ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের যৌথ নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক।

আরও পড়ুন: কাউখালীতে শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদকে ফুলেল সংবর্ধনা

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার এ আলম সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী।

আলোচনা সভা শেষে কোমলমতি শিক্ষার্থীদের ডিম ও দুধ খাওয়নোর পাশাপাশি তাদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে প্রবাসীরা পোস্টাল ভোট দিতে পারবেন, নিবন্ধনের সময় ৬ ডিসেম্বর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে প্রবাসীরা পোস্টাল ভোট দিতে পারবেন, নিবন্ধনের সময় ৬ ডিসেম্বর পর্যন্ত

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ (বাসস): কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট দেওয়ার সুযোগ থাকবে।

নির্বাচন কমিশন (ইসি) আজ ২৬ নভেম্বর থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে, যাতে নিবন্ধিত প্রবাসী ভোটাররা ভোটদানে সম্মতি প্রদান করতে পারেন এবং নতুন ভোটাররা নিবন্ধন করতে পারেন।

ইসির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের মধ্যে যারা পূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছেন, তাদের ভোটদানে সম্মতির নোটিফিকেশন প্রদান করা হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি প্রাপ্তির পর প্রবাসীদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে।'

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, 'কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে যারা গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'Postal Vote BD' অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তারা নতুনভাবে ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন।'

বুধবার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

রিটার্নিং অফিসার মনোনয়ন বাছাই করবেন ৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত থাকবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।

ইসি সচিব জানিয়েছেন, এই উপ-নির্বাচনে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোস্টাল ভোটিং ব্যবস্থা থাকবে।

নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া, এই আসনের দুই উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

এটি উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন ওসমান ফারুক। তার পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৬২৪ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামানো সম্ভব হয়নি। বরং, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, এমনটাই দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

পেজেশকিয়ান বলেন, শত্রুদের চাপ মোকাবিলা করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে ইরানিদের মধ্যে ঐক্য প্রয়োজন।

নতুন একটি নগর রেলপথের প্রথম পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সূত্রে জানা যায়, পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা ইরানের অগ্রগতি চায় না। তবে আমাদের নিজেদের মধ্যে মতপার্থক্য দূরে সরিয়ে রাখতে হবে এবং হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। দেশের অভ্যন্তরীণ শক্তি ও জনগণের অংশগ্রহণের ওপর নির্ভর করে দৃঢ়তার সঙ্গে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে।’

তিনি আরো বলেন, ‘নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে শত্রুরা দেশের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করলেও ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন অব্যাহত রেখেছে।’

দেশের ওপর চাপ ও প্রতিকূলতা সত্ত্বেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন পেজেশকিয়ান। তিনি জাতীয় ঐক্য, অভ্যন্তরীণ সক্ষমতা এবং জনগণের অংশগ্রহণের ওপর নির্ভর করার আহ্বান জানান।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%