মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৫০ এম
লা লিগায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। শ্রীলঙ্কা-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ।
ফুটবল
লা লিগা
ভায়েকানো-এসপানিওল
সরাসরি, রাত ১১টা,
এলচে-রিয়াল মাদ্রিদ
সরাসরি, রাত ১-৩০ মি.,
টি স্পোর্টস ও ট্যাপম্যাড
কারাবাও কাপ
ইপসউইচ-আর্সেনাল
সরাসরি, রাত ১টা,
লিভারপুল-টটেনহাম
সরাসরি, রাত ১টা,
ফ্যানকোড
ক্রিকেট
দ্বিতীয় টি-টুয়েন্টি
ভারত-আফগানিস্তান
সরাসরি, রাত ৮টা,
সনি স্পোর্টস ৫
প্রথম টি-টুয়েন্টি
ইংল্যান্ড-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ১১-৩০ মি.,
সনি স্পোর্টস ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দেওয়া পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
এতে জানানো হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অংশে এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ১-০ গোলের জয়ে আর্লিং হালান্ডের জয়সূচক গোলটি বৈধ ঘোষণা করেছিলেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ম্যাট ডোনাহিউ। তবে, আগামী সপ্তাহের কোনো প্রিমিয়ার লিগ ম্যাচে তাকে আর কোনো দায়িত্ব দেওয়া হয়নি।
সহকারী ভিএআর ব্লেক অ্যানট্রোবাসকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রেফারিং সংস্থা প্রো রেফ এক বিবৃতিতে স্বীকার করেছে যে, হালান্ডের একমাত্র গোলটি বৈধ ঘোষণা করে ভিএআর একটি ভুল করেছে।
এই সিদ্ধান্ত প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব এবং ব্যবস্থাপনা দলের দ্বারা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিরতির আগে, ধারণা করা হচ্ছে যে এই দুই কর্মকর্তার কেউই দায়িত্বে ফিরবেন না।
দ্বিতীয়ার্ধে হালান্ডের গোলটি প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল। তবে পরবর্তীতে ভিএআর পর্যালোচনায় নরওয়েজিয়ান স্ট্রাইকারকে অনসাইড ধরা হয় এবং গোলটি দেওয়া হয়।
তবে রেফারিং সংস্থা জানিয়েছে যে, ভিএআর সতীর্থ এনজো ফের্নান্দেজের প্রভাবের বিষয়টি বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছিল। ফের্নান্দেজ অফসাইড অবস্থান থেকে বল খেলার চেষ্টা করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সড়ক ও জনপদ বিভাগের উন্মুক্ত জলাশয়ে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি এসময় বলেন, "যখনি বাংলাদেশের গণতন্ত্র আমাদের হাতছাড়া হয়, তখনি মানুষ বিএনপির ছায়ায় ঐক্যবদ্ধ নেয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন মানুষের অধিকার আদায়ের জন্য। তিনি নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, তবুও স্বৈরাচার বা ফ্যাসিস্টের সঙ্গে কখনো আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়া বলেছিলেন, ফ্যাসিস্টদের অবস্থা একদিন এমন হবে যে, তারা দেশে থাকতে পারবে না। তারা পালিয়ে যাবে। আজ ঠিক তাই হয়েছে। তার কথা প্রমাণিত হয়েছে।"
কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুঁইয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহআলম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, ৫নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম মাস্টার, যুবদল নেতা ইকবাল হোসেন, ছাত্র দল নেতা মেহেদী ফারহানসহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের ঘটনা নিয়ে দলটি ক্ষোভ প্রকাশ করেছে। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার পরিচালিত অনলাইন পোর্টালে প্রকাশিত তথ্যের ভিত্তিতে দুদক এই অনুসন্ধান শুরু করেছে। দলটি এই উদ্যোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন এসব কথা তুলে ধরেন।
বিবৃতিতে বলা হয়েছে, পতিত আওয়ামী লীগের সমর্থকদের ছড়ানো গুজব ও রাজনৈতিক প্রচারণাকে কাজে লাগিয়ে দুদককে ব্যবহার করা হচ্ছে। এনসিপি দাবি করেছে যে, এর মাধ্যমে প্রতিষ্ঠানটির দলীয়করণের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
দলটি অভিযোগ করেছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের হেয় করতে দুদককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এনসিপির ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ছাত্রসংগঠনের কর্মীদের তথ্যসূত্রহীন সংবাদকে ভিত্তি করে যদি কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অনুসন্ধান শুরু করে, তাহলে সেই অনুসন্ধানের নিরপেক্ষতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।
এনসিপি মনে করে, জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তবে, এনসিপি স্বাধীন ও নিরপেক্ষ দুদকের যেকোনো অনুসন্ধানে সহযোগিতার কথা জানিয়েছে। দলটির নেতাদের বক্তব্য, জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়া অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ দুদক পুনর্গঠন করা হলে তারা যে কোনো অভিযোগের তদন্তে সহযোগিতা করবেন।
এনসিপি জুলাই সনদের আলোকে স্বাধীন ও স্বায়ত্তশাসিত দুদক পুনর্গঠনের দাবি তুলেছে। এই দাবি পূরণ না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে দলটি।
বিবৃতিতে সরকারকে পতিত ফ্যাসিবাদীদের পথ অনুসরণ না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি বন্ধের দাবিও জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ