০৫:৫৭ পি.এম
চীন সফরের জন্য জুন মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন যাচ্ছেন। এই তথ্য জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১১ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে বক্তৃতা প্রদান কালে কায়সার কামাল বলেন, ‘নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী চীনকে দ্বিতীয় দেশ হিসেবে সফরের জন্য বেছে নিয়েছেন।’
ডেপুটি স্পিকার আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরের এই সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে চীনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উম্মোচন করবে এবং উভয় দেশের সমন্বিত কৌশলগত সহযেগিতাকে আরেক ধাপ এগিয়ে দেবে।’
আরও পড়ুন: ‘ইউ ক্যান ডু ইট’ বলেছেন প্রধানমন্ত্রী, ১৬ লাখ শিশু-কিশোরের নিবন্ধন
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের শুভসূচনা তার হাত ধরেই হয়। এর ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ১৯৯১ ও ২০০২ সালে ঐতিহাসিক চীন সফরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করেন।’
এছাড়া, দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে জোরদার করার ক্ষেত্রে চীন ‘সার্ক’কে কাজে লাগাতে পারে বলে ডেপুটি স্পিকার মনে করেন। তিনি উল্লিখিত করেন, ‘বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা, বিশ্ববাণিজ্যের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবেলা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। তাই আঞ্চলিক সহযোগিতা বর্তমান বিশ্বে একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন