল মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দেনমোহর। এটি স্ত্রীর অধিকার এবং ইসলামের বিধান অনুযায়ী স্বামীর জন্য এটি পরিশোধ করা আবশ্যক। দেনমোহর কেবল একটি সংখ্যা নয়; বরং এটি স্বামীর জন্য ওয়াজিব।

ইসলামে দেনমোহরের মূল উদ্দেশ্য হলো নারীর সম্মান ও মর্যাদা প্রদান করা। যখন কোনো পুরুষ তার স্ত্রীকে ঘরে নিয়ে আসবে, তখন তাকে মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হবে। তাকে এমন কিছু উপহার দিতে হবে যা তার মর্যাদা বৃদ্ধি করে। বর্তমান সময়ে দেনমোহরকে উচ্চ মূল্যের হিসেবে ধরা হয়, যার পরিশোধের ইচ্ছা অনেকের থাকে না।

ইসলামে মানুষের সব চাহিদার সুষ্ঠু সমাধান রয়েছে। মহান আল্লাহ নারী ও পুরুষের চরিত্রকে পবিত্র ও নিষ্কলুষ রাখতে বিয়ের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,

فَانۡکِحُوۡا مَا طَابَ لَکُمۡ مِّنَ النِّسَآءِ مَثۡنٰی وَ ثُلٰثَ وَ رُبٰعَ ۚ فَاِنۡ خِفۡتُمۡ اَلَّا تَعۡدِلُوۡا فَوَاحِدَۃً তোমরা বিয়ে করো তোমাদের পছন্দের নারীদের থেকে দুজন অথবা তিনজন অথবা চারজন; কিন্তু যদি আশঙ্কা করো যে, তোমরা ভারসাম্যপূর্ণ আচরণ করতে পারবে না, তাহলে মাত্র একজন। (সুরা নিসা, আয়াত: ৩)

দেনমোহর সম্পূর্ণরূপে নারীর অধিকার। এই অধিকার খর্ব করা যাবে না। মহান আল্লাহ বলেন,

وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَ لَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো। যদি তোমরা তাদের দেনমোহর দাও বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা. আয়াত : ৫)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%