ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আলম আরা মিনুর নতুন গান ‘কৃষ্ণ কালা’ প্রকাশিত


আলম আরা মিনুর নতুন গান ‘কৃষ্ণ কালা’ প্রকাশিত

দেশের সঙ্গীতাঙ্গনের গুণী ও শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আলম আরা মিনুর কণ্ঠে নতুন মৌলিক গান ‘কৃষ্ণ কালা’ প্রকাশিত হয়েছে। গানটির লেখা ও সুর প্রসেনজিৎ মণ্ডলের, এবং সংগীতায়োজন করেছেন আলামিন খান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তৌফিক। সম্প্রতি, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে আনুষ্ঠানিকভাবে গানটি মুক্তি পায়।

নতুন গান সম্পর্কে আলম আরা মিনু মন্তব্য করেন, ‘গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর একদম ভিন্ন ধাঁচের একটি মৌলিক গান গাইলাম। গানটি একটু বাণিজ্যিক ঘরানার; তবে এর কথা, সুর ও সংগীতায়োজনের মধ্যে বেশ ভিন্নতা রয়েছে। মিউজিক ভিডিওটিও খুব চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। আমাকে এত সুন্দর একটি গান গাইবার সুযোগ দেওয়ার জন্য গীতিকার ও সুরকার প্রসেনজিৎ মণ্ডলকে বিশেষ ধন্যবাদ।’

এদিকে, নতুন গান ছাড়াও আলম আরা মিনু বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘গান বাক্স’ অনুষ্ঠানে লালন লোহানীর লেখা এবং নাজির মাহমুদের সুরে ‘কিছুটা ভালোবাসি’ শিরোনামের একটি মৌলিক গান পরিবেশন করেছেন তিনি। খুব শিগগিরই জিটিভিতে (GTV) তার একটি বিশেষ সাক্ষাৎকার প্রচারিত হবে।

আরও পড়ুন: ভারতে শাহরুখ, সালমান ও কঙ্গনার নিরাপত্তা ব্যবস্থা কেমন?

এছাড়াও, আগামী কয়েক দিনের মধ্যে জহুরুল ইসলাম জনির কথা ও সুরে একটি এবং মান্নান মোহাম্মদের সুরে আরও একটি মৌলিক গানে কণ্ঠ দেওয়ার পরিকল্পনা রয়েছে এই শিল্পীর। শুধু তাই নয়, বিটিভির জন্য তৈরি হতে যাচ্ছে মিনুর নিজের সুর করা গান নিয়ে একটি বিশেষ আয়োজন। মৌলিক গান নির্ভর এই অনুষ্ঠানে তার নিজস্ব সুরের পাশাপাশি অন্যান্য গুণী সুরকারদের গানও অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, ‘যে মাটির বুকে লুকিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’, ‘রাজপ্রাসাদের সুখ চাই না আমি’, ‘সেই তারা ভরা রাতে’, ‘সোনা দানা দামি গহনা’, ‘যে বাতাসে ফুটে ফুল’ এবং ‘তারপর একযুগ কেটে গেলো’-এর মতো কালজয়ী ও জনপ্রিয় অসংখ্য গান উপহার দিয়ে বাংলা সংগীতে আলম আরা মিনু তার নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় সোহেল মডেল স্কুলের উদ্বোধন,প্রধান অতিথি এমপি বাচ্চু

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


ভালুকায় সোহেল মডেল স্কুলের উদ্বোধন,প্রধান অতিথি এমপি বাচ্চু

ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁওয়ে সোহেল মডেল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

সোহেল মডেল স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে পাড়াগাঁও ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে একটি উপযুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা শিক্ষাপ্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভূমিকা রাখবে এমন প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


ভালুকায় বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় নিজের ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা বলে অভিযোগ করেছে তার পরিবার।

শুক্রবার রাতে ঢাকার কলাবাগান থানা থেকে তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার কাঠালী এলাকায় ভাড়া বাসায় বসবাসের সময় ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে তার বাবার বিরুদ্ধে। কিশোরী ঢাকায় গৃহকর্মীর কাজ করত। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানাজানি হয়। পরে ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়।ভুক্তভোগীর মা অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান,মামলার পর অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মো.রাজিব তালুকদার

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


কাঠালিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে নিয়োজিত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল।
কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ এবং কাঠালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব এইচ এম শাহীন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো: জালালুর রহমান আকনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সুধীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের কাজ গতিশীল ও নির্ভুল করার লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ডিজিটাল ডিভাইস (ট্যাব) তুলে দেওয়া হয়। এসময় ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল দৈনিক সকালের বার্তার সিনিয়র ব্যবস্থাপনা সম্পাদক ও ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার মো: তানভীর হোসেন সোহেলের হাতে আনুষ্ঠানিকভাবে এই তথ্য সংগ্রহকারী ‘ট্যাব’ হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্তকরণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের কানাইঘাটে শাহিন আহমদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


সিলেটের কানাইঘাটে শাহিন আহমদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

সিলেটের কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, বিএসএফ অথবা সীমান্তের ওপারের অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় এলাকায় ১৩২৮ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিন আহমদ উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) রাতে বাড়ি থেকে বের হওয়ার পর শাহিন আর ফেরেননি। শনিবার সকাল ১০টার দিকে সোনারখেওড় এলাকার একটি কৃষিজমিতে তার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পরিবারের সদস্যদের খবর দেন। নিহতের বড় ভাই জসিম উদ্দিন বিষয়টি কানাইঘাট থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শাহিন মাঝে মাঝে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতে যেতেন। তাদের ধারণা, শুক্রবার রাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তাকে গুলি করা হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে শাহিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। গুলিতে মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%