প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। আটক তাহসিন মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজের সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষকরা হস্তক্ষেপ করে বিষয়টি মীমাংসা করেন।
তবে রোববার স্কুল ছুটির পর পূর্বের বিরোধের জেরে নুর আলম বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে মিনহাজের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় মিনহাজের চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা সরে যাওয়ার চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে তাহসিন সিকদার নামে এক বহিরাগতকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্কুল ও কলেজের ভেতরে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলার ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোর গ্যাং-সংক্রান্ত মামলায় আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন