০৬:২৬ পি.এম
চট্টগ্রাম নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় একটি অগ্নিকাণ্ডের ফলে ৩০টি জেলেদের থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এই আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুরের দিকে বঙ্গোপসাগরের উপকূল রাশমন ঘাট এলাকায় আগুনের ঘটনা ঘটে। এতে ছোট ছোট প্রায় ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। বিকেল পৌনে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, কাট্টলী রাসমণি ঘাট এলাকায় দুপুর পৌনে একটায় আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের উৎস এবং এর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন