১০:৪৬ পি.এম
বরিশাল মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন মামলার ২১ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাত থেকে শুক্রবার (১৯ জুন) বিকেল পর্যন্ত মহানগরীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
পুলিশ সূত্রে বলা হয়েছে, 'আটককৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ীরা রয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহানগরী এলাকায় পুনরায় সংগঠিত হয়ে তাদের কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করছিল।'
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই বিশেষ অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন- মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সদস্য কামাল মোল্লা, মো: ফয়েজ, আবেদ আবিদুল হাকিম ওরফে সোহেল বিশ্বাস, মো: রাতুল হাং, ছাত্রলীগ কর্মী জয় মালী, মো: পলাশ, মো: জনি, আতিক, নূর উদ্দিন, আসাদ, মাসুম, মেহেদী, দুলাল, হারুন, শাহাদাত হোসেন বাপ্পী, সিরাজুল, ওয়ালিদ, মারুফ এবং সেলিম।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম জানান, 'মহানগরীর সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের এই বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। আটকদের সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে।'
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন