ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পরিবারকে না জানিয়ে জয়াকে বিয়ের গল্প জানালেন অমিতাভ


পরিবারকে না জানিয়ে জয়াকে বিয়ের গল্প জানালেন অমিতাভ

অমিতাভ বচ্চন পরিবারকে আগে থেকে না জানিয়ে জয়া বচ্চনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি ‘কৌন বানেগা ক্রোড়পতি’র (কেবিসি) ১৮তম মৌসুমে তিনি কীভাবে হঠাৎ করে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়েছিল, সেই বিষয়টি জানান।

অনুষ্ঠানে কলকাতার প্রতিযোগী অহেলি রায় অমিতাভকে প্রশ্ন করেন, জয়ার পরিবারকে বিয়ের জন্য কীভাবে রাজি করিয়েছিলেন তিনি। অমিতাভের জবাব ছিল, বিয়ের জন্য কোনো দীর্ঘ পরিকল্পনা বা পরিবারের সঙ্গে বড় কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, একদিন সরাসরি জয়াকে বিয়ের প্রস্তাব দেন। জয়া এতে সম্মতি জানান। এরপর দুজনেই সিদ্ধান্ত নেন, বিয়ের বিষয়টি আগে থেকে পরিবারকে জানাবেন না।

আরও পড়ুন: রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

পরে জয়া তার বাবা-মাকে বিষয়টি জানান এবং পরিবারের সম্মতিও পাওয়া যায়। তবে জয়া তার বাবা-মাকে কীভাবে রাজি করিয়েছিলেন, তা অমিতাভ নিজেও জানেন না বলে জানান।

অমিতাভের ভাষায়, তাদের বিয়ের সিদ্ধান্ত হয়েছিল খুব দ্রুত। একদিন বিয়ের কথা ঠিক করার পরের দিনই তারা বিয়ে করেন। সেখানে ছিল না দীর্ঘ আয়োজন বা বড় কোনো পরিকল্পনা। বিয়েটি ছিল একেবারেই ব্যক্তিগত ও সাদামাটা।

১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেন অমিতাভ ও জয়া। ‘জঞ্জির’ সিনেমার সাফল্যের পর তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় এবং এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তাদের দুই সন্তান হলো—শ্বেতা বচ্চন নন্দা ও অভিষেক বচ্চন।

আরও পড়ুন: ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকারী কাব্য মারান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু মাহিদা ধর্ষণ-হত্যা: আসামিকে আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত আইনজীবীদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


শিশু মাহিদা ধর্ষণ-হত্যা: আসামিকে আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত আইনজীবীদের

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের শিশু মাহিদা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার জাহিদুল ইসলামকে (২০) কোনো ধরনের আইনি সহায়তা প্রদান না করার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। আইনজীবী সমিতির এই সিদ্ধান্ত মাহিদার পরিবারের অনুরোধের প্রেক্ষিতে গৃহীত হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতীতে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার আসামিদের জন্য আইনজীবীরা কখনোই দাঁড়াননি। শিশু মাহিদাকে ধর্ষণ করে হত্যার মতো নির্মম ঘটনায়ও কোনো আইনজীবী আসামি জাহিদুল ইসলামের পক্ষে আইনি সহায়তা দেবেন না। বরং মাহিদার ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার জন্য আইনজীবীরা কাজ করবেন।

এর আগে, মৃত শিশু মাহিদার মা মনিরা আক্তারসহ পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসী আইনজীবী সমিতিতে গিয়ে ঘাতক জাহিদুলের পক্ষে মামলা পরিচালনা না করার জন্য লিখিত আবেদন করেন। পরে মাহিদার স্বজন ও বিক্ষোভকারীরা ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বরের বিভিন্ন স্থানে আসামি জাহিদুলের ফাঁসির দাবিতে স্লোগান দেন।

এদিকে, মাহিদাকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার জাহিদুল ইসলাম ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শনিবার সন্ধ্যায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ঘাতক জাহিদুল স্বীকার করেন যে, মাহিদাকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে ও গলা টিপে হত্যা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের কোর্ট পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান শেষে জাহিদুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছেন।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। উপজেলার তালশহর পশ্চিম ইউনিয়নের আন্দিদিল গ্রামে এই ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক জাহিদুল ইসলামকে (২০) বেদম পিটিয়ে পুলিশে দেয় এবং তার বাড়িতে হামলা করে।

হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশু মাহিদা ওই গ্রামের সৌদি প্রবাসী মোজাম্মেল হকের মেয়ে। তিনি স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতেন। ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে শিশু মাহিদার লাশ দাফন করা হয়েছে। উল্লেখ্য, শিশু মাহিদা ও অভিযুক্ত জাহিদুল সম্পর্কে চাচা-ভাতিজি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল প্রাঙ্গণে হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি :

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


স্কুল প্রাঙ্গণে হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। আটক তাহসিন মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।

পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজের সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষকরা হস্তক্ষেপ করে বিষয়টি মীমাংসা করেন।

তবে রোববার স্কুল ছুটির পর পূর্বের বিরোধের জেরে নুর আলম বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে মিনহাজের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় মিনহাজের চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা সরে যাওয়ার চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে তাহসিন সিকদার নামে এক বহিরাগতকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্কুল ও কলেজের ভেতরে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলার ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোর গ্যাং-সংক্রান্ত মামলায় আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থি শীল করার বিরুদ্ধে সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

পারভীন আক্তার স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থি শীল করার বিরুদ্ধে সমাবেশ

আকাশে সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময়, নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ, বিএনপির উপদেষ্টা চেয়ারপারসন,
প্রধান বক্তা নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্যের নারায়ণগঞ্জ, সহ-সাংগঠনিক সম্পাদক বিএনপি ঢাকা বিভাগ,
বিশেষ অতিথি, এডভোকেট আবুল কালাম, মাননীয় সংসদ সদস্য ৫ আসন,
সঞ্চালনায়, অ্যাডভোকেট মাহমুদ আবু আল ইস্যুফ খান টিপু, সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপি,
সভাপতিত্ব করেন,
অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, প্রশাসক সিটি কর্পোরেশন, আহ্বায়ক মানুষ মহানগর বিএনপি,
মোহাম্মদ আবুল কাওসার আশা, সংসদ সদস্যর রাজনৈতিক সচিব,
মোহাম্মদ রেজা রিপন,
মোহাম্মদ নাজমুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, জহিরুল ইসলাম, মোহাম্মদ বরকতউল্লাহ বুলু, কৃষক দলের মহানগরের মহিলা বিষয় সম্পাদিকা, খোরশেদ আলম লিপি খন্দকার, সহ নারীর মধ্যে বিএনপির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলনে ১০০ কোটি ডলারের এফডিআই আনতে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলনে ১০০ কোটি ডলারের এফডিআই আনতে আলোচনা

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার লক্ষ্যে নিউইয়র্কে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে একটি সম্মেলন আয়োজন করেছে গ্লোবাল ডিজিটাল অপারেটর ভিওন এবং এর বাংলাদেশি শাখা বাংলালিংক।

গত বৃহস্পতিবার, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্ক সিটিতে এই বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও!’ উদ্যোগের আওতায় এটি ছিল প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন।

সম্মেলনে বৈশ্বিক বিনিয়োগকারী, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ, সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিবেশ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ভিওন চলতি বছরের শুরুতে ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও!’ উদ্যোগটি চালু করে। বাংলাদেশ সরকারের সঙ্গে প্রস্তাবিত পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের আওতায় প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তারা বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে মোট ১০০ কোটি ডলারের এফডিআই আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

সম্মেলনে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনিসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধি, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ব্ল্যাকরক, রথসচাইল্ড, আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।

ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগ্লো মন্তব্য করেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তর দেশটিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের বিশাল সুযোগ তৈরি করেছে। এই সুযোগ কাজে লাগাতে ভিওন ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের এফডিআই আনতে আন্তর্জাতিক অংশীদারদের যুক্ত করার কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, বাংলালিংকের মাধ্যমে ভিওন কানেক্টিভিটি থেকে ডিজিটাল সেবায় কার্যক্রম সম্প্রসারণ করছে। এর ফলে গ্রাহকদের অর্থ পরিশোধ, বিভিন্ন সেবা গ্রহণ এবং দেশের অর্থনীতিতে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

ভিওনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা জানান, যেসব দেশের ডিজিটাল সম্ভাবনা এখনো বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে যথাযথভাবে পৌঁছেনি, সেসব দেশে বিনিয়োগ করে আসছে ভিওন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বড় তরুণ জনগোষ্ঠী ও দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতিকে ভবিষ্যৎ বিনিয়োগের গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে দেখছে।

সম্মেলনে বাংলালিংকের ডিজিটাল সেবা সম্প্রসারণের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল বা স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালুর অনুমোদন। এর ফলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকায় উপযুক্ত মোবাইল ফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে বাংলাদেশে এ সেবা চালু হচ্ছে।

এছাড়া, ভিওন ও স্কয়ার গ্রুপের অংশীদারিত্বে নতুন ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদনের বিষয়টিও সম্মেলনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ অনুমোদনের কথা জানান। একই সপ্তাহে বাংলালিংক তাদের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করে। প্ল্যাটফর্মটির মাধ্যমে অর্থ স্থানান্তর, মার্চেন্ট ও বিল পরিশোধ এবং অর্থ বিতরণের সুবিধা পাওয়া যাবে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংকের রূপান্তরের যাত্রায় নিউইয়র্কের এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী ও উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানগুলোকে একত্র করার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল খাতে বাস্তব ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%