ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা হামলা


রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা হামলা

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাঁখা লক্ষ্য করে দুর্বৃত্তরা দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার খড়খড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পেট্রোল বোমা দুটি ব্যাংকের জানালার ওপর আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গ্রামীণ ব্যাংকের পারিলা শাঁখা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা দুটি ব্যাংকের জানালার ওপর পড়ে বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত আনুমানিক ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশে ব্যাংকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন: কলাপাড়ায় বৃষ্টিতে আগাম তরমুজ চাষীদের ব্যাপক ক্ষতির শঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইজিপি: জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


আইজিপি: জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।” থানার কার্যক্রম বন্ধ থাকা প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, থানাগুলি পুড়িয়ে দিলে পুলিশ কিভাবে দায়িত্ব পালন করবে? একই সঙ্গে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে।

শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আপনারা শান্তিপ্রিয় মানুষ। এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন। যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নেন। এদের সংখ্যা খুব বেশি নয়।”

টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, “থানাগুলো কাদের জন্য? আমাদের জন্য, নাকি আপনাদের—এই জনগণের জন্য? আপনাদের থানা আপনারা যদি পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে?”

পুলিশের জনবল ও দায়িত্ব পালনের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, একটি থানায় ২০ জন পুলিশ সদস্যের বিপরীতে ১০ লাখ মানুষ থাকলে জনগণের মানসিক সমর্থন ও সার্বিক সহযোগিতা ছাড়া ওই সদস্যদের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন। পুলিশের প্রয়োজনীয়তা নিয়েও জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।”

জেলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আইজিপির মূল্যায়ন, “পরিস্থিতি আজ পর্যন্ত অনেক ভালো দেখছি, আগামীতেও ভালো থাকবে।” সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে কি না, জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে সরকার জনগণের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, “আগেও আপনারা দেখেছেন অনেক লাগাতার প্রোগ্রাম হয়েছে; পরিণতি কী হয়?” এ সময় পরিস্থিতি যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে বাধ্য না করে, সে বিষয়েও সতর্ক থাকার ইঙ্গিত দেন তিনি।

এর আগে সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশের কল্যাণ সভায় অংশ নেন আইজিপি। পরে বিকেল ৩টার দিকে সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহম্মেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে বিকেল ৪টার দিকে তাঁরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

উল্লেখ্য, গত ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটে। আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫টির বেশি গাড়িতে আগুন দেওয়া এবং জেলার তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের বাড়িসহ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকে পুড়িয়ে দেওয়া দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গলার কাটা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত: এমপি ফজলে হুদা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


গলার কাটা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত: এমপি ফজলে হুদা

নওগাঁ -৩ (মহাদেবপুর-বদলগাছী)) আসনের এমপি ফজলে হুদা বাবুল মন্তব্য করেছেন, "গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত। আমড়া ও মাফিয়া হাসিনাকে ফেরত চাঁই। ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে হাতকড়া পড়িয়ে দেশে হস্তান্তর চাঁই। এরপর আমড়া তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করবো।" শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে এমপি এসব কথা বলেন।

এমপি ফজলে হুদা আরও বলেন, "আমড়া শহীদ জিয়ার সৈনিকেরা সবাই এক। ভারতীয় দালালদের আমড়া বাংলাদেশে ঠাঁই দেব না। আমড়া সন্ত্রাসীদের এদেশের মাটিতেই বিচার করবো। এদেশের মানুষ বুঝে গেছে মাফিয়া হাসিনার দল আগুন সন্ত্রাসের দল, পেট্রোল সন্ত্রাসের দল। এদেশে জাতীয় নির্বাচনে কোনো লাশ পড়েছে, পড়েনি তো? কিন্তু মাফিয়া হাসিনা রং হেডেড মহিলা, লাশ পড়লে খুশি হয়। এজন্য তার ফ্যাসিস্ট দলের লোকজন সারাদেশে আগুন সন্ত্রাস করছে।" এর আগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন ফজলে হুদা বাবুল। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ায় ৫ দিনের সফরে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


অস্ট্রেলিয়ায় ৫ দিনের সফরে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। জামায়াত আমির প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন।

এর আগে, শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে (বৃহস্পতিবার দিবাগত রাত) তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন—দলীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগকালে, জামায়াত আমিরকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সফরকালে, জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

অস্ট্রেলিয়া সফর শেষে, জামায়াত আমির মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন।

আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমার বাসায় আগুন দিয়ে পালিয়েছে সন্ত্রাসীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


আমার বাসায় আগুন দিয়ে পালিয়েছে সন্ত্রাসীরা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন যে, বাংলাদেশে সন্ত্রাসীদের জন্য কোনো স্থান নেই। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে দেশের অবস্থানকে স্পষ্ট করে উল্লেখ করেছেন। তিনি বলেন, "কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না।"

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় নিজের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে ভোররাতে দাঁড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এই প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, "তারা এখন ধাওয়ার মধ্যে আছে। আমার বাসায় আগুন দিয়ে দৌড়ে পালিয়েছে। দেখেন একটা বিলাইও (বিড়াল) কিছুক্ষণ দাঁড়ায়, দাঁড়ায় বাদে (পরে) দৌড় দেয়। এদের অবস্থা এমন হইছে যে ‘জয় বাংলা’ কইয়া (বলে) দৌড়। এমন দৌড় পরে তাদের খোঁজে মিলেনা।"

তিনি আরও দাবি করেন, "‘জয় বাংলা’ আজকে জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিণত হয়েছে।" সন্ত্রাসীদের মোকাবেলার বিষয়ে তিনি বলেন, "দেশের মানুষ জানে, আমাদের সরকারও ইনশাআল্লাহ জানে।"

সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের অবস্থানকে স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আমরা সহনশীল সরকার। মানুষের প্রতি সহনশীলতা দেখাই। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই, আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সরকার কঠোরভাবে এদের বিরুদ্ধে অবস্থান নেবে।"

তিনি আরও বলেন, "দেশ আজকে ভালো পথে। দেশ বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে—যা দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠীর গাত্রদাহ হচ্ছে এবং তারা নিজেরাই বিলীন হয়ে যাবে এবং হয়েও যাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন এগিয়ে যাচ্ছে। মানুষ এগুলো এখন হেইট (ঘৃণা) করে।"

সন্ত্রাসীদের কর্মকাণ্ডে সরকার কোনো চাপে পড়ছে কি না, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, "সন্ত্রাসীরা নিজেরাই আতঙ্কিত এবং এরা কয়েক সেকেন্টের মধ্যে পালিয়ে যায়। হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবে বা ধরা পড়বে। এদের জায়গা কোনো জায়গায় হবে না, আইনের শাসন ব্যবস্থার মধ্যেই এদের জায়গা করে নেওয়া হবে।"

পাসপোর্ট বা বিদেশে অবস্থানকারীদের বিষয়ে তিনি বলেন, "এক্সট্রাডিশন ট্রিটি" (প্রত্যর্পণ চুক্তি) বা কঠোর নজরদারির মাধ্যমে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। তিনি উল্লেখ করেন, "যারা মানুষ হত্যা করেছে এবং দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করেছে, আইনের দীর্ঘ হাত তাদের কাউকেই ছাড় দেবে না। এদেরকে আমরা অবশ্যই ধরবো, আইনের আওতায় আমরা অবশ্যই আনবো।"

সিলেটে এসে নেতাকর্মী ও অতিথিদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, "সবাইকে একত্রিত করে দাওয়াত দেওয়ার সুযোগ সব সময় হয় না, তবে আজ সবার উপস্থিতিতে তিনি আনন্দিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%