০৩:৩০ পি.এম
ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : আজ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সেস-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
এ তথ্য এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ ১৯৯৮ সালে বিসিএস ১৭তম ব্যাচের সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
আরও পড়ুন: রাঙামাটির আওয়ামী লীগ নেতা চিংকিউ রোয়াজা গ্রেফতার
তিনি রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমী থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন, যা এক বছর মেয়াদী ছিল। দীর্ঘ চাকরি জীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
ফারুক আহমেদ ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও, তিনি অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে র্যাব ফোর্সেস সদর দপ্তর এবং হাইওয়ে পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করার অভিজ্ঞতাও রয়েছে তার।
আরও পড়ুন: প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোটের ঘোষণা ইসি সচিবের
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক (বিএসসি ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অর্জন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন