ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

বাউফলে রুহুল আমীনের বিচ্ছিন্ন মাথা ও শরীরের খণ্ডিত অংশ উদ্ধার


বাউফলে রুহুল আমীনের বিচ্ছিন্ন মাথা ও শরীরের খণ্ডিত অংশ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে নিখোঁজ থাকার নয় দিন পর রুহুল আমীন (৬০) নামের এক ব্যক্তির বিচ্ছিন্ন মাথাসহ শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিদা বেগম নামের এক নারী এবং আবুল বশার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার বিভিন্ন স্থান থেকে দেহের বাকি অংশ উদ্ধার করা হয়। এর আগে, ১২ নভেম্বর, উপজেলার পোনাহুরা এলাকার ধানক্ষেত ও জমির আইল থেকে ওই ব্যক্তির একটি হাত এবং দুটি কাটা পা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত বিরোধের কারণে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হত্যা করা হয় এবং মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়া হয়।

আরও পড়ুন: মির্জাপুরে ইমন হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা যুবরাজ গ্রেপ্তার

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রুহুল আমীন গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে, তার সন্ধান করতে গিয়ে কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। এ সময় শাহিদার কথাবার্তায় অসংগতি দেখা যায় বলে অভিযোগ করেন তারা। একপর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান।

১২ নভেম্বর পোনাহুরা এলাকার ধানক্ষেত ও জমির আইল থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরদিন আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করা অঙ্গ দেখে সেগুলো রুহুল আমীনের বলে ধারণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

মামলার তদন্তে নেমে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে শাহিদা বেগমকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে আবুল বশারকেও গ্রেফতার করা হয়। শনিবার সকাল ৯টা থেকে পোনাহুরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কচুরিপানায় ঢাকা ডোবা ও ধানক্ষেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বিয়েবাড়ির খাবার খেয়ে পল্লি চিকিৎসক ফখরুল আলমের মৃত্যু, বর-কনেসহ অর্ধশতাধিক হাসপাতালে

পুলিশের কাছে দেয়া জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তার ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে বিরোধ থেকে যায়। এ ছাড়া তাদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন। এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয় রুহুল আমীনকে। পরে বশার ও তার সহযোগী সোহেল সেখানে গিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন বলে পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে উঠে এসেছে। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ কেটে বিভিন্ন স্থানে ফেলে দেয়া হয় বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, ‘ঘটনার পরিকল্পনাকারী নারীর স্বীকারোক্তি অনুযায়ী আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কের জেরে তিনজন মিলে রুহুল আমীনকে হত্যা করা হয়। গ্রেফতার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু, যান চলাচল বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাচটি শুরু থেকেই কঠিন ছিল: কোচ ডুলি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ এম


ম্যাচটি শুরু থেকেই কঠিন ছিল: কোচ ডুলি

বাংলাদেশের জন্য ম্যাচটি শুরু থেকেই কঠিন করে তুলেছিল পাকিস্তান। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি এমনটাই মন্তব্য করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, ম্যাচের পর ড্রেসিংরুমে একটি নিস্তব্ধতা নেমে আসে। সকলেই হতাশ হয়ে পড়েন। খেলোয়াড়েরা কাঁদছিলেন এবং কারও মুখে কোনো কথা ছিল না। এই হতাশার মধ্য দিয়েই শেষ হলো বাংলাদেশের সাফ মিশন।

কোচ ডুলি জানালেন, পাকিস্তান কঠিন প্রতিপক্ষ হবে, এটি তিনি আগে থেকেই জানতেন। তিনি বলেন, “এই ম্যাচটি শুরু থেকে খুবই কঠিন ছিল। আমরা ম্যাচের মধ্যে ছিলাম না।” বাংলাদেশ গত কয়েকটি ম্যাচে যে ছন্দে খেলেছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করেছিল। তবে বাংলাদেশ সফল হতে পারেনি। দর্শকরা যে আশা নিয়ে মাঠে এসেছিলেন, হামজা-শমিতরা তাদের মুখে হাসি ফোটাতে পারেননি।

ডুলি আরও জানান, ঘরের মাঠে অনেক দর্শকের সামনে চাপ নিয়ে খেলতে পারেনি তার দল। ম্যাচটির গুরুত্ব সকলেই জানতো, কিন্তু শুরু থেকেই খেলায় বাংলাদেশ নিজেদের ধরে রাখতে পারেনি। তিনি বলেন, “একের পর এক ভুল করেছি আমরা। একটি ভুলের পর খেলোয়াড়েরা আরও সতর্ক হতে চেয়েছে। কিন্তু তাতে উল্টো আরও ভুল হয়েছে। আসলে এই ম্যাচে চাপ সামলানোটাই আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল।”

শেষদিকে গোল হজমের পর খেলোয়াড়রা হতাশ হয়ে পড়েন। ডুলি জানান, গোল হজমের ফলে বাংলাদেশ বড় ধাক্কা খায়। এই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন ছিল। আসিয়ান কাপে ভরাডুরির পর এবার সাফের সেমিফাইনাল থেকেও বিদায় নিল বাংলাদেশ। কোচ ডুলি মনে করেন, বাংলাদেশ প্রতিনিয়ত উন্নতি করছে। তিনি ব্যর্থতার দায় সেভাবে কাঁধে নিতে চাননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, ব্যবহার করলেই হবে না: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ এম


নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, ব্যবহার করলেই হবে না: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মন্তব্য করেছেন, ‘আগামী দিনের বিশ্ব অর্থনীতিতে নেতৃত্ব দেবে তারাই, যারা প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে এবং প্রযুক্তির মাধ্যমে মানুষের বাস্তব সমস্যার সমাধান করবে। বাংলাদেশের সামনে এই ক্ষেত্রে অসাধারণ সম্ভাবনা রয়েছে।’

শনিবার বিকেলে কালিয়াকৈর হাই-টেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাব অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘আমাদের বিপুল তরুণ জনগোষ্ঠী, মেধাবী শিক্ষার্থী, দক্ষ প্রযুক্তিবিদ এবং সৃজনশীল মানুষ রয়েছে। আমাদের তরুণদের মধ্যে নতুন কিছু করার আগ্রহ এবং সক্ষমতা বিদ্যমান। তবে এই মেধাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে হলে আমাদের উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্রাইড প্রকল্পের টিম লিডার ও সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মিসেস হোসনা ফেরদৌস সুমি এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মোখতার আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নুরুল হাই এবং ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।

অনুষ্ঠানে কানাডাভিত্তিক নোভা ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা জনাব নাফিউ ওসি ওয়ারেখুয়া মোহাম্মদ আন্তর্জাতিক স্টার্টআপ অঙ্গনের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের পরিচালক মিস নাফিসা খান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এ. মুবিন খান।

ইএটিএল ইনোভেশন হাব স্টার্টআপ পিচ কনটেস্ট ২০২৬-এর মূল লক্ষ্য হলো বাংলাদেশের তরুণ উদ্ভাবক ও স্টার্টআপ উদ্যোক্তাদের নতুন ধারণা, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সম্ভাবনাকে একটি কার্যকর প্ল্যাটফর্মে নিয়ে আসা। এর মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন, ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করা, তরুণদের মধ্যে উদ্ভাবনী ও উদ্যোক্তা মানসিকতার বিকাশ ঘটানো এবং প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ সৃষ্টিতে উৎসাহ প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগের বিকাশে তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপান্তর, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি এবং সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক অংশীজনদের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু, যান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ এম


জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু, যান চলাচল বন্ধ

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে একটি বোমা সদৃশ বস্তু দেখে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে ওভারপাসের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উজ্জ্বল নামের একজন ব্যক্তি ওভারপাস দিয়ে হাঁটার সময় বস্তুটি দেখতে পান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে লাল টেপ পেঁচানো রয়েছে। এর সাথে একটি তারও দেখা গেছে। বস্তুটির ওপরে ‘সাবধান-বিপদজ্জনক’ লেখা রয়েছে। পুলিশ বস্তুটি ঘিরে রাখার পাশাপাশি ওই সড়কে যান চলাচল বন্ধ রেখেছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানিয়েছেন, ‘সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ফায়ার সার্ভিসও সেখানে উপস্থিত রয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিক চালু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ এম


শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিক চালু

১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হতে যাচ্ছে। কার্যক্রমের শুরুতে দুটি আগমন এবং দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করা হবে।

এ লক্ষ্যে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছেন।

শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এই নির্দেশনা দেন, যেখানে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী বলেন, "হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালটির কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।" তিনি আরও বলেন, "সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করতে হবে।"

মন্ত্রী উল্লেখ করেন, "সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি আংশিকভাবে চালু হবে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%