শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:২৫ পি.এম
--
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ইয়াবা, স্বর্ণের আংটিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়।
খাসমহল নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান চালানোর সময় মোঃ রুবেল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ১ বোতল মদ, ১০ পিস ইয়াবা, ১টি স্বর্ণের আংটি, ১টি এয়ারপড, ২টি সিম কার্ড ও ১টি মোবাইল ফোন। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৮,৪২০ (আটাত্তর হাজার চারশত বিশ) টাকা।
আটকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি বিজিবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে দৃঢ়ভাবে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সীমান্ত সুরক্ষা বজায় রাখা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুরের হরিরামপুর সীমান্ত ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ সিজন ১ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুরের তারাগুনিয়া মোহামেডান ক্লাব। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কামদেবপুর ফুটবল একাদশের বিরুদ্ধে তারাগুনিয়া মোহামেডান ক্লাব ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলাটি উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, যিনি বৃহত্তর কুষ্টিয়ার ৭৫- কুষ্টিয়া - ১- দৌলতপুর আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল হাসান, বুরিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা প্রকৌশলী মোঃ হারুন আর রশিদ (হারুন), বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক ফরজ উল্লাহ, তারাগুনিয়া মোহামেডান ক্লাবের সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক আহমেদ রাজু, যুবদল নেতা মোঃ মাহবুবুর রহমান এবং সমাজ সেবক সবুর মোল্লা।
এছাড়া বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত খেলায় বিপুল পরিমাণ দর্শকের সমাগম ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুরে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মণিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা। সভাটি যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আমিনুর রহমান মধু, মোঃ নাজমুল হোসেন বাবুল, মোঃ আরিফুল ইসলাম আরিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আইয়ুব আলী, মাসুদ পারভেজ রুবেল, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসাইন, যুগ্ম-আহ্বায়ক কাজী ইমরানসহ উপজেলা যুবদলের সদস্য এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে বক্তারা সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালিটি জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারি রাশেদ খান মন্তব্য করেছেন, "কোন শালিষ বানিজ্য, জুলুম, নির্ষাতন, নিপিড়ন করা যাবে না। চাঁদাবাজী করা যাবে না।" তিনি আরও বলেন, "কেউ নিজের হেডাম দেখাইতে চাইলেও বিএনপি করা যাবে না।" শুক্রবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ ভাতঘরা দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান উল্লেখ করেন, মাদক ও জুয়া বন্ধ করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে সমাবেশ আয়োজন করা হচ্ছে। তবে আজকের সমাবেশে কিছু ব্যক্তি গ্রুপিং করে অসহযোগিতা করছেন। তিনি সতর্ক করে বলেন, দলের মধ্যে কোন গ্রুপিং করা যাবে না। বর্তমান ক্ষমতায় বিএনপি করার জন্য লোকের অভাব হবে না। দলের মধ্যে থেকে বেইমানী করা কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, "বিগত নির্বাচনে আমার সাথে থেকেও যারা বেইমানী করেছেন, আমি তাদেরকে চিনি। তারা আমার কাছে কখনও প্রশ্রয় পাবে না।"
রাশেদ খান আরও বলেন, "আপনারা গ্রুপিং করলে কিন্তু লাভ হবে জামায়াতের। জামায়াত সুযোগে ফায়দা লুটবে।" তিনি গ্রুপিংয়ের ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি কোন ভিজাজন চাই না। চাই একতা।" আগামী স্থানীয় নির্বাচনে গ্রুপিং থাকলে দল ও আপনাদের ক্ষতিগ্রস্থ্য হবে, এমনটি হতে দেওয়া হবে না।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। এছাড়াও বিএনপি নেতা তবিবর রহমান মিনি, মশিয়ার রহমান, ডাঃ নুরুল ইসলাম, হাফিজুর রহমান, ইসরাইল হোসেন ও ইলিয়াস রহমান মিঠুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ