০৮:০০ এম
কুমিল্লা রেলস্টেশনের শাসনগাছা এলাকায় ট্রেনে কেটে দাদি ও নাতনির মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তার নাতনি জাহাঙ্গীর মিয়ার মেয়ে চাঁদনী আক্তার (১৪)।
নিহতদের স্বজন জোহরা বেগম জানান, জোসনা বেগম ও চাঁদনী দাদি-নাতনি। তারা মুরাদনগর থেকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দেখতে পান।
আরও পড়ুন: মাদারীপুরে মহাসড়কে পুলিশের রেকারের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত
কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির এএসআই মামুনুর রশিদ ঘটনাটি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় শাসনগাছা এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু ঘটে। পরে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন