প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারি রাশেদ খান মন্তব্য করেছেন, "কোন শালিষ বানিজ্য, জুলুম, নির্ষাতন, নিপিড়ন করা যাবে না। চাঁদাবাজী করা যাবে না।" তিনি আরও বলেন, "কেউ নিজের হেডাম দেখাইতে চাইলেও বিএনপি করা যাবে না।" শুক্রবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ ভাতঘরা দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান উল্লেখ করেন, মাদক ও জুয়া বন্ধ করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে সমাবেশ আয়োজন করা হচ্ছে। তবে আজকের সমাবেশে কিছু ব্যক্তি গ্রুপিং করে অসহযোগিতা করছেন। তিনি সতর্ক করে বলেন, দলের মধ্যে কোন গ্রুপিং করা যাবে না। বর্তমান ক্ষমতায় বিএনপি করার জন্য লোকের অভাব হবে না। দলের মধ্যে থেকে বেইমানী করা কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, "বিগত নির্বাচনে আমার সাথে থেকেও যারা বেইমানী করেছেন, আমি তাদেরকে চিনি। তারা আমার কাছে কখনও প্রশ্রয় পাবে না।"
রাশেদ খান আরও বলেন, "আপনারা গ্রুপিং করলে কিন্তু লাভ হবে জামায়াতের। জামায়াত সুযোগে ফায়দা লুটবে।" তিনি গ্রুপিংয়ের ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি কোন ভিজাজন চাই না। চাই একতা।" আগামী স্থানীয় নির্বাচনে গ্রুপিং থাকলে দল ও আপনাদের ক্ষতিগ্রস্থ্য হবে, এমনটি হতে দেওয়া হবে না।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। এছাড়াও বিএনপি নেতা তবিবর রহমান মিনি, মশিয়ার রহমান, ডাঃ নুরুল ইসলাম, হাফিজুর রহমান, ইসরাইল হোসেন ও ইলিয়াস রহমান মিঠুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন