প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ইয়াবা, স্বর্ণের আংটিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়।
খাসমহল নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান চালানোর সময় মোঃ রুবেল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ১ বোতল মদ, ১০ পিস ইয়াবা, ১টি স্বর্ণের আংটি, ১টি এয়ারপড, ২টি সিম কার্ড ও ১টি মোবাইল ফোন। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৮,৪২০ (আটাত্তর হাজার চারশত বিশ) টাকা।
আটকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি বিজিবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে দৃঢ়ভাবে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সীমান্ত সুরক্ষা বজায় রাখা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন