ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৫ ঘণ্টা পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক


৫ ঘণ্টা পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

অবরোধের ৫ ঘণ্টা পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।

এর আগে সকাল ৬টা থেকে জামালপুর শহরের নতুন বাইপাস মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা এবং কর্মজীবী মানুষ।

বিক্ষোভকারী সিএনজি চালকেরা অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি ও সমাবেশ

এতে নির্ধারিত সময়ে পর্যাপ্ত ট্রিপ দিতে না পারায় তাঁদের দৈনিক আয় কমে গেছে। ফলে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতে হিমশিম খেতে হচ্ছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেন, ‘সিএনজি চালকদের সঙ্গে কথা বলার পর তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

মাদারীপুরের রাজৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে নেজলা পুইস্তা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নেজলা পুইস্তা ওই এলাকার বাবুল পুইস্তার মেয়ে। সে আমগ্রাম উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নেজলা জানতে পারে ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও রসায়ন বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ফলাফল খারাপ হওয়াকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগির একপর্যায়ে নেজলা নিজের শোবার ঘরে চলে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আমগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বৈদ্য বলেন, নেজলা নিয়মিত বিদ্যালয়ে ক্লাসে আসত না। এ কারণে তার ফলাফল খারাপ হয়ে থাকতে পারে। তিনি বলেন, “ফলাফল খারাপ হতেই পারে। এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও তার ছিল।”

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেজলার এমন মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা চলছে: বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


নতুন তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা চলছে: বিদ্যুৎমন্ত্রী

বর্তমান সরকার পায়রা, মংলা এবং হিরণ পয়েন্টে নতুন তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন যে, ২০২৯ সালের মধ্যে এগুলো শেষ হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বিষয়ে তিনি মন্তব্য করেন।

বিদ্যুতের বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রী বলেন, এ মুহূর্তে আমরা সম্পূর্ণ ঘাটতির মধ্যে আছি। বর্তমানে রাতের বেলায় বিদ্যুতের ডিমান্ড বেশি, যার কারণ গরিবের টেসলা, এবং এটার বেশিরভাগ ইলিগ্যাল কানেকশন।

তিনি আরও বলেন, সরকার ওয়্যারলেস গতিতে কাজ করছে। কিন্তু কিছু বিষয় আমাদের হাতে নেই। আমরা দিনরাত এটার পেছনে কাজ করছি এবং শিগগিরই এর সমাধান করতে সক্ষম হব।

মন্ত্রী মন্তব্য করেন, আমরা এই বিষয়টি নিয়ে খুব সিরিয়াস, সরকার ইতোমধ্যে তিনবার শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছে এবং চেষ্টা করছে কীভাবে এই সমস্যা থেকে বের হওয়া যায়। সরকার আপ্রাণ চেষ্টা করছে স্থায়ী সমাধান করতে। তিনি সবাইকে অনুরোধ করেন, "আপনারা আমাদের মোরাল সাপোর্টটা দেন তাহলে আমরা কাজ করতে সহজতর হব।"

সোলার ব্যবস্থার বিষয়েও তিনি বলেন, "যদি আমরা সোলার প্রকল্প বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের ঘাটতি অনেক কমে যাবে।" তিনি বলেন, "আমরা কোন জায়গা ছাড়ছি না। যেখানে যা সুযোগ, সম্ভাবনা আছে সেটাই কাজে লাগানোর চেষ্টা করছি।"

মন্ত্রী আরও জানান, "যদি ইন্ডাস্ট্রি না চলে তাহলে ইকোনমিক গ্রোথ থাকবে না। আমরা সব ধরনের চেষ্টা করছি।"

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ মন্তব্য করেন, "আজকের সরকার অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেমন রাত ৮টার পর দোকান বন্ধ করবে। এতে দেখা যাবে মানুষের ইনকাম কমে যাবে। গ্যাসের কারণে এবং বিদ্যুতের কারণে ৩৫-৪০ শতাংশ উৎপাদন কমেছে, এর দায় কে নেবে?"

তিনি বলেন, "আজ বিদ্যুৎ নেই তবে আমার বিল দিতেই হচ্ছে, আমাকে কর্মীদের বেতন দিতে হচ্ছে, এই সব বিষয়ে আমাকে বাঁচাবে কে?"

আনোয়ার-উল আলম চৌধুরী আরও বলেন, "সরকার আসবে যাবে তবে জনগণ বা ইন্ডাস্ট্রি suffers করবে, এটা হতে পারে না। আপনারা আমাদের সুবিধাগুলো এনসিওর করুন বা সমস্যার সমাধান করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন সিনেমায় শাকিবের নায়িকা চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


নতুন সিনেমায় শাকিবের নায়িকা চূড়ান্ত

সুপারস্টার শাকিব খান তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নায়িকার সঙ্গে বড়পর্দায় দর্শকদের মাতিয়েছেন। শাবনূর, পূর্ণিমা, অপু বিশ্বাস, সাহারা, বুবলীর সঙ্গে তার জুটি দর্শকদের মনে আজও গেঁথে আছে। তবে সাম্প্রতিক সময়ে শাকিবকে দেখা যায়নি বিএফজে একটু কম, একই নায়িকার সঙ্গে পরপর। সিনেমার সংখ্যা কমে যাওয়ার কারণে শাকিব একটি নতুন সিনেমায় কে হবে তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ প্রবল।

‘বরবাদ’-এর সাফল্যের পর শাকিব খান এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয় আবারও নতুন সিনেমার জন্য আসছেন। তবে শাকিবিয়ানদের মধ্যে কৌতূহল, নায়িকা কে হচ্ছেন? সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা নূরের নাম ওঠে আসলে প্রযোজক শেহরিন সুমি সরাসরি জানান, সাবিলা নূরকে নিচ্ছেন না। তবে এবার নতুন নাম উদ্যাপন হলো। রিয়েল এনার্জি প্রোডাকশন নতুন সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন ইধিকা পাল।

এই ছবিটির নাম ‘নিঃস্ব’ এবং এটি আগামী বছরের ঈদুল ফিতরকে লক্ষ্য করে নির্মিত হতে যাচ্ছে। সপ্তাহখানেকের মধ্যে ছবিটির একটি টিজারের মাধ্যমে নাম জানানো হবে। প্রযোজনাপ্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শেহরিন সুমি জানিয়েছেন, ‘বরবাদ’-এর মতো নতুন ছবিটি অ্যাকশনধর্মী হবে। তবে সিনেমার গল্প ও চরিত্র বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে।

বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার দেশে ফেরার কথা রয়েছে আগামী সপ্তাহে। দেশে ফিরলে তিনি সপ্তাহখানেকের বিরতি দিয়ে তানজিন তিশার সঙ্গে ‘সোলজার’ ছবির শেষ লটের শুটিং করবেন। সব কিছু ঠিক থাকলে শাকিব খান এবং ইধিকা পালকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে হৃদয়ের পরিচালনায় আগামী অক্টোবরের শেষ সপ্তাহে।

ইধিকা পাল ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করার মাধ্যমে দুই বাংলার দর্শকের কাছে জনপ্রিয় হয়েছেন। এরপর ‘বরবাদ’ সিনেমায় শাকিবের সঙ্গে আবার জুটি বেঁধে সফলতা পেয়েছেন। এবার ‘নিঃস্ব’-তে তার চুক্তি হলে শাকিব-ইধিকা জুটির এটি হবে তৃতীয় সিনেমা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ১৬ আগস্ট জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


আগামী ১৬ আগস্ট জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে এক সমাবেশের মাধ্যমে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মৎস্য উৎপাদন এবং এই খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী এ দিনে ১৩ টি ক্যাটাগরিতে, ১৪ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে মৎস্য পদক প্রদান করবেন বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠিত এই ঘোষণা দেন মন্ত্রী।

এসময় তিনি জানান, 'রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' -এই প্রতিপাদ্য নিয়ে ১৬ থেকে ৩০ আগস্ট সারাদেশে একযোগে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্‌যাপন করা হবে।

মৎস্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশে সর্বমোট ৫১ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। মৎস্য খাত দেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চয়তার একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান মন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%