০৯:১২ পি.এম
আজ বন্যা উপদ্রুত পেকুয়া ও চকরিয়া উপজেলায় দুর্গত ও অসহায় মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে প্রশাসন।
আজ শনিবার দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান পেকুয়া ও চকরিয়া উপজেলার বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন।
শনিবার সকালে জেলা প্রশাসক মো. আ. মান্নান বাংলাপাড়া গ্রাম পরিদর্শন করেন, যা পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত। তিনি পানিবন্দি ব্যক্তিদের মধ্যে ওষুধ, মোমবাতি, ত্রাণ এবং নিরাপদ পানি বিতরণ করেন।
আরও পড়ুন: সাজেকে দুই ঘণ্টা গোলাগুলিতে সেনা সদস্যসহ আহত ৬
এ সময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক মো. আ. মান্নান চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলার বেতুয়া বাজার স্টেশন এলাকা এবং কোনাখালী ইউনিয়নের মরংগুনা এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী, জরুরী ওষুধ, মোমবাতি ও নিরাপদ পানি বিতরণ করেন।
এ সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. আ. মান্নান এ সময় বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন লাইচ্যুত, ২৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
তিনি জানান, বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য সরকার ইতোমধ্যে কক্সবাজার জেলায় ৩০ লাখ টাকা বরাদ্দ করেছে এবং সাড়ে চারশ’ মেট্রিক টন চাল বিতরণ করেছে। পাশাপাশি দুই থেকে আড়াই লাখ মানুষের কাছে ত্রাণসহ বিভিন্ন ধরনের জরুরী সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন