প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে ফেনীতে কর্মরত বর্ডার গার্ড বাংলাদেশ (৪ বিজিবি)।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪১ লাখ ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) ভোরে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় ৪ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এই অভিযানে তারা এসব শাড়ি জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়ানের (৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক বিল্লাল হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন রোধের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন