ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্লাইদুবাই হামলার পর ইসরায়েলিদের ভিসা মুক্ত সুবিধা হারানোর শঙ্কা


ফ্লাইদুবাই হামলার পর ইসরায়েলিদের ভিসা মুক্ত সুবিধা হারানোর শঙ্কা

সম্প্রতি ফ্লাইদুবাইয়ের (flydubai) একটি বিমানে ব্যর্থ সন্ত্রাসী হামলার ঘটনা সামনে আসার পর, যুক্তরাষ্ট্রের 'ভিসা ওয়েভার প্রোগ্রাম' (Visa Waiver Program) বা ভিসা মুক্ত প্রবেশের সুবিধা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলিদের জন্য।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মার্কিন প্রতিনিধি দল শিগগিরই তেল আবিবে পৌঁছাবে, যাতে তারা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েভার প্রোগ্রামের শর্তাবলী অনুসরণ করছে কিনা, তা খতিয়ে দেখতে পারে। বর্তমানে প্রতিনিধি দলটি সংযুক্ত আরব আমিরাতে এভিয়েশন নিরাপত্তা পর্যবেক্ষণ করছে। ২০২৩ সালে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়েছিল, ফলে দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই অনলাইনে আবেদনের (ESTA) মাধ্যমে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পেয়েছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ১০৭৩ নম্বর ফ্লাইটে সহ-পাইলট হামাম আল-হামামি মূল পাইলটের ওপর হামলা চালান। বিমানটি ১৮০ জন যাত্রীসহ ক্র্যাশ করানোর এই চেষ্টাটি পাইলট এবং কয়েকজন ইসরায়েলি যাত্রীর সাহসিকতার কারণে ব্যর্থ হয়। তদন্তে জানা যায়, হামলাকারী সহ-পাইলটের সোশ্যাল মিডিয়ায় আল-কায়েদা সমর্থনের ইতিহাস ছিল এবং চরমপন্থী ভাবধারার কারণে ওমানে তার উড্ডয়ন নিষিদ্ধ ছিল। তবে, ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থাগুলো শত্রুভাবাপন্ন দেশের বিমান কর্মীদের যথাযথ তদারকি করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে ৫.৮৪ কোটি রুপির স্বর্ণ চোরাচালান জব্দ

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, নিরাপত্তা তদারকি বাড়ানোর জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত (Shin Bet) ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (NSC) বেশ কিছু প্রস্তাব এবং অতিরিক্ত বাজেট সহায়তার প্রস্তাব পূর্বে পরিবহন মন্ত্রণালয় ফিরিয়ে দিয়েছিল। এই গুরুতর নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে মার্কিন প্রতিনিধি দল এখন ইসরায়েলের ভিসা মুক্ত সুবিধা পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিমের শুভেচ্ছা, পুতিনের ৭৪তম জন্মদিনে দুই দেশের সম্পর্ক উন্নত করার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


কিমের শুভেচ্ছা, পুতিনের ৭৪তম জন্মদিনে দুই দেশের সম্পর্ক উন্নত করার অঙ্গীকার

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৪তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এক চিঠির মাধ্যমে তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ককে আরো শক্তিশালী করার অঙ্গীকার করেছেন।

কিম চিঠিতে উল্লেখ করেন যে, তিনি উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক উন্নত করতে কাজ করে যাবেন এবং আশা প্রকাশ করেন যে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু হবে।

কিম ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি এই যুদ্ধকে রুশ জনগণের ‘ন্যায়বিচারের পবিত্র যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি শেষ পর্যন্ত রাশিয়ার বিজয়ের মধ্য দিয়ে শেষ হবে। কিমের এই চিঠিটি প্রকাশ্যে আসে যখন রাশিয়া ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত এক বার্তায় কিম জং-উন পুতিনকে ‘প্রিয় বন্ধু ও কমরেড’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

চিঠির মধ্যে কিম পুতিনের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ‘গত দুই দশকে রাশিয়া বিশ্বশক্তি হিসেবে নিজের অবস্থান শক্তিশালী করেছে।’ কিম দাবি করেন, পুতিন রুশ জনগণের ব্যাপক আস্থা ও সমর্থন পেয়েছেন। তিনি রাশিয়াকে ‘ভ্রাতৃপ্রতিম’ দেশ হিসেবেও উল্লেখ করেন এবং দুই দেশের কৌশলগত সহযোগিতা আরো বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা ঘনিষ্ঠ হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া রাশিয়াকে ১ কোটি ২০ লাখের বেশি গোলাবারুদ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। একই সূত্র থেকে জানা যায়, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে উত্তর কোরিয়া প্রায় ১৩ হাজার সেনা পাঠিয়েছে, যার মধ্যে প্রায় ২ হাজার ৩০০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ব্লুমবার্গ ইকোনমিক্সের হিসাব অনুযায়ী, ২০২২ সাল থেকে রাশিয়াকে সামরিক সহায়তা দিয়ে উত্তর কোরিয়া ১৪ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এর মধ্যে সেনা পাঠানোর বিনিময়ে প্রায় ৮৪৯ মিলিয়ন ডলার পেয়েছে দেশটি বলে অনুমান করা হয়েছে।

এদিকে, ইউক্রেনের কর্মকর্তারা দাবি করছেন যে, উত্তর কোরিয়া রাশিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পিয়ংইয়ং রাশিয়ায় ৩০ হাজার থেকে ৫০ হাজার সেনা মোতায়েন করতে চায়।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার দাবি, উত্তর কোরিয়া দক্ষিণ রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে ছয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং প্রায় ১২০টি ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে। কিয়েভ দাবি করেছে, ২০২৬ সালে উত্তর কোরিয়া রাশিয়াকে ৪০টি কেএন-২৩ ও কেএন-২৪ স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী ইতিমধ্যে ইউক্রেনে হামলায় এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামরাই ইউপির সাবেক চেয়ারম্যান লোকমান হাকিম মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


ধামরাই ইউপির সাবেক চেয়ারম্যান লোকমান হাকিম মারা গেছেন

লিভার রোগে আক্রান্ত হয়ে ঢাকার ধামরাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান হাকিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (৭ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

লোকমান হাকিম মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে ৮টায় ইকুরিয়া মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তেঁতুলিয়া কবরস্থানে দাফন করা হবে।

লোকমান হাকিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন। তিনি এক শোক বার্তায় আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৌলজালিয়ায় ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

​কাঠালিয়া সংবাদদাতা

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


শৌলজালিয়ায় ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর, ২০২৬) বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা মোঃ মাসুদ উল্লাহ এবং সভা সঞ্চালনা করেন ওলামা দল নেতা মাওলানা আব্দুর রহিম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল এবং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও রাজপথের আন্দোলন-সংগ্রামে ওলামা দল সর্বদা সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে সোহাগ মল্লিক বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে বিএনপির পাশাপাশি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় ওলামা দল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইগাতীতে পৈতৃক ও ক্রয়কৃত জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


ঝিনাইগাতীতে পৈতৃক ও ক্রয়কৃত জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন,

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও জিগাতলা গ্রামে পৈতৃক ও ক্রয়কৃত রেকর্ডভুক্ত জমি অবৈধভাবে দখল ও আত্মসাতের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। বুধবার (৭ অক্টোবর) দুপুরে বনগাঁও জিগাতলা গ্রামে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মৃত আলিমুদ্দিনের ছেলে আব্দুল হানিফ ও বাচ্চু মিয়া।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মমতা খাতুন। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, বনগাঁও মৌজার খতিয়ান নম্বর ১০৭-এর অন্তর্ভুক্ত ১৮৪৮, ১৮৪৯, ১৮৫০, ১৮৫১, ১৮৫২, ১৮৫৩, ১৮৫৪, ১৮৫৫, ১৮৫৬, ১৮৫৭, ২০০৭, ২০০৮, ২০০৯, ১৮২৫ ও ১৮২৬ নম্বর দাগে মোট ১২ একর ২৮ শতাংশ আবাদি ও বসতজমি রয়েছে। এর মধ্যে ২ একর ৪৫ শতাংশ জমি মৃত আলিমুদ্দিনের ছেলে আব্দুল হামিদ, আব্দুর রশিদ, হানিফ উদ্দিন, বাচ্চু মিয়া ও আহিলা খাতুন ওয়ারিশ সূত্রে এবং সাফ-কবলা দলিলের মাধ্যমে পেয়েছেন। তারা আরএস রেকর্ড অনুযায়ী দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন বলেও দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, পূর্ববিরোধের জের ধরে প্রতিবেশী মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. ইসমাইল হোসেন (৬৫), আলমাস হোসেন (৪৫), মৃত আব্দুল হামিদের ছেলে মিজান মিয়া (৪৮), মৃত আব্দুল বারিকের ছেলে কাদির মিয়া (৪৫), আবু বক্কর এবং মৃত আইজ উদ্দিনের ছেলে আমির উদ্দিন মাস্টার (৬৫)সহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করে আসছেন।

ভুক্তভোগীদের দাবি, জমি নিয়ে বিরোধের সূত্রপাত হয় ১৯৮৯ সালে। ওই বছর বাচ্চু মিয়ার বাবা আলিমুদ্দিন বাটোয়ারা মামলা করেন। পরে ২০০০ সালের ১৪ নভেম্বর আদালত রায় এবং ২১ নভেম্বর ডিক্রি প্রদান করেন। বিবাদীপক্ষ ২০০১ সালে আপিল করলে আদালত পূর্বের ডিক্রি বহাল রাখেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরবর্তীতে ২০০৬ সালে পুনরায় আপিল করা হয় এবং বর্তমানে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও হুমকি দিয়েছেন। এছাড়া রাস্তায় চলাচলে বাধা, গবাদিপশুর ক্ষতি করা এবং পুকুরের মাছ নিয়ে যাওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এসব ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশ-বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের বিরোধের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে এ বিরোধকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কাও করছেন তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাদের দাবি করা ২ একর ৪৫ শতাংশ জমির দখল ও মালিকানা সুরক্ষা, বসতবাড়িসহ পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্তরা বলেন, তাদের আনিত অভিযোগগুলো পুরোপুরি সঠিক নয়। তারা তর্কিত জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নেয়ায় আমরা বাঁধা প্রদান করেছি মাত্র।

তবে এলাকাবাসী বলছেন, দীর্ঘ ৩৭ বছর ধরে জমি সংক্রান্ত এসব মামলা-মোকদ্দমার মামলা-মোকদ্দমা আর দ্বন্ধ শান্তিপূর্ণ ভাবে সমাধান হওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%