ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

শৌলজালিয়া শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনা মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ


শৌলজালিয়া শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনা মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ

কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের আলহাজ কালু হাওলাদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবিলায় শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাঁঠালিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে অগ্নিকাণ্ডের বিভিন্ন কারণ, আগুন লাগলে তাৎক্ষণিক করণীয়, প্রাথমিকভাবে আগুন নেভানোর কৌশল এবং যেকোনো দুর্ঘটনায় জরুরি সহায়তা পেতে ১০২ নম্বরে ফোন করার বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ কালু হাওলাদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হোসেন মিরনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রশিক্ষণ প্রদান করেন কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খলিলুর রহমান।
প্রশিক্ষণে শিক্ষার্থীরা আগুন লাগার বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে নিজেদের নিরাপদ রাখতে হবে এবং দুর্ঘটনার সময় কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, অভিভাবক ও সমাজের অন্যান্য মানুষকে অগ্নিনিরোধক ব্যবস্থা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%