প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জানিয়েছেন, সরকার যেকোনো দুর্যোগে জনগণের পাশে রয়েছে। তিনি বলেন, "জনগণের জানমাল রক্ষায় সরকার বদ্ধপরিকর।"
এমপি নিজাম শনিবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নিজাম বলেন, "গত কয়েক দিনের ভারি বর্ষণ ও জলাবদ্ধতায় যারা দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি। তিনি যেন আমাদের এ দুর্যোগ থেকে রক্ষা করেন। আপনাদের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে যেকোনো দুর্যোগে সব সময় আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দীন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী, তরুণ রাজনীতিবিদ শাহওয়াজ জামাল নিজাম, উপজেলা প্রকৌশলী জাহেদ হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক, পরৈকোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোরশেদ আলম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আখতার নবী চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মাস্টার আশরাফ আলী, আবু জাফর, মো. শাহজাহান, যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, যুগ্ন আহ্বায়ক লোকমান উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রাহুল ধর, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বৃষ্টির পানিতে ডুবে প্রাণ হারানো ছয় বছরের শিশু ইশতিয়াকের বাড়িতে যান এবং পরিবারকে পাশে দাঁড়ান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন