ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

কাফরুলে যুবদল কর্মী ইউসুফ হত্যা: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য


কাফরুলে যুবদল কর্মী ইউসুফ হত্যা: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ ব্যাপারীকে হত্যার ঘটনায় ২৫ লাখ টাকার চুক্তিতে পেশাদার খুনি ভাড়া করা হয়েছে। এই হত্যার ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করার পর এসব তথ্য প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, ময়লার টেন্ডার ও ডিস ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডের পরিকল্পনা তৈরি করা হয়েছিল।

 

সোমবার (২৭ জুলাই) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মো. নাহিদ হাসান (২১), মো. শাফিন আহমেদ (২২), মো. জিয়ারুল মোল্লা (৩৯), মো. আলী হোসেন (৪৫), মো. জিহাদ মোল্লা (৩০), মো. মাসুম বিল্লাহ (২৮) এবং মো. আবির হাওলাদার (২৫)।

২৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে, মিরপুরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে আড্ডা দিচ্ছিলেন যুবদল কর্মী ইউসুফ ব্যাপারীসহ আরও কয়েকজন। হঠাৎ তিনজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ইউসুফ ব্যাপারী এবং সবজি বিক্রেতা নালান সরদার গুলিবিদ্ধ হন।

ছিটকে আসা গুলিতে পথচারী মনির হোসেনও আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যান যুবদল কর্মী ইউসুফ ব্যপারি।

ঘটনার পর স্থানীয় জনতা পুলিশের হাতে অস্ত্রধারী এক হামলাকারীকে আটক করে। পরে পুলিশ তার জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, আসামিরা স্বীকার করেছে তাদের কে কোথা থেকে ভাড়া করেছে। প্রতিপক্ষ হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে ২৫ লাখ টাকায় পেশাদার খুনি ভাড়া করে সিএনজি হাফিজ। ঘটনার সঙ্গে জড়িত এবং যাকে টার্গেট করা হয়েছে, দুজনের রাজনৈতিক পরিচয় রয়েছে। রাজনীতি ব্র্যান্ডিংয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাস্ত করবো না।

ডিএমপি জানায়, গত ২৯ জুন পেশাদার খুনি হাসান, জিয়ারুল, চঞ্চল, জিহাদসহ আরও অজ্ঞাতনামা দুই-তিনজন ঢাকায় এসেছিলেন এবং সিএনজি হাফিজের সঙ্গে বৈঠক করেন। তারা মিরপুর-১০ এলাকার বৈশাখী হোটেলের ৭১৪ নম্বর কক্ষে অবস্থান নেন এবং পরে সিএনজি হাফিজের গ্যারেজে একত্রিত হন।

এ সময়ে আবির হাওলাদারের কাছ থেকে হাফিজের ম্যানেজার নাহিদ দুটি পিস্তল গ্যারেজে নিয়ে আসেন। হাফিজ অস্ত্রে গুলি ভরার সময় একটি পিস্তল থেকে আকস্মিকভাবে গুলি বের হলে সেদিনের হত্যার পরিকল্পনা স্থগিত করা হয়। পরে অভিযুক্তরা লক্ষ্য ব্যক্তির অফিসের আশপাশে গিয়ে তাকে শনাক্ত করেন এবং সিএনজি হাফিজের কাছ থেকে অগ্রিম ৫০ হাজার টাকা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান।

পরবর্তীতে ২২ জুলাই সিএনজি হাফিজের নির্দেশে তারা আবার ঢাকা এসে মিরপুর-২ এলাকার সোনালী হোটেলের ৬০৮ নম্বর কক্ষে ওঠেন। এরপর ২৩ জুলাই সন্ধ্যায় পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা সবাই আবার সিএনজি হাফিজের গ্যারেজে একত্রিত হন। সেখানে নাহিদের কাছ থেকে জিহাদ দুটি লোড করা পিস্তল নিয়ে একটি জিয়ারুল এবং অপরটি চঞ্চলের কাছে দেন। পরবর্তীতে জিয়ারুল, চঞ্চল, হাসান, জিহাদ, মাসুম বিল্লাহসহ অজ্ঞাতনামা দুই-তিনজন হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার অফিসের সামনে অবস্থান নেন। সিএনজি হাফিজের কর্মচারী শাফিন এবং জিয়ারুলের আত্মীয় আলী হোসেন ঘটনাস্থলে রেকি করেছেন, এবং আসামিদের পালিয়ে যেতে সহায়তা করেন।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর

ঘটনার দিন রাত আনুমানিক ১১টার দিকে হাফিজুল ইসলাম বাবু তার কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে অবস্থানকালে কয়েকজন অপরিচিতকে সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চান। একপর্যায়ে তাদের দেহ তল্লাশির চেষ্টা করলে অভিযুক্তদের একজন পিস্তল বের করে গুলি চালায়। এতে যুবদল কর্মী মো. ইউসুফ বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনে তদন্ত এখনো চলমান রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপিসি চেয়ারম্যানকে হঠাৎ মন্ত্রণালয়ে সংযুক্ত, বাতিল হলো চট্টগ্রাম সফর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


বিপিসি চেয়ারম্যানকে হঠাৎ মন্ত্রণালয়ে সংযুক্ত, বাতিল হলো চট্টগ্রাম সফর

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে হঠাৎ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করা হয়েছে সরকারের মাধ্যমে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (২৬ জুলাই) জারি করা হয়। এই বদলির ফলে ২৮ জুলাই নির্ধারিত তার চট্টগ্রাম সফরও বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বদলির মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করার জন্য সোমবার মোবাইল ফোনে বিপিসির সচিব শাহিনা সুলতানা বলেন, ২৮ জুলাই চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের কর্মসূচি ছিল। সেখানে তার একাধিক সভায় অংশ নেয়ার কথা ছিল। তবে বদলির আদেশ জারি হওয়ায় ওই সফর বাতিল করে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপদ সমাজ গঠনে বড়াইগ্রামে র‌্যাবের টাউনহল সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

জাহিদ হাসান নাটোর রাজশাহী প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


নিরাপদ সমাজ গঠনে বড়াইগ্রামে র‌্যাবের টাউনহল সভা অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামে নিরাপদ সমাজ ও অপরাধমুক্ত নাটোর গঠনের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনগণের যৌথ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, সিপিসি-২, নাটোরের উদ্যোগে একটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছিল।

এই সভাটি সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।

ডিএডি আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন র‌্যাব-৫-এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জ্যেষ্ঠ ডিএডি কৃষ্ণপদ সরকার, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. কামাল হোসেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান, সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গোমেজ এবং ডিএডি মো. জহুরুল হক।

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, মোবাইল ও ইমো অ্যাকাউন্ট হ্যাকিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি খুবই জরুরি। বক্তারা উল্লেখ করেন, এসব অপরাধ দমনে র‌্যাবের চলমান কার্যক্রম তুলে ধরে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।

এই সভায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা নিরাপদ সমাজ গঠনের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় রেজাউল হত্যা মামলায় চাচাতো ভাইসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


খুলনায় রেজাউল হত্যা মামলায় চাচাতো ভাইসহ ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনার বটিয়াঘাটার জমি-সংক্রান্ত বিরোধের কারণে শেখ রেজাউল হত্যা মামলায় তার চাচাতো ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে খালাস দেয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: খুরশীদ আলম, আব্দুস সালাম এবং খায়রুল। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এরশাদকে খালাস দেয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবুনিয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে শেখ রেজাউলের ওপর হামলা চালানো হয়। এ সময় বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শেখ রেজাউল ও মামলার প্রধান আসামি খুরশীদ আলম উভয়ই চাচাতো ভাই। তাদের মধ্যে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়।

ঘটনার দিনই নিহতের ছোট ভাই মেসবাহ উদ্দিন বাদী হয়ে খুরশীদ আলম, আব্দুস সালাম, খায়রুল ও এরশাদকে আসামি করে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে ২০১৯ সালের নভেম্বরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন। অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম মনিরুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এটিএম মনিরুজ্জামান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেসসচিব উম্মে মারুফা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেসসচিব উম্মে মারুফা

ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব হিসেবে উম্মে মারুফা নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব গোলাম রব্বানীর সই করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উম্মে মারুফাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

যোগদানের তারিখ থেকে উম্মে মারুফার এই পদে নিয়োগের মেয়াদ হবে এক বছর। এ ছাড়া এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%