ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বিনিয়োগ বাড়াতে ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ স্থাপনের প্রস্তাব


বিনিয়োগ বাড়াতে ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ স্থাপনের প্রস্তাব

বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ স্থাপনের প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে বিশ্বের বিভিন্ন দেশের মত মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone) স্থাপনের সুবিধার্থে কাস্টমস আইনে একটি নতুন অধ্যায়সহ কতিপয় বিধান সংযোজনের প্রস্তাব করছি।

মুক্ত বাণিজ্য অঞ্চলের অভ্যন্তরে পণ্য শুল্ককর ব্যতিরেকে রপ্তানির উদ্দেশ্যে আমদানি করে তা সংরক্ষণ, গ্রেডিং, প্যাকিং, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করা সম্ভব হবে।

আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা

মন্ত্রী বলেন, বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে বেসরকারি অফডক এবং আইসিডি পরিচালনার জন্য বিদ্যমান নীতিমালায় বিদেশি মালিকানাধীন শেয়ারের পরিমাণ সর্বোচ্চ ৪৯ শতাংশ থাকার বিধান বিলোপ করার প্রস্তাব করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

সরকার মোবাইল ফোনের সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ঘোষণা দেন।

সরকারের এ সিদ্ধান্তের ফলে নতুন সিম ক্রয়ের জন্য খরচ এখন আরো সাশ্রয়ী হবে, এমনটাই আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দেশের টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে তা প্রায় ২৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানের তুলনায় অধিক। এ অবস্থার মধ্যে খাতটির বিকাশ ও ডিজিটাল সেবা সম্প্রসারণের জন্য কর কাঠামো ধাপে ধাপে যৌক্তিক পর্যায়ে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরো জানান, সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি নতুন সিমের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করেছেন।

সরকারের হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে আগামী অর্থবছরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব আয় কমে যেতে পারে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত। এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ধরা হয়েছে, আর ঘাটতির পরিমাণ রয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা দেশি-বিদেশি ঋণের মাধ্যমে মেটানোর পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃ'তদেহ সংরক্ষণে খরচ কমছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


মৃ

মৃতদেহ সংরক্ষণের খরচ আগামী অর্থবছরে কমতে যাচ্ছে। মর্চুয়ারি আমদানি শুল্ক কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাজেট অধিবেশনে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবটি উত্থাপন করেন।

অর্থমন্ত্রী বলেন, "মৃতদেহ সংরক্ষণের জন্য মর্চুয়ারি আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বাজেট

ইলেকট্রিকচালিত বাস, ট্রাক ও চার্জিং স্টেশন আমদানিতে কমল কর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


ইলেকট্রিকচালিত বাস, ট্রাক ও চার্জিং স্টেশন আমদানিতে কমল কর

ইলেকট্রিক বাস ও ট্রাক এবং ইলেকট্রিক চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে উৎসে কর হার ৫ শতাংশ হওয়া সত্ত্বেও সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, কম্পিউটার প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি এবং কম্পিউটার মনিটর আমদানিতে বর্তমানে বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম করকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব জাতির সামনে রাখা হয়েছে।

স্থায়ী রূপে স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ২২টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার ৫ শতাংশ ও ২ শতাংশ কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব দেওয়া হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামাকপণ্যে ৩৫০% আমদানি শুল্ক আরোপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


তামাকপণ্যে ৩৫০% আমদানি শুল্ক আরোপ

জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন গ্র্যানুলস এবং নিকোটিন পাউচ আমদানি নিরুৎসাহিত করার উদ্দেশ্যে নতুন কোড সৃজনপূর্বক ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নতুন অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন। এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে সর্বনিম্ন মূল্য নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

এতে সিগারেটের নূন্যতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকা ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এখন দেখা যাচ্ছে, নিম্নস্তরে পিসপ্রতি ১ শলাকা সিগারেটের দাম পড়বে ৬.২ টাকা, মধ্যম স্তরে ৯.২ টাকা, উচ্চ স্তরে ১৬ টাকা এবং অতি উচ্চ স্তরে এক শলাকা সিগারেটের দাম ২১ টাকা পড়বে।

নিকোটিন পাউচ এবং হিটেড টোবাকোর ওপর নিম্নবর্ণিত হারে সর্বোচ্চ খুচরা মূল্য ও সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত সম্পূরক শুল্কহার;

নিকোটিন পাউচ ৫০০ টাকা (প্রতি ১০ গ্রাম) ৪০ শতাংশ;

হিটেড টোবাকো ২১০ টাকা (প্রতি ১০ শলাকা) ৬৭ শতাংশ।

এ ছাড়াও অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাকপণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটর করার জন্য ট্র্যাক এবং ট্রেস পদ্ধতি প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%