ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় শিক্ষাক্রমে ‘ক্রীড়া’কে আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা


জাতীয় শিক্ষাক্রমে ‘ক্রীড়া’কে আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা

বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর প্রযুক্তির ব্যবহারসহ শিক্ষায় মৌলিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে গুরুত্বপূর্ণ। এর অংশ হিসেবে, জাতীয় শিক্ষাক্রমে ‘ক্রীড়া’কে আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার, ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত ‘ইউনেস্কো নির্বাহী বোর্ডের ২২৫তম অধিবেশন’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতীয় বিবৃতি উপস্থাপনকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনেস্কো নির্বাহী বোর্ডের সভাপতি কাতারের নাসের বিন হামাদ আল হিনজাব।

শিক্ষাসচিব বক্তব্যে উল্লেখ করেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইউনেস্কোকে এআই-নির্ভর কৌশল গ্রহণের প্রয়োজন। তবে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এবং বৈশ্বিক সুরক্ষার জন্য ইউনেস্কোর কর্মপরিধির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিসম্মত ব্যবহার নিশ্চিত ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া এখনই শুরু করা উচিত।

আরও পড়ুন: শেকৃবি শিক্ষার্থীরা নতুন সচিবালয় নির্মাণের সাইনবোর্ড তুলে নিয়ে গেলেন

তিনি সরকারের শিক্ষা সংক্রান্ত প্রধান অগ্রাধিকারগুলো তুলে ধরেন। শিক্ষাসচিব জানান, শিক্ষার্থীকে পরিপূর্ণ ও বহুমাত্রিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার জাতীয় শিক্ষাক্রমে ‘ক্রীড়া’কে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে, দেশব্যাপী অনুষ্ঠিত যুব ক্রীড়া প্রতিযোগিতায় ২০ লাখেরও বেশি শিক্ষার্থীকে সফলভাবে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার পথে সব প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধ করাই প্রধান লক্ষ্য।

তিনি আরো উল্লেখ করেন যে, মাতৃভাষাকে কেন্দ্রে রেখে বহুভাষিক শিক্ষার প্রসার ঘটানো এবং প্রাথমিক শিক্ষার ভিত সুদৃঢ় করতে জোর দেওয়া হচ্ছে।

একইসঙ্গে, জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি, স্কুল ফিডিং ও সামাজিক সুরক্ষা খাত জোরদার, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) প্রসার এবং বিনামূল্যে শিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে নারীর সার্বিক ক্ষমতায়নে সরকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের নলতায় এমপি মুহাদ্দিস রবিউল বাসারের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ)সাতক্ষীরা

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


কালীগঞ্জের নলতায় এমপি মুহাদ্দিস রবিউল বাসারের মতবিনিময় সভা

সাতক্ষীরা - ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার কালীগঞ্জের নলতার বিভিন্ন এলাকা পরিদর্শন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে ৯ অক্টোবর শুক্রবার মত বিনিময় করেন
সকাল ১১ টায় নলতা হাটখোলা মসজিদ কমিটি ও হাট কমিটির সাথে মতো বিনিময়, জুমা নামাজের পর পূর্ব নলতা বায়তুল৷ মামুর জামে মসজিদের ধর্মপ্রাণ মুসল্লীদের সাথে মতো বিনিময়, আসর নামাজের পর পশ্চিম পাইকারা জামে মসজিদের মুসল্লি দের সাথে মতবিনিময় ও সর্বশেষ বিকাল পাঁচটায় কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে ৭ ও ৮নং ওয়ার্ড বাসির সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৭ নম্বর ওয়ার্ড জামাাতের সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর পাড়ের সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সাতক্ষীরা -৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি মুহাদ্দিস রবিউল বাসার, বিশেষ অতিথিদের মধ্যে আলোচনা করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাস্টার আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের বাইতুল মান সেনেটারী অধ্যক্ষ আবু রাসেল আসকারী, এমপি মহোদয়ের ব্যক্তিগত সরকারি মোঃ শরিফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামাতের সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ, জামাত নেতা৷মাওলানা আবু দাউদ আনসারী, মাওলানা আশরাফ হোসেন,রফিকুল ইসলাম, আলহাজ আইয়ুব হোসেন,, মোতাসিম বিল্লাহ তাসুম, মুজিবর রহমান,রফিকুল ইসলাম রেজা,, শাহ সিদ্দিক, প্রভাষক মামুন বিল্লাহ, প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের দুই দিন পর কংস নদের পাড়ে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


নিখোঁজের দুই দিন পর কংস নদের পাড়ে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার

 

নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর ফজলুল রহিম কাজল (৫৫) নামে এক সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বিরামপুর এলাকায় কংস নদের তীরবর্তী একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ফজলুল রহিম কাজল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামের বাসিন্দা। তিনি প্রায় দুই বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যান। পরে নিজ এলাকায় একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে হিসাবরক্ষক হিসেবে কাজ করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সকালে সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজে ব্যাংক থেকে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হন কাজল। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কংস নদের তীরবর্তী বিরামপুর এলাকার একটি জঙ্গল থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তাঁদের সন্দেহ হয়। পরে জঙ্গলের ভেতরে গিয়ে গাছের ডালে হেলান দেওয়া অবস্থায় একটি মরদেহ দেখতে পান তাঁরা। মরদেহটির গলায় রশি প্যাঁচানো ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মোহনগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, কাজলকে অন্য কোথাও হত্যা করে রাতের আঁধারে তাঁর মরদেহ সেখানে রেখে যাওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মরদেহটি গাছের ডালে হেলান দিয়ে রাখা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কোনো আর্থিক লেনদেন কিংবা পূর্বশত্রুতার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেমিট্যান্স শাটডাউনের পেছনে গুপ্ত পরিকল্পনা আছে কি? প্রশ্ন রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


রেমিট্যান্স শাটডাউনের পেছনে গুপ্ত পরিকল্পনা আছে কি? প্রশ্ন রিজভীর

বিরোধী দল রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিয়ে কী উদ্দেশ্য সাধন করতে চায়, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ বিষয়ে মন্তব্য করেছেন, প্রবাসী বাংলাদেশিরা কি সকলেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক যে কারণে তাদের রেমিট্যান্স বন্ধের আহ্বান করা হচ্ছে? একই সঙ্গে তিনি এই হুমকির পেছনে কোনো গুপ্ত পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে কমল কুঁড়ির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় অংশগ্রহণ করে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী উল্লেখ করেন, রেমিট্যান্স শুধুমাত্র সরকারের সহায়তার জন্য প্রেরিত হয় না, বরং এটি পরিবারের সদস্যদের জন্যও পাঠানো হয়। যারা দেশের অর্থনীতির চালিকাশক্তি বন্ধ করতে চায়, তারা কখনোই দেশের স্বার্থে রাজনীতি করেনি।

বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রসঙ্গে রিজভী মন্তব্য করেন, বিমানবন্দরে যদি অন্যায়, অনিয়ম বা অব্যবস্থাপনা ঘটে, তবে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো যেতে পারে। কিন্তু কোনো কর্মকর্তার গায়ে হাত দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অবসরপ্রাপ্ত মেজর আখতারের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপিতে থাকাকালীন তিনি কখনোই কোনো শৃঙ্খলার মধ্যে ছিলেন না। যদি তিনি এমন কোনো কাজ করেন, তাহলে জামায়াত নিজেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুশাসন ও আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে গণ-অভ্যুত্থানের সুফল মিলবে না: ইকবাল মাহমুদ টুকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


সুশাসন ও আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে গণ-অভ্যুত্থানের সুফল মিলবে না: ইকবাল মাহমুদ টুকু

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু মন্তব্য করেছেন যে, সুশাসন ও আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে গণ-অভ্যুত্থানের সুফল পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, "মব সৃষ্টি ও রাস্তাঘাট বন্ধ করার মতো সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সভার আয়োজন করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি রাজশাহী বিভাগ।

ইকবাল মাহমুদ টুকু উল্লেখ করেন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৯১ সালে এরশাদবিরোধী আন্দোলনের পর শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাজীবনে ফিরে গিয়েছিলেন এবং কোনো পদ-পদবি দাবি করেননি। তবে, তিনি বলেন, "এবার গণ-অভ্যুত্থানের পর কিছু ছাত্রনেতা সরকার গঠন করে অভ্যুত্থানের মূল লক্ষ্যকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিলেন।"

বিএনপির ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, "এ আন্দোলনে দলটির নেতাকর্মীদের রক্ত ও ত্যাগের ভূমিকা রয়েছে। কোনো বিশেষ গোষ্ঠীর একক প্রচেষ্টায় আন্দোলন সফল হয়নি।"

আন্তর্জাতিক পরিস্থিতি তুলে ধরে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আন্তর্জাতিক সংকটের ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, "এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের অভ্যন্তরে শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা বজায় রাখা জরুরি।" প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে শুধু বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে অনেক আহত জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি।

চিকিৎসাবঞ্চিত হয়ে অনেকে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকার রাজনৈতিক পরিচয় নির্বিশেষে বাদ পড়া জুলাই যোদ্ধাদের তালিকাভুক্ত করা, উপযুক্ত চিকিৎসা, কৃত্রিম অঙ্গ সংযোজন ও পুনর্বাসনে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির রাজশাহী বিভাগীয় সভাপতি উজ্জ্বল হোসেন জোবায়েলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, বগুড়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল হক নির্ঝর।

এ ছাড়া অনুষ্ঠানে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান গোলাম রহমান, ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক রবিউল আওয়াল তুহিন এবং বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%