০১:২৪ এম
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ ১-০ গোলে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে গেছে। ম্যাচের শেষের দিকে হতাশা ও ক্ষোভের ফলে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন লাগিয়ে দেন কিছু দর্শক।
পরে মাঠে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে, মাঠে ফ্লেয়ার ছোড়ার কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা ম্যাচটিকে নাটকীয় করে তোলে।
মুহূর্তের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের ফুটবলারদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মাঠের ঘটনার পরেও দর্শকরা গোল হজমের বিষয়টি মেনে নিতে পারেননি। ম্যাচের শেষের দিকে গোল হওয়ার পর দর্শকেরা স্মোক ফ্লেয়ার ছুড়ে মারেন। খেলা ২-৩ মিনিটের জন্য বন্ধ ছিল।
আরও পড়ুন: সন্দ্বীপে ১৬ ডিসেম্বর ক্রিকেট উৎসব, অংশ নেবে ৮ দল
আগুন লাগার পর হামজা গ্যালারির কাছে গিয়ে দর্শকদের অনুরোধ করেন যাতে তারা এটি বন্ধ করে দেন। পরে বাংলাদেশের তারকা ফুটবলারের অনুরোধে দর্শকরা সাড়া দেন। কিছুক্ষণ পর খেলা আবার শুরু হয়। তবে ম্যাচের পর গ্যালারির এক পাশে ব্যানার-প্ল্যাকার্ডে আগুন ধরিয়ে দেন দর্শকরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে লড়াই ছিল সমানে সমান। তবে কখনো গোলপোস্টের বাধা, কখনো গোলরক্ষকের দৃঢ়তায় গোলের সুযোগ হাতছাড়া হয়েছে। মেহেদী হাসান শ্রাবণ ৮৫ মিনিট পর্যন্ত দারুণ কিছু সেভ করেন। কিন্তু তিনি আর বেশিক্ষণ বাংলাদেশের রক্ষক হিসেবে থাকতে পারেননি। আবদুল সামাদের পাস থেকে বক্সের বাঁ দিক থেকে আলী খানের ডান পায়ের শট ফিরিয়ে দেন শ্রাবণ। কিন্তু শ্রাবণই ভুল করে বসেন। থ্রো করে তিনি বল দেন খাট্টাকের কাছে। সেই খাট্টাক দারুণ এক পাস দেন সামাদের কাছে। বক্সের ডান দিকে পেয়ে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আবদুল সামাদ। গোলের পর যোগ করা সময়ে দর্শকদের স্মোক ফ্লেয়ারের কারণে খেলা পাঁচ মিনিট বন্ধ ছিল। বাকি সময়টুকু আপ্রাণ চেষ্টা করেও বাংলাদেশ সমতায় ফিরতে পারেনি, শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্বাগতিক ফুটবলাররা কান্নায় ভেঙে পড়েন।
বাংলাদেশকে হারিয়ে আজ প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছে পাকিস্তান। ১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে। আজ বিকেলে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।
আরও পড়ুন: ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন